
। মোঃ হেলাল তালুকদার, ঘাটাইল (টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ স্কাউটস ইউনিট লিডার রিফ্রেসার্স কোর্স উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় উপজেলা অডিটরিয়ামে বাংলাদেশ স্কাউট আয়োজনে দিনব্যাপি স্কাউট ইউনিট লিডারশিপ রিফ্রেশার্স ট্রেনিং এর শুভ উদ্বোধন হয়েছে।এ সময় টাঙ্গাইল জেলা স্কাউটস সহকারী লিডার ট্রেইনার হেলাল উদ্দিন এর সঞ্চালনে উক্ত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাইদ। এ সময় তিনি বলেন স্কাউট সদস্যরা সাধারণ মানুষ থেকে সুশৃঙ্খল।রিফ্রেসার্স কোর্সটি শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য অন্যতম সুফল বয়ে আনবে। এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, বাংলাদেশ স্কাউটস জেলা সম্পাদক, জুব্বার ও স্কাউট কমিশনার আবুল কালাম আজাদ ও ঘাটাইল শাখার সাধারণ সম্পাদক রুহুল আমীনসহ আরো অনেকে।





























