শিরোনাম
বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক "দুদক একটি অকার্যকর ও দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান"- ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বৈরী আবহাওয়ায় উত্তাল সাগর: সুন্দরবন ও উপকূলে জেলেদের নিরাপদ আশ্রয় হালুয়াঘাট প্রেসক্লাবের নতুন ভবনের শুভ উদ্বোধন মধ্যনগরে প্রাথমিক শিক্ষা পরিবারের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জনগণের কল্যাণে আমাদের কাজ করতে হবে এবং উন্নয়ন করতে হবে: এমপি ফজলুল হক মিলন পোরশায় এমপি মোস্তাফিজুর রহমানের গোরখাই দাখিল মাদ্রাসা পরিদর্শন, উন্নয়নের আশ্বাস লালমোহন কৃষ্ণ কালী মন্দিরে দুর্ধর্ষ চুরি সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নের নতুন আরসিসি রাস্তা উদ্বোধন গজারিয়ায় কুখ্যাত মাদক বিক্রেতা ইব্রাহিমকে গ্রেফতার করেছে পুলিশ
রবিবার ০৫ জুলাই ২০২৬
রবিবার ০৫ জুলাই ২০২৬

ফসলি জমির মাটি ইটভাটায়! বিপর্যয়ের মুখে কৃষি উৎপাদন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ৩১ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:শুক্রবার ৩১ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলী উপজেলার ফসলি জমির উর্বর মাটি ইটভাটার গ্রাসে। ইটভাটার ঠিকাদারদের প্রলোভনে পরে দেদার মাটি বিক্রি করছেন কৃষকরা। মাটি বিক্রি করায় ফসলি জমির উপরিভাগের উর্বরতা হারাচ্ছে। এতে হুমকিতে আবাদী জমি। ফসলি জমির মাটি কেটে নেয়া ফৌজদারী অপরাধ। কিন্তু মাটি সংগ্রহকারী ঠিকাদার ও ইটভাটার মালিকরা আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে কৃষকদের ভুলভাল বুঝিয়ে ইটভাটায় মাটি নিয়ে যাচ্ছে।  কৃষিবিদদের দাবী দ্রæত মাটি কাটা বন্ধ না হলে কৃষি উৎপাদন বড় ধরনের বিপর্যয়ের মুখে পরবে। 


আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ঈশা ইকবাল বলেন, কৃষি জমি’র উপরের ৮-১০ ইঞ্চি থেকে দের ফুট পর্যন্ত মাটির উপরিভাগে রাসায়নিক উপাদান থাকে। এ মাটি কেটে নেয়া হলে যেমন জমি উর্বরতা হারাবে, তেমনি ফসল আবাদ বিপর্যয়ের মুখে পরবে। তিনি আরো বলেন, ফসলি জমিতে গভীর করে মাটি কেটে নিলে ওই জমি অনাবাদি হয়ে যায়। এতে আবাদী জমির পরিমান কমে যাচ্ছে। সরকারীভাবে নির্দেশনা আছে, ফসলী জমি থেকে মাটি কেটে নেয়া ফৌজদারী অপরাধ। যারা এ কাজের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন আইনগত ব্যবস্থা নিলে মাটি কাটার প্রবনতা হ্রাস পেতো।


জানাগেছে,আমতলী উপজেলার আমতলী সদর, হলদিয়া, চাওড়া, কুকুয়া, গুলিশাখালী, আঠারগাছিয়া ইউনিয়নে ঝিকঝ্যাঁক, ড্রাম চিমনি পদ্ধতির ২০ টি ইটভাটা রয়েছে। এ ইটভাটা গুলোতে বছরে অন্তত ২০ কোটি ইট পোড়ানো হয়। ইট পোড়ানোর জন্য প্রয়োজনীয় মাটি ইটভাটার মালিকরা ফসলি জমি কেটে আনছে। আবার অনেকে ইটভাটায় মাটি বিক্রির জন্য কৃষি জমি কেটে পুকুর খনন করেছে। এর ফলে হাজার হাজার একর কৃষি জমির উর্বরতা হারাচ্ছে। ফসলি জমির মালিকরা না বুঝে ইটভাটার মালিকদের প্রলোভনে পরে দেদার মাটি বিক্রি করছে। গত বছর যারা ফসলি জমির মাটি বিক্রি করছে ওই জমিতে এ বছর আমনের মৌসুমে ভালো ফসল হয়নি। 


ইট প্রস্তুত ও ভাটা স্থাপণ নিয়ন্ত্রণ আইন-২০১৩, মাটির ব্যবহার  হ্রাসকরণ নিয়ন্ত্রণ আইনে উল্লেখ আছে, ইট প্রস্তুতের জন্য ইটভাটার মালিকরা কৃষি জমি, পাহাড় বা টিলা থেকে মাটি কাটিয়া বা সংগ্রহ করে ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করিতে পারিবে না। যদি কোন ব্যক্তি ৫ এ উপধারা (১) এ বিধান লঙ্ঘণ করিয়া ইটভাটা প্রস্তুত করার উদ্দেশ্যে কৃষি জমি বা পাহার বা টিলা হইতে মাটি কাটিয়া বা সংগ্রহ করিয়া ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করেন তা হইলে তিনি অনধিক ২ (দুই) বছরের কারাদন্ড বা অনধিক দুই লক্ষ টাকা অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডিত হইবেন।   


ইটভাটার মালিকরা এ আইনের তোয়াক্কা না করে ফসলি জমি (কৃষি) থেকে মাটি সংগ্রহ করে ইটভাটার কাঁচামাল হিসেবে ব্যবহার করছেন।


বৃহস্পতিবার আমতলী উপজেলার রায়বালা, ফকিরবাড়ী, বান্দ্রা, খলিয়ান, ঘটখালী, কালিবাড়ী ও কুকুয়ার আজিমপুর ঘুরে দেখা গেছে, ট্রলার ও ট্রলি বোঝাই করে শ্রমিকরা দেদারসে মাটি কেটে বিভিন্ন ইটভাটায় নিয়ে যাচ্ছে। 


কালিবাড়ী গ্রামের কৃষক মোতালেব বলেন “ মোগো এলাকায় অনেক মানু হ্যাগো জমির মাটি বেইচ্ছা হালাইছে, কেউ সরল জমি কাইট্টা পুহোইর হরছে, মুই জমি’র মাডি কাইটা সর্বনাশ করমু না”। 


বান্দ্রা গ্রামের বাদল বলেন, অনেকে জমির মাটি বিক্রি করছেন। 


ট্রাক্টর চালক মোঃ মুছা বলেন, কৃষি জমির মাটি কেটে বিবিসি ইটভাটায় ট্রাক্টর বোঝাই করে নিয়ে যাচ্ছি। কৃষি জমির মাটি বিক্রিতে জমির উর্ভরতা নষ্ট হচ্ছে কিন্তু জমির মালিকরা বুঝেও ঠিকাদারের টাকার লোভে পড়ে দেদার মাটি বিক্রি করছেন। 


কৃষক নজরুল ইসলাম বলেন, গত বছর ফসলি জমির মাটি বিক্রি করে ভুল করেছি। ওই জমিতে এ বছর ভালো ফসল হয়নি।


রায়বালা গ্রামের এমবিএম ইটভাটার মালিক মাহবুব মৃধা ফসলি জমি থেকে মাটি কেটে নেয়ার কথা অস্বীকার করে বলেন, ঠিকাদারের কাছ থেকে ১০ টাকা ফুট হিসেবে মাটি ক্রয় করি। তারা ইটভাটায় ট্রাক্টরে করে মাটি দিয়ে যায়। কোথা থেকে ঠিকাদার মাটি সংগ্রহ করে তা আমার জানা নেই।


মাটি সংগ্রহকারী ঠিকাদার মোঃ মোজাম্মেল হাওলাদার বলেন, কৃষকদের কাছ থেকে ৪ থেকে সাড়ে চার টাকা ফুট দরে মাটি কিনে ইটভাটিতে ১০ টাকা দরে বিক্রি করছি। কৃষকরা অপরিত্যাক্ত জমি, দলখেত, পুকুরের মাটি বিক্রি করছেন। তিনি আরো বলেন, উপজেলায় ২০ টি ইটভাটা রয়েছে। প্রত্যেক ইটভাটায় একজন করে মাটি সংগ্রহকারী ঠিকাদার আছে। 


আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ফসলি জমির কেটে নেয়া ফসল উৎপাদনের জন্য হুমকি কিন্তু জমির মালিকরা না বুঝে জমির মাটি বিক্রি করছেন। খোজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরও খবর




সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র আড়ালে শম্পা’র কোটি টাকার সম্পত্তি, দ্বৈত নাগরিকত্বে অর্থ পাচার ও নৈতিক স্খলনের চাঞ্চল্যকর খতিয়ান

কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, কৃষকদের মাঝে উপকরণ বিতরণ

হালুয়াঘাটে বিধবা রিনা রিছিলের দুঃখ ঘুচল, এমপি সালমান ওমর রুবেলের উপহার নতুন ঘর

রাণীনগরে তিন মাদকসেবির কারাদণ্ড

গাইবান্ধায় ডিবির অভিযানে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবক আটক

গাজীপুরে নিজস্ব অর্থায়নে সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন (এসটিএস) উদ্বোধন

ধর্মপাশা উপজেলায় বৃক্ষরোপন কর্মসূচীতে- এমপি কামরুজ্জামান কামরুল

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের বিক্ষোভ সমাবেশ, মিছিল

৯ কোটি টাকার সড়ক ৩ মাসেই ধসে নদীগর্ভে, প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সরজমিন পরিদর্শন

মিথ্যা ও বানোয়াট প্রচারণার প্রতিবাদে মান্দায় মানববন্ধন

রাঙ্গাবালী‌তে ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বিতর্ক

ধর্মপাশা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের মতবিনিময় সভা

লালপুরে এইচএসসি ফরম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগে কলেজের অফিস সহায়ক গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

নন্দীগ্রামে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার শিক্ষক জামায়াত নেতা নন

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

২৪ নং ওয়ার্ডে লাইসেন্সবিহীন বেকারি ও আইসক্রিম কারখানা: হুমকিতে জনস্বাস্থ্য

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে সেনবাগ পাঠাগারের সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত


এই সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র আড়ালে শম্পা’র কোটি টাকার সম্পত্তি, দ্বৈত নাগরিকত্বে অর্থ পাচার ও নৈতিক স্খলনের চাঞ্চল্যকর খতিয়ান

কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, কৃষকদের মাঝে উপকরণ বিতরণ

হালুয়াঘাটে বিধবা রিনা রিছিলের দুঃখ ঘুচল, এমপি সালমান ওমর রুবেলের উপহার নতুন ঘর

রাণীনগরে তিন মাদকসেবির কারাদণ্ড

গাইবান্ধায় ডিবির অভিযানে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবক আটক

গাজীপুরে নিজস্ব অর্থায়নে সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন (এসটিএস) উদ্বোধন

ধর্মপাশা উপজেলায় বৃক্ষরোপন কর্মসূচীতে- এমপি কামরুজ্জামান কামরুল

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের বিক্ষোভ সমাবেশ, মিছিল

৯ কোটি টাকার সড়ক ৩ মাসেই ধসে নদীগর্ভে, প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সরজমিন পরিদর্শন

মিথ্যা ও বানোয়াট প্রচারণার প্রতিবাদে মান্দায় মানববন্ধন