শিরোনাম
সেনবাগে প্রগতি সাংস্কৃতিক গোষ্ঠীর নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি নিয়াজ,সম্পাদক কামাল কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী সাতবাড়িয়া ইউনিয়ন গাউসিয়া কমিটির উদ্যোগে বন্যাকবলিত ২'শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ নতুন জার্সিতে নতুন স্বপ্নের যাত্রা শুরু: মেজর হাফিজ বীর বিক্রম ক্রীড়া একাডেমির জার্সি উন্মোচন রূপগঞ্জে ভূমিদস্যূদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের দেয়াল টপকে পালালেন আসামি লালমোহনে নিখোঁজ মাদ্রাসা ছাত্র হিমেলকে ফিরে পেতে মায়ের আকুতি আন্তর্জাতিক অঙ্গনে ফের দ্যুতি ছড়ালেন সিলেটের জয় দাস জামপুরে ব্যাপক গণসংযোগ ও পথসভায় জনগণের সেবায় পাশে থাকতে চাই চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন বাবু
শনিবার ১৮ জুলাই ২০২৬
শনিবার ১৮ জুলাই ২০২৬

গণভোট আয়োজনে নানা চ্যালেঞ্জ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ০৮ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:বুধবার ০৮ অক্টোবর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

গণভোট! যার মাধ্যমে জনগুরুত্বপূর্ণ কোনো বিষয়ে সংসদ বা সরকারের পরিবর্তে জনগণ নিজেরাই সিদ্ধান্ত দিতে পারেন। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে এমন গণভোট হয়েছে ৩টি। যার প্রথমটি ছিলো জিয়াউর রহমানের আমলে শাসন ব্যবস্থার বৈধতা নিয়ে। পরেরটিও একই বিষয়ে হুসেইন মুহাম্মদ এরশাদের আমলে। আর তৃতীয়টি হয় ১৯৯১ সালে, সাংবিধানিক বিল।


তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে গত ৮ মাস ধরে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় সংবিধান এবং সংবিধানের বাইরে ৮৪টি বিষয়ে সংস্কারে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। যার বৈধতা দিতেই গণভোটের কথা বলছে রাজনৈতিক দলগুলো।


এখন প্রশ্ন হচ্ছে কীভাবে হবে এই গণভোট? বিএনপি বলছে, অধ্যাদেশ জারির মাধ্যমে গণভোট আয়োজনের কথা আর জামায়াত ও এনসিপি চায় সাংবিধানিক আদেশ জারির মাধ্যমে। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় সিদ্ধান্ত না হলে বিশেষজ্ঞের মতামত নেবে ঐকমত্য কমিশন। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, সাংবিধানিক আদেশ জারির আইনগত ভিত্তি নেই।


জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেছেন, গণভোটের আয়োজন নির্বাচন কমিশনকে করতে হবে। সেই সংক্রান্ত একটা অধ্যাদেশ হয়তো জারি করতে হবে। সে ব্যাপারে এখনও সুস্পষ্ট ঐকমত্যে পৌঁছা যায়নি।


সংবিধান বিশেষজ্ঞ ড. কাজী জাহেদ ইকবাল বলেন, একটা রাষ্ট্রে তো দুইরকম সাংবিধানিক পদ্ধতি থাকতে পারবে না। এটা আমাদেরকে বুঝতে হবে। সংবিধান তো সর্বোচ্চ আইন। এটা কোনও পর্যায়ে সংসদের মাধ্যমে সংবিধানের অংশ হয়ে যেতে পারে যে গণভোটের এই যে বিষয়গুলো পাশ হয়েছিল এটা সংবিধানের অংশ হবে। সেটা হতে পারে। কিন্তু সুপার কনস্টিটিউশন হওয়ার তো কোনও জিনিসেরই আসলে আইনগতভাবে সুযোগ নেই।


গণভোট হলে কী থাকবে ব্যালটে? কমিশন ভাবছে, ৮৪টি সংস্কার প্রস্তাব তিন প্যাকেজে ভাগ করে হতে পারে এই গণভোট। সাংবিধানিক ও এর বাইরের বিষয়গুলো থাকবে আলাদা করে দুইটি প্যাকেজে। ১১টি নোট অব ডিসেন্সের বিষয় নিয়ে থাকবে আলাদা প্যাকেজ।


জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেছেন, যেগুলোতে সংবিধান সংশোধন লাগবে না, এটা হয়তো একটা প্যাকেজ হবে। আরেকটা যেখানে সংবিধান সংশোধন লাগবে, সেটা আরেকটা প্যাকেজ। আরেকটা প্যাকেজ হতে পারে, যেখানে নোট অব ডিসেন্ট আছে। তো এই প্যাকেজগুলোর ওপর নির্বাচন হবে। ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দেয়ার সুযোগ থাকবে।


যদিও গণভোটে নোট অব ডিসেন্টের ১১টি বিষয় রাখা-না রাখা নিয়ে আছে ভিন্নমত। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, গণভোটে নয়, নোট অব ডিসেন্টের ভবিষ্যৎ নির্ভর করবে পরবর্তী নির্বাচিত সরকারের ওপর।


ড. কাজী জাহেদ ইকবাল বলেন, এখানে তো মত-দ্বিমত থাকবে। কিন্তু তারা যখন গণভোটে যাবেন, তখন তো কংক্রিট বিষয়গুলো নিয়ে যেতে হবে। নোট অব ডিসেন্টের বিষয়টা পার্লামেন্টে তারা হয়তো পরে আলোচনা করে ঠিক করবেন যে এই জায়গাগুলো কীভাবে করবেন। কারণ, আল্টিমেটলি রেটিফিকেশনের জন্য সবই তা পার্লামেন্টে যেতে হবে। এই টাইমে যত কাজ আছে, সবকিছুরই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার একটা রেটিফিকেশন লাগবে।


১৫ অক্টোবর মেয়াদ শেষ হবে জাতীয় ঐকমত্য কমিশনের। তার আগেই জুলাই জাতীয় সনদের পূর্ণতা দিতে চায় কমিশন।


আরও খবর




চিরিরবন্দরে ট্রাক চাঁপায় মাদ্রাসা ছাত্র নিহত

সাতকানিয়ার বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

সাতকানিয়ায় তামাকুমন্ডি লেইন বনিক সমিতির ত্রাণ বিতরণ করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু

নন্দীগ্রামে ডেকোরেটর দোকানে দুঃসাহসিক চুরি: আড়াই লাখ টাকার মালামালসহ অটোভ্যান গায়েব

ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত নেতা জাহাঙ্গীর হোসাইন রানা

পঞ্চগড়ের বোদায় ৮ম শ্রেণির ছাত্রী নিখোঁজের ২৬ দিন, ফিরে পেতে পরিবারের আকুতি : প্রধান শিক্ষকের রহস্যময় ভূমিকা

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

সেনবাগে প্রগতি সাংস্কৃতিক গোষ্ঠীর নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ

চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি নিয়াজ,সম্পাদক কামাল

কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী

দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও পাচারকালে কীটনাশক উদ্ধার

আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আজিজুল হক’র দাফন সম্পন্ন

আল্লারদর্গা বাজারের উন্নয়ন ও বাজেট নিয়ে মতবিনিময় সভা

সাতবাড়িয়া ইউনিয়ন গাউসিয়া কমিটির উদ্যোগে বন্যাকবলিত ২'শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

নতুন জার্সিতে নতুন স্বপ্নের যাত্রা শুরু: মেজর হাফিজ বীর বিক্রম ক্রীড়া একাডেমির জার্সি উন্মোচন

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে সেনবাগ পাঠাগারের সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

কালিগঞ্জে ককটেল বিস্ফোরণ মামলাকে কেন্দ্র করে ‘মামলা বাণিজ্যের’ অভিযোগ

ইউপি চেয়ারম্যান প্রার্থী এ্যাড ভোকেট ইউসুফ ।

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে


এই সম্পর্কিত আরও খবর

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান ফখরুলের

শিক্ষানীতি ও কর্মসংস্থানের সংকটই সবচেয়ে বড় মরণফাঁদ: নাসীরুদ্দীন পাটওয়ারী

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাউন্সিলের আগে বিএনপিতে বড় পরিবর্তনের হাওয়া

চাঁদপুরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যাচেষ্টা, পা হারানোর শঙ্কা

জুলাই নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথ দেখিয়েছে: আখতার হোসেন

পরাজিত শক্তির বিরুদ্ধে সতর্ক থাকতে বললেন রিজভী

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

জুলাই-জুন নয়, জানুয়ারি-ডিসেম্বর অর্থবছর করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

সংসদে ‘স্বরাষ্ট্রমন্ত্রীর দীর্ঘ বক্তব্য ও বিরোধীদলের সময় কাটার’ অভিযোগ জামায়াতের