শিরোনাম
মুরাদনগরে নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার গাজীপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু নিউইয়র্কে নোয়াখালী সোনাইমুড়ীর যুবককে গুলি করে হত্যা স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের মৃত্যু আল মোস্তফা সুন্নিয়া মডেল মাদ্রাসায় সবক প্রদান ও জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দ:) অনুষ্ঠিত মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বি এন পির আনন্দ মিছিল কালীগঞ্জে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ,আহত ৫ মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ জমি বিরোধে নারীকে মারধরের অভিযোগ, রায়পুর থানায় এজাহার
সোমবার ২৪ আগস্ট ২০২৬
সোমবার ২৪ আগস্ট ২০২৬

গাজীপুরে মশার যন্ত্রণায় অতিষ্ঠ নগরবাসী,কর্তৃপক্ষের টনক নড়ে না!

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ২৩ মার্চ ২০২৪ | হালনাগাদ:শনিবার ২৩ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

শীত ও বসন্ত পার হয়ে গ্রীষ্ম ছুই ছুই।মৌসুম পরিবর্তনের সাথে সাথে বাড়ছে তাপমাত্রা। আর তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে সারাদেশের মতো গাজীপুর মহানগরেও বাড়ছে মশার উপদ্রব। বাসাবাড়ি, দোকানপাট, অফিস-আদালত, ধর্মীয় প্রতিষ্ঠান—সর্বত্রই মশার রাজত্বে দিশেহারা নগরবাসী। মশা নিধনে ওষুধ না ছিটানো এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে মশার ঘনত্ব বেড়েছে বহুগুণ। শিল্পনগরী অধ্যুষিত গাজীপুর মহানগর যেন এখন মশার নগরীতে পরিণত হয়েছে।


গাজীপুর সিটি করপোরেশন এলাকায় নেই পর্যাপ্ত নালা, নেই ময়লা আবর্জনা ফেলার যথাযথ স্থান। যে যেখানে পারছেন সেখানেই বাসা-বাড়ি ও ব্যবস্থা প্রতিষ্ঠানের ময়লা আবর্জনা ফেলছেন। এতে দূষিত হচ্ছে পরিবেশ। এসব স্থানে জমে থাকা পানি থেকে জন্ম নিচ্ছে মশা। মশার উপদ্রব এতোটাই বেড়েছে যে অনেকেই দিনের বেলাতেও ঘরে মশারি টানিয়ে রাখছেন।


কর্মব্যস্ত এ শহরে পবিত্র রমজানে সেহরি কি ইফতার সবসময়ই মশার যন্ত্রনায় অসহ্য হয়ে উঠেছেন নগরবাসী। এদিকে মশার উপদ্রব বাড়লেও সিটি করপোরেশনের পক্ষ থেকে মশা নিধনে নেই কোনো কার্যকরী পদক্ষেপ। এতে চরম ক্ষোভ প্রকাশ করেছেন নগরবাসী।



গাজীপুর মহানগরবাসীর অভিযোগ, মশা নিধনের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরবতায় মশারা যেন বেপরোয়া হয়ে উঠেছে। গ্রিন ও ক্লিন সিটি গড়ার প্রতিশ্রুতি যেন শুধু আশ্বাসেই আটকে আছে। উচ্চ দ্রব্যমূল্য ও গরম ছাপিয়ে মশার উপদ্রব এখন নগরবাসীর জন্য ‘গোদের উপর বিষফোড়া’ হয়ে দেখা দিয়েছে। জলাশয়গুলো মশার প্রজননের নিরাপদ ও উর্বর ক্ষেত্রে পরিণত হয়েছে। এলাকাবাসী দিনে যেমন মশার যন্ত্রণায় অতিষ্ঠ, তেমনি সন্ধ্যার পর পুরো নগরী মশার অভয়াশ্রমে পরিণত হয়। কয়েল জ্বালিয়ে, মশারি টানিয়ে, ইলেকট্রিক ব্যাট বা ওষুধ স্প্রে করে কোনোভাবেই মশার আক্রমণ প্রতিহত করা যাচ্ছে না।কর্তৃপক্ষের টনক যেন কোনভাবেই নড়ে না।


গাজীপুর সিটি করপোরেশন সূত্র জানা যায়, নগরীর ৫৭টি ওয়ার্ডে মশক নিধনের জন্য উন্নত প্রযুক্তির শতাধিক ফগার মেশিন ও উচ্চক্ষমতাসম্পন্ন ভেহিকল মাউন্টেন ফগার মেশিন রয়েছে। রয়েছে পোল্যান্ডের তৈরি ডেন্টাসাইড ২৫০ নামক মশার ওষুধ। কিন্তু এখনো নগরীতে মশকবিরোধী জোরালো কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।


মহানগরীর বারেন্ডা এলাকার বাসিন্দা সৈয়দ বাশার বলেন, "মশা আগের চেয়ে অনেক বেড়ে গেছে। মশার যন্ত্রণায় ঘরের দরজা-জানালা খোলা রাখা যায় না। বাচ্চারা পড়তে বসে মশার কামড়ে অস্থির হয়ে যায়। দিনের বেলায়ও কয়েল জ্বালিয়ে রাখতে হয়। সন্ধ্যার পর ঘরে থাকা যায় না। মশা যেখানে কামড়ায়, সেখানে যন্ত্রণা করে, লালচে হয়ে যায়।"


কোনাবাড়ি এলাকার দোকানদার রতন  বলেন, "আমাদের এলাকায় অনেক মশা। সরকারি কোয়ার্টারে মশার ওষুধ ছিটানো হয় দেখছি, কিন্তু আমাদের এলাকায় দেয় না। রাত-দিন সারাক্ষণ গরম ও মশার কামড়ে জীবন অতিষ্ঠ।"


জরুন এলাকার গার্মেন্টস শ্রমিক চুমকি খাতুন বলেন, "আমাদের এখানে মশার ওষুধ ছিটাতে দেখা যায় না। কর্তৃপক্ষকে অনুরোধ করব, যেন দ্রুত আমাদের এলাকায় মশার ওষুধ ছিটানো হয়। মশা অনেক বেড়ে গেছে। দিনে ঘুমাতে গেলে বা সন্ধ্যার পর থেকে মশারি টাঙিয়ে রাখতে হয়। মশার সমস্যা খুবই জটিল হয়ে পড়েছে।সারাদিন অফিস করে এসে বাসায় মশার যন্ত্রনায় শান্তিতে থাকতে পারি না।"


এ নিয়ে কথা হলে গাজীপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন মাহমুদা আক্তার জানান, মহানগরীর বিভিন্ন এলাকায় আবদ্ধ জলাশয়, নালা ও ময়লার স্তূপ রয়েছে। শীতের শেষে সামান্য বৃষ্টি হওয়ার পর এসব স্থানে মশার বংশবিস্তারের উপযোগী পরিবেশ সৃষ্টি হয়েছে। তাপমাত্রা বাড়ায় এসব স্থানে যে মশার ডিম ছিল, সেগুলো থেকে মশার ঘনত্ব বেড়ে গেছে।


মশা নিধনে সিটি করপোরেশনকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন গাজীপুর নাগরিক ফোরামের সভাপতি জালাল উদ্দিন। তিনি বলেন, "মশা মারার ওষুধ ছিটানো, বিভিন্ন জলাশয়, নর্দমা ও ডোবা পরিষ্কার করা—এসব দায়িত্ব সিটি করপোরেশনের। সেই সঙ্গে যেসব জলাশয় আছে, সেসব স্থানে লার্ভিসাইড, অ্যাডাল্টিসাইট কিংবা গাপ্পি মাছ ছাড়তে হবে।"


এ বিষয়ে যোগাযোগ করা হলে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম শফিউল আজম বলেন, "নাগরিকদের এসব সমস্যার বিষয়ে আমরা সচেতন। বিভিন্ন সময়ে তা নিয়ে আলোচনা হয়েছে, নানা পরিকল্পনা নেওয়া হচ্ছে। মহানগরীর বিভিন্ন স্থানে মশার ওষুধ ছিটানো হচ্ছে। মশকনিধনে নাগরিকদের আরও সচেতন করতে কাজ চলছে।"


আরও খবর




বোদায় খেলার মাঠে অসুস্থ হয়ে শিক্ষার্থীর মৃত্যু

গাইবান্ধায় নবাগত জেলা প্রশাসকের সঙ্গে গণমাধ্যমকর্মীদের পরিচিতি সভা

মুরাদনগরে নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু

নিউইয়র্কে নোয়াখালী সোনাইমুড়ীর যুবককে গুলি করে হত্যা

মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বি এন পির আনন্দ মিছিল

চিরিরবন্দরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শনে হুইপ মো. আখতারুজ্জামান মিয়া

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের মৃত্যু

চকরিয়ায় নারী নেত্রী ও মানবাধিকারকর্মী রুনা আক্তার এবং তার কন্যার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

কুমিল্লায় গৃহবধূ হত্যাকান্ডের মামলায় শশুর-শাশুড়ি সহ ৩ জনের যাবজ্জীবন

আল মোস্তফা সুন্নিয়া মডেল মাদ্রাসায় সবক প্রদান ও জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দ:) অনুষ্ঠিত

মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বি এন পির আনন্দ মিছিল

কালীগঞ্জে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ,আহত ৫

মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

আলোর পথ যুব সংঘের উদ্যোগে নৌকা ভ্রমন

৩২ বছরের সম্পর্কের টানে সৌদি থেকে গোয়াইনঘাটে কফিল, অসুস্থ কর্মচারীকে দেখতে ছুটে এলেন প্রবাসী মালিক

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নরসিংদী সরকারী কলেজের ছাত্র মুয়াজ নিহত

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

সাতক্ষীরায় চেয়ারম্যান মিলনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

আগামীকাল ডুয়েটে ভর্তি পরীক্ষা মহারণ, ক্যাম্পাসজুড়ে প্রস্তুতি সম্পন্ন

মনপুরার মনোয়ারা বেগম মহিলা কলেজ সরকারিকরণের উদ্যোগ, শিক্ষাঙ্গনে উচ্ছ্বাস


এই সম্পর্কিত আরও খবর

বোদায় খেলার মাঠে অসুস্থ হয়ে শিক্ষার্থীর মৃত্যু

গাইবান্ধায় নবাগত জেলা প্রশাসকের সঙ্গে গণমাধ্যমকর্মীদের পরিচিতি সভা

মুরাদনগরে নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু

নিউইয়র্কে নোয়াখালী সোনাইমুড়ীর যুবককে গুলি করে হত্যা

মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বি এন পির আনন্দ মিছিল

চিরিরবন্দরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শনে হুইপ মো. আখতারুজ্জামান মিয়া

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের মৃত্যু

চকরিয়ায় নারী নেত্রী ও মানবাধিকারকর্মী রুনা আক্তার এবং তার কন্যার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন