
এম এম ইউসুফ আলী স্টাফ রিপোর্টার:
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার তিলিপ দরবার শরীফে মরহুম পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ সূফী আবদুল গনী রহমাতুল্লাহ আলাইহের স্মরণে ২৬তম ও দরবার শরীফের ৮৮তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল ও বাংলাদেশ গণিয়া কাফেলার সম্মেলন ৮ নভেম্বর রবিবার সারারাত ব্যাপী অনুষ্ঠিত হয়েছে।
তিলিপ দরবার শরীফের পীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ সূফি আবু ছালেহ মুহাম্মদ রুহুল আমিন ছিদ্দিকির সভাপতিত্ব মাহফিলে প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন, তাহরিকে খতমে নবুওয়াত বাংলাদেশের আমির,আল্লামা মুফতি ড. সৈয়দ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী।
এছাড়াও মাহফিলে দেশ বরেন্য বিশিষ্ট ওলামায়ে কেরাম পবিত্র কোরআন-হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন।
আলোচকগন ইসলামের সঠিক আদর্শ অনুসরণ, দ্বীনি শিক্ষা বিস্তার, সুন্নাহর অনুশীলন এবং সমাজে ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
মাহফিলে দেশের বিভিন্ন স্থান থেকে আলেম-ওলামা, পীর-মাশায়েখ, ধর্মপ্রাণ মুসল্লি ও দরবারের ভক্ত-অনুরাগীরা অংশগ্রহণ করেন।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন তিলিপ দরবার শরীফের পীর ছাহেবের সাহেব জাদাগন ও দরবার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
তিলিপ দরবার শরীফের পীর ছাহেব, দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং মরহুম পীর ছাহেবের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি করেন।




























