
মোঃ হেলাল তালুকদার ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধি ঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মিজ নূরী তাসমিন ঊর্মি এর নেতৃত্বে উপজেলার সাগরদীঘি মালিরচালা বনের ভিতরে পুরাতন ব্যাটারী হতে সীসা উৎপাদনকারী অবৈধ কারখানার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
সোমবার( ৯নভেম্বর) এ অভিযান পরিচালনা করেন।
পরিবেশ অধিদপ্তরের প্রেস রিলজ থেকে জানা যায় উপজেলার মালিরচলা দীর্ঘদিন যাবৎ পুরনো ব্যাটারী থেকে সিসা বের করে বাজারজাত করছে।ফলে পরিবেশের উপর বিরূপ প্রভাব পরে। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল, পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করে কা এক্সেভেটর দিয়ে কারখানা গুড়িয়ে দেন। অভিযানকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল, পরিদর্শক জনাব মোঃ নুরুল আমিন প্রধান এবং ঘাটাইল উপজেলার বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা জনাব এমরান আলী উপস্থিত ছিলেন। এ সময় ভ্যেকু দিয়ে কারখানাটির সকল স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। অভিযানের সময় কারখানার মালিক/স্বত্বাধিকারী কাউকে পাওয়া যায়নি বিধায় জরিমানা/ মামলা দেওয়া সম্ভব হয়নি ।
এ বিষয়ে টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল জানান পরিবেশ রক্ষায় অবৈধ কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।



























