
ফয়সাল আহমেদ, রাজবাড়ী।গোয়ালন্দ ঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে (১০০) পুরিয়া হেরোইন সহ আলোচিত ০২ জন মাদক কারবারি গ্রেফতার । সোমবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে বাংলাদেশ হ্যাচারী সংলগ্ন কুব্বাতের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদেরকে গ্রেফতার করা হয় ।গ্রেফতারকৃত আসামীরা হলেন, (১) হাফিজুল ইসলাম (৫০) সে ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন গুহলিক্ষপুর গ্রামের মৃত জয়নদ্দিন মোল্লার ছেলে।( ২) মোছাঃ সাথী বেগম (৪০) দৌলতদিয়ার পুরাভিটা এলাকার মৃত জামাল বিশ্বাসের মেয়ে।এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামীদ্বয়কে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।





























