
শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
গাজীপুর মহানগরের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার, বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন এর সভাপতি ড. নাজমুল করিম খান। আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মোঃ শওকত হোসেন সরকার, গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক জামাল উদ্দিন, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মোঃ খায়রুল হাসান, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম, মহানগর জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ ফারুক সহ এনসিপি, হেফাজত সহ বিভিন্ন রাজনৈতিক দলের মহানগর ও থানা নেতৃবৃন্দ। পুলিশ কমিশনার রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং গুরুত্বপূর্ণ পরামর্শ ও মতামত প্রদান করেন।
সভায় গাজীপুর মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, যানজট, মাদক ও সন্ত্রাস মুক্ত গাজীপুর মহানগর গড়ে তোলার জন্য সবাই এক সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।





























