শিরোনাম
জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার ধুনটে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও তথ্য গোপনের অভিযোগ চাটখিলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
সোমবার ০৯ নভেম্বর ২০২৬
সোমবার ০৯ নভেম্বর ২০২৬

গাজীপুরে শিক্ষক-শিক্ষার্থীদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রকাশিত:বৃহস্পতিবার ৩০ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ৩০ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

মোঃ হুমায়ুন কবির ক্রাইম রিপোর্টার:গাজীপুরের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের নয়নপুর এলাকার প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মচারীরা এ কর্মসূচিতে অংশ নেন।প্রসঙ্গত, শিক্ষাবিদ, শিশু সংগঠক ও সাংবাদিক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী কচিকাঁচা একাডেমি প্রতিষ্ঠা করেন ১৯৯০ সনে। পরবর্তীতে তা উন্নীত হয় ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজে। পাশাপাশি অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠা করেন এন এস আদর্শ বিদ্যালয়। সবগুলো প্রতিষ্ঠান ইকবাল সিদ্দিকীর জীবদ্দশায় নিজেই অন্তর্ভুক্ত করেন ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি ট্রাস্টে।গাজীপুর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিতে গাজীপুর জেলার সদর উপজেলার অন্তর্গত ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির সাধারণ সদস্যবৃন্দ ও ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ, কচি-কাঁচা একাডেমি, নয়নপুর এন এস আদর্শ বিদ্যালয় নামীয় শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের শিক্ষক-কর্মচারী ও ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির সাধারণ সদস্যবৃন্দ উল্লেখ করেন, ১৯৯০ সনে প্রতিষ্ঠার পর থেকেই উল্লেখিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ অত্যন্ত সুনামের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। ২০২৪ সনের ১৪ই আগস্ট সরকারি নির্দেশনা অগ্রাহ্য করে আব্দুর রহমান গং কর্তৃক অস্থায়ী নিয়োগ প্রাপ্ত অধ্যক্ষ ১৫ই আগস্ট ২০২৪ থেকে অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠানসমূহ বন্ধ ঘোষণা করে প্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা ঝুলিয়ে চলে যায় বিধায় এই প্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থীবৃন্দ সংঘবদ্ধ হয়ে প্রাক্তন অধ্যক্ষ এবং বন্ধ ঘোষণা করার সাথে জড়িত ব্যক্তিবর্গের বিরুদ্ধে শ্লোগান দেওয়া শুরু করে। পরবর্তীতে প্রায় শতাধিক শিক্ষক-কর্মচারী কাজে যোগদান করলেও আব্দুর রহমানে নির্দেশে অস্থায়ী অধ্যক্ষ মনোয়ার হোসেনসহ কয়েকজন শিক্ষক কর্মক্ষেত্রে যোগদান না করে প্রতিষ্ঠান বিরোধী বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত হয়ে পড়ে। তিন দিন পর ১৮ই আগস্ট ২০২৪ প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার কুশিলব শিক্ষকগণ প্রতিষ্ঠানে পদার্পণ করলে সংক্ষুদ্ধ শিক্ষার্থীরা পুনরায় শ্লোগান ধরে এবং তারা প্রতিষ্ঠানের চৌহদ্দি অতিক্রম না করা পর্যন্ত শ্লোগান চলমান রাখে। এই ঘটনার পর থেকে শিক্ষার্থীদের দ্বারা বিতাড়িত উক্ত শিক্ষকগণ আর কোনোদিন ক্যাম্পাসে প্রবেশ করেননি। কিন্তু তারা ক্যাম্পাসে প্রবেশ না করলেও ক্যাম্পাসের শিক্ষা কার্যক্রম ব্যাহত করার জন্য নানাভাবে শিক্ষক ও শিক্ষার্থীদেরকে হয়রানি করে আসছে প্রতিনিয়ত। এমনকি ঐ সকল বিতাড়িত শিক্ষকগণ প্রতিষ্ঠানের দাতা সদস্যদের নামে বিভিন্ন সরকারি দপ্তরে নানান ধরনের মিথ্যা অভিযোগ দায়ের করে আসছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রয়াত ইকবাল সিদ্দিকীর উত্তরসূরীদের নামে নানা ধরণের আপত্তিকর মন্তব্য করে সম্মানহানি ঘটাচ্ছে। তাছাড়া আব্দুর রহমান গং নানা ভাবে অবৈধ শক্তি ব্যবহার করে প্রতিষ্ঠান দখলের পায়তারা চালিয়ে যাচ্ছে যার প্রমাণ স্বরূপ তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লেখ করেন-'সময় নিকটে', মেঘের আড়ালে সূর্য হাসে। অন্যদিকে প্রয়াত প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী'র উত্তরসূরীদের নামে আব্দুর রহমান গং কর্তৃক মিথ্যা মামলা দায়ের করেও যখন কোনোভাবে শিক্ষাকার্যক্রম ব্যাহত করতে পারছিলো না তখন ভারা ভিন্ন পথ অনুসরণ করে। তারই ফলশ্রুতিতে গত ১৯ জানুয়ারি ২০২৫ রোববার ঐ সকল কুচক্রীমহল শিক্ষকদের উস্কানিতে আনুমানিক বেলা ১১:০০টায় একদল বহিরাগত উগ্রবাদী যুবক প্রাক্তন শিক্ষার্থী পরিচয়ে ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে জোরপূর্বক প্রবেশ করে অকথ্য ভাষায় শিক্ষার্থীদের সামনে শিক্ষকদেরকে গালিগালাজ ও হুমকি প্রদর্শন করে। পরের দিন ২০ জানুয়ারি ২০২৫ রোজ সোমবার বেলা আনুমানিক ১১:৩০টায় ঐ একই বহিরাগত উগ্রবাদী যুবকদের দ্বারা বিদ্যালয়ের সাতজন শিক্ষার্থীকে হুমকি প্রদর্শন করে তাদের সাথে কর্মসূচিতে অংশগ্রহণ করতে বাধ্য করা হয়। তারা ২০০/৫০০ টাকার বিনিময়ে ভাড়া করে এনে কিছু উচ্ছৃেঙ্খল যুবক কর্তৃক ভয়ভীতি প্রদর্শন পূর্বক মহড়া দেয় যা দেখে বিদ্যালয়ে অবস্থানরত শিক্ষার্থীরা আতঙ্কিত হয়। এমনকি এই ধরণের মহড়ার কারণে বর্তমানে শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকমহল একটা আতঙ্কের মধ্য দিয়ে শ্রেণি কার্যক্রম চালিয়ে যাচ্ছে।এমতাবস্থায়, উপরোল্লেখিত সার্বিক অবস্থা বিবেচনা করে অত্র শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক শিক্ষা কার্যক্রম সুষ্ঠু ও নিরাপত্তার সাথে পরিচালনার জন্য বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে যথার্থ কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।স্মারকলিপি প্রদানের সময় স্থানীয় এলাকাবাসী, শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীসহ বিপুলসংখ্যক অভিভাবকগণ উপস্থিত ছিলেন। পরে তারা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দুর্বৃত্ত ও লুটেরা আব্দুর রহমান গংয়ের শাস্তি দাবি করে মানব বন্ধনও করেন।


আরও খবর
মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

রবিবার ০৮ নভেম্বর ২০২৬





জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার

মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা-সমাবেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ ব্যবসায়ীর পাশে সাঘাটা উপজেলা প্রশাসন, দিল শুকনো খাবার

ব্যবসায়ীদের আস্থার প্রতীক হতে সাধারণ সম্পাদক পদে শ্রেষ্ঠ করদাতা মোস্তাক আহমেদ

নড়াইল প্রেসক্লাবের উন্নয়নে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা

লালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ

আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট

গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী

সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী

মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে


এই সম্পর্কিত আরও খবর

জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার

মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা-সমাবেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ ব্যবসায়ীর পাশে সাঘাটা উপজেলা প্রশাসন, দিল শুকনো খাবার

ব্যবসায়ীদের আস্থার প্রতীক হতে সাধারণ সম্পাদক পদে শ্রেষ্ঠ করদাতা মোস্তাক আহমেদ

নড়াইল প্রেসক্লাবের উন্নয়নে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা

লালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ