
মোঃ হাসানুজ্জামান গাংনী মেহেরপুরের গাংনীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আসাদুজ্জামান বিজয়কে(২২) ৪কেজি গাঁজা সহ গ্রেফতার করেছে র্যাব -১২, সিপিসি-৩, মেহেরপুর।
রোববার সকালে উপজেলার কাথুলী ইউনিয়নের গাড়াবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোঃ আসাদুজ্জামান বিজয় উপজেলার কাথুলী ইউনিয়নের ২ং ওয়ার্ডের মো: জিয়ারত ইসলামের ছেলে।
রোববার সকাল ১১ টা ১৮ মিনিটে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১২, সিপিসি-৩ গাংনী।
প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে র্যাবের একটি চৌকস দল উপজেলার কাথুলী ইউনিয়নের ০২ নং ওয়ার্ডস্থ গাড়াবাড়ীয়া এলাকায় অভিযান চালাই।এসময় মাদক ব্যবসায়ী মোঃ আসাদুজ্জামান বিজয়কে ৪ কেজি গাঁজা সহ আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মাদক ব্যবসায়ী আসাদুজ্জামান বিজয় দীর্ঘদিন যাবৎ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা অন্য এলাকা হতে ক্রয় করে এনে নিজ এলাকাসহ আশপাশের এলাকায় বিক্রয় করে যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে মর্মে স্বীকার করেন ।
গ্রেফতারকৃত আসাদুজ্জামান বিজয়ের বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে।এ ধরণের অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা উদ্ধার অভিযান সচল রেখে নিরাপদ বাংলাদেশ গঠনে র্যাব-১২, সিপিসি-৩, বদ্ধপরিকর।





























