শিরোনাম
ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপিকে সংবর্ধনা ও মতবিনিময় সভা মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা দক্ষিণ আইচা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হলেন বিএনপি নেতা বাচ্চু লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ফুলবাড়ীয়া সরকারি মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মানসম্মত ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে- দিপু ভূইয়া রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলা,ভাংচুর ও স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম কালমা ইউনিয়ন জিয়া পরিষদের আহবায়ক কমিটি গঠন লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম
শুক্রবার ২৬ জুন ২০২৬
শুক্রবার ২৬ জুন ২০২৬

গজারিয়ায় বিশেষ অভিযানে পিস্তল-গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ১৫ মার্চ ২০২৫ | হালনাগাদ:শনিবার ১৫ মার্চ ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


ষ্টাফ রিপোর্টারঃ


 অবৈধ বালুমহাল ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়ায় ইউনিয়নের জামালপুর গ্রামসংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে একদল সন্ত্রাসী কৌশলে পালিয়ে গেলেও একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগাজিন ও একটি দা উদ্ধার করা হয়েছে।


শনিবার ১৫ মার্চ দুপুর ২টায় গজারিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে অভিযানের বিস্তারিত তুলে ধরেন উপজেলা প্রশাসন। সংবাদ সম্মেলন অভিযানের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গজারিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন শরীফ বলেন, গজারিয়া উপজেলার কালীরচর ও গুয়াগাছিয়া সংলগ্ন মেঘনা নদীতে দীর্ঘদিন যাবৎ একটি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী অবৈধ বালুমহাল পরিচালনা, নৌযানে চাঁদাবাজি, ডাকাতি ও অপহরণসহ বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ১৪ মার্চ রাত ১০টার দিকে উপজেলা প্রশাসন ও কোস্ট গার্ড ঢাকা জোন সম্মিলিতভাবে সেখানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের প্রথমে একটি ইঞ্জিনচালিত ট্রলারে থাকা ১০/১১ জন সন্ত্রাসী কৌশলে পালিয়ে যায়। আমরাও কৌশল বদল করে নদীর পাড়ে লুকিয়ে পড়ি। এই ঘটনার কিছুক্ষণ পর সন্ত্রাসীরা আবার ফিরে আসে। এসময় তারা আমাদের সাধারণ যাত্রী মনে করে ডাকাতি করার উদ্দেশ্যে আমাদের দিকে এগিয়ে আসতে থাকে। কাছাকাছি আসার পরে তারা যখন আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পায় তখন গুলিবর্ষণ করার প্রস্তুতি নেয়। তবে পরোক্ষণে তারা পিছু হটে। তারা তাদের ট্রলার নিয়ে পালিয়ে যাওয়ার সময় আমরাও পিছন থেকে তাদের ধাওয়া দেই। অবস্থা বেগতিক দেখে নদীর বসুরচর এলাকায় তাদের ট্রলারটি ডুবিয়ে দিয়ে তারা পালিয়ে যায়। এসময় ট্রলার থেকে একটি কাঠের বাক্স ভেসে উঠলে তা তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড তাজা গুলি এবং ১টি দেশীয় অস্ত্র পাওয়া যায়। এসময় ঘটনাস্থলের অদূরে অবৈধ বালুমহালের সাথে যুক্ত একটি বাল্কহেড ৩ জন স্টাফসহ আটক করা হয়। জব্দকৃত অস্ত্র ও গুলি আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে গজারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


কোস্ট গার্ড ঢাকা জোনের লেফটেন্যান্ট কমান্ডার তাকিউল আহসান বলেন, অভ্যন্তরীণ নৌপথে চলাচলরত নৌযানসমূহের নিরাপত্তা নিশ্চিতকল্পে ২৪ ঘন্টাব্যাপী টহল কার্যক্রম পরিচালনা করছে কোস্ট গার্ড। টহলের পাশাপাশি আকস্মিক সাঁড়াশি অভিযান, মোবাইল কোর্ট এবং যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে কোস্ট গার্ড আওতাধীন এলাকাসমূহে ডাকাতি, চোরাচালান, মাদক পাচার, ছিনতাই এবং অবৈধ বালু উত্তোলন প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে।


এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল আলম বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল এবং অভ্যন্তরীণ নৌপথকে নিরাপদ রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


উল্লেখ্য, দীর্ঘদিন ধরে গজারিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চল গুয়াগাছিয়ায় ইউনিয়নের জামালপুর গ্রামসংলগ্ন মেঘনা নদীতে অবৈধভাবে একটি বালুমহাল পরিচালনা করছিলো কুখ্যাত নৌডাকাত নয়ন-পিয়াস বাহিনীর লোকজন। অবৈধ এই বালুমহালটিকে ঘিরে চাঁদাবাজি, নৌযানে ডাকাতিসহ নানা ধরনের অপরাধ সংঘটিত হওয়ার খবর বিভিন্ন সময় পাওয়া গেছে। বালুমহালটি বন্ধে বেশ কয়েকবার অভিযান চালিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।


আরও খবর




হালুয়াঘাটে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ, অভিযুক্ত পলাতক

ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপিকে সংবর্ধনা ও মতবিনিময় সভা

হাওরের উন্নয়নের সঙ্গে জাতির স্বার্থ জড়িত : ড. বদিউল আলম মজুমদার

কাউনিয়ায় কিশোরীদের মাঝে হাঁস-মুরগি ও নগদ টাকা প্রদান

মেয়ের সামনে মাকে হত্যা, আহত আরও দুই নারী

পঞ্চগড়ের বোদায় তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন বিদেশি ফলের আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় ফল উৎপাদন বৃদ্ধির আহ্বান

চুনারুঘাটে রাহেলা-দেলোয়ার হোসেন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ‘রোমান চৌধুরী শিক্ষাবৃত্তি’ বিতরণ

গোয়াইনঘাটে ৪৮ বিজিবির ব্যতিক্রমী আয়োজন: সীমান্ত সচেতনতা, শিক্ষার্থী প্রতিযোগিতা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মুরাদনগরের চাপিতলায় কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রার্থীর ইয়াবা সেবনের ছবি ভাইরাল

মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা

দক্ষিণ আইচা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হলেন বিএনপি নেতা বাচ্চু

নন্দীগ্রামে বৃক্ষরোপণ, গাছের চারা, সার ও খুঁটি বিতরণ

ডাসারে জোর পূর্বক প্রবাসীর জমি দখলের চেষ্টা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাণীনগরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

হালুয়াঘাটে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ, অভিযুক্ত পলাতক

ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপিকে সংবর্ধনা ও মতবিনিময় সভা

হাওরের উন্নয়নের সঙ্গে জাতির স্বার্থ জড়িত : ড. বদিউল আলম মজুমদার

কাউনিয়ায় কিশোরীদের মাঝে হাঁস-মুরগি ও নগদ টাকা প্রদান

মেয়ের সামনে মাকে হত্যা, আহত আরও দুই নারী

পঞ্চগড়ের বোদায় তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন বিদেশি ফলের আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় ফল উৎপাদন বৃদ্ধির আহ্বান

চুনারুঘাটে রাহেলা-দেলোয়ার হোসেন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ‘রোমান চৌধুরী শিক্ষাবৃত্তি’ বিতরণ

গোয়াইনঘাটে ৪৮ বিজিবির ব্যতিক্রমী আয়োজন: সীমান্ত সচেতনতা, শিক্ষার্থী প্রতিযোগিতা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মুরাদনগরের চাপিতলায় কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রার্থীর ইয়াবা সেবনের ছবি ভাইরাল

মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা