
মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে, স্থানীয় যুব সমাজ এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও ফুটবল প্রীতি ম্যাচের আয়োজন করা হয়,
এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও সাংবাদিক জনাব মোঃ ফজলুল করিম মিঠু মিয়া, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব আলী আহম্মেদ সেফাই, উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনাব, জাকির হোসেন শান্ত, মোঃ নুরুল হুদা মিন্টু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,
প্রধান অতিথির বক্তব্যে মোঃ ফজলুল করিম মিঠু মিয়া বলেন, মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে, পড়াশুনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই তিনি আরো বলেন গৌরীপুর ইউনিয়নের যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এই ধরনের আয়োজনে তিনি বিগত দিনেও যেমন সাহায্য সহযোগিতা করে আসছেন ভবিষ্যতেও এই ধরনের আয়োজনে সাহায্য সহযোগিতা করবেন,
উক্ত ফুটবল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোঃ ফজলুল করিম মিঠু মিয়া।




























