
কবির হোসেন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দূর্ঘটনায় মোঃ নূর আহমেদ (৫) নামে এক শিশু নিতহ হয়েছে। সে উপজেলার চৌডালা ইউনিয়নের লক্ষীনারায়ণপুর গ্রামের মোঃ জসিমউদদীনের ছেলে।
শনিবার (৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে রহনপুর টু আড্ডা সড়কে এনায়েপুর নামক স্থানে রাস্তা পারাপারের হওয়ার সময় একটি মাইক্রোবাসা ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, শনিবার সকালে নিতহ নূর আহমেদ তার মাসহ অন্যন্য সদস্যদের সঙ্গে বোয়ালিয়া থেকে এনায়েপুর তার নিকটতম আত্মীয় বাসায় বেড়াতে আসে বিকেলে বাসায় ফিরার উদ্দেশ্য বের হয়ে রাস্তা পারাপারের সময় একটি মাইক্রোবাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্য হয়। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশের সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারে নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে গোমস্তাপুর থানার একটি ইউডি মামলা হয়েছে।





























