শিরোনাম
আজমিরীগঞ্জের হাওরে নিষিদ্ধ রিং জালের দৌরাত্ম্য,হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য ইতালিতে ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজনকে হত্যা ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন গোল্ড কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রূপগঞ্জে জামায়াতের র‍্যালি ও সমাবেশ মুরাদনগরে জামায়াতের মাদকবিরোধী র‍্যালি ও পথসভা লালমোহনে ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত সন্তানের চিকিৎসার জন্য বাবার আকুতি চন্দনাইশে ভিটামিন "এ" ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা,জনসচেতনতায় মাঠে মুরাদনগর থানার ‘ওসি’
শনিবার ২৭ জুন ২০২৬
শনিবার ২৭ জুন ২০২৬

জেসমিনের মরদেহ ফেলে পালাল স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ০৫ মে ২০২৫ | হালনাগাদ:সোমবার ০৫ মে ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি


নাটোরের গুরুদাসপুরে যৌতুকের দাবিতে চার সন্তানের জননী জেসমিন খাতুনকে (৩৫) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুড়ের বিরুদ্ধে। উপজেলার মশিন্দা ইউনিয়নের রাণীগ্রাম উজিরপাড়া গ্রামে স্বামীর বাড়িতে রবিবার বিকালে ওই ঘটনা ঘটে। জেসমিন পাশ্ববর্তী তাড়াশ উপজেলার চরকুশাবাড়ি গ্রামের ইউসুফ আলীর মেয়ে। 

 জানা যায়, ঘটনার দিন বেগুন বিক্রির জন্য হাটে যাবেন স্বামী মজনু সরদার। দাড়িপাল্লা খুঁজে দিতে একটু দেরি হওয়ায় স্ত্রী জেসমিনের বুকে ওজন মাপার পাথর দিয়ে আঘাত করেন তিনি। এরপর স্বামী ও শ্বশুড় হামিদ সরদার মিলে লাঠিপেটা করেন। জেসমিন অজ্ঞান হলে তার মুখের মধ্যে গ্যাস ট্যাবলেট দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন তারা। মৃত্যু নিশ্চিত জেনে লাশ ফেলে ঘরে তালা ঝুলিয়ে বাসার সবাই পালিয়ে যায়।

এ ঘটনায় গুরুদাসপুর থানা পুলিশ রবিবার (৪মে) রাতেই জেসমিনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। রাতেই জেসমিনের বাবা ইউসুফ আলী বাদী হয়ে গুরুদাসপুর থানায় স্বামী,শ্বশুড়,শ্বাশুরি ও ননদের নাম উল্লেখ করে হত্যার অভিযোগ দিয়েছেন। পরদিন সকালে লাশ ময়না তদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণ করেন।

সোমবার (৫মে) সকাল ১১টায় অভিযুক্ত স্বামী-শ্বশুড়ের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। ঘন্টাব্যাপী মানববন্ধনে এলাকার শতশত নারী পুরুষ অংশ নেয়। এসময় তারা অভিযুক্তদের ফাঁসি দাবী করেন। সাবেক ইউপি সদস্য মর্জিনা খাতুন,রুমা বেগম,হাফিজ ফকির,রুপালী বেগম,রানা আহম্মেদ,জাহাঙ্গীর হোসেন,আরিফ হোসেন,সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন ।

জেসমিনের মা জবেদা,চাচা মজিদ,ভাবীরুমাসহ পরিবারের লোকজন দাবী করেন,বিয়ের সময় অনেক টাকা যৌতুক দিলেও অভিযুক্তরা নানা দাবীতে নির্যাতন করে আসছিলো। গায়ের রং কালো ও পরপর তিন কন্যা সন্তান জন্ম দিলে সে দায় জেসমিনের ওপর চাপিয়ে নির্যাতনের করা হতো। এ নিয়ে অসংখ্যবার শালিসও হয়েছে। সংশোধন হয়নি তারা। শেষ পর্যন্ত অভিযুক্তরা তারা মেয়েকে মেরেই ফেললো।

সরেজমিনে গিয়ে অভিযুক্তদের বাসায় তালা ঝুঁলানো দেখা গেছে। মুঠোফোন বন্ধ, অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে মজনুর চাচা খলিল সরদার বলেছেন, এটা হত্যা নয় আত্মহত্যা।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আসমাউল হক জানান,অভিযোগ পাওয়া গেছে। হত্যা না অত্যাহত্যা ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। তারপর প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে।


আরও খবর




আজমিরীগঞ্জের হাওরে নিষিদ্ধ রিং জালের দৌরাত্ম্য,হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

ইতালিতে ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজনকে হত্যা

ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত

দৌলতপুরে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ১

তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু,শোকে স্তব্ধ তরং গ্রাম

নন্দীগ্রামে সীমানা বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে গুরুতর জখম

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৩ জনের এক বছরের কারাদণ্ড

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে ‘অরাইজা টাওয়ার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুরে কাজ শেষ হতেই ধসে গেল ৯ কোটি টাকার সড়ক: নদীগর্ভে ১ কিলোমিটার, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নগদ ৩২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, লালপুর থানায় মামলা

ডুয়েটে শুরু দুই দিনব্যাপী সিএসই কার্নিভাল, অংশ নিচ্ছেন শতাধিক বিশ্ববিদ্যালয়ের ১,২০০ শিক্ষার্থী

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা তালুকদার খসরু

কুমিল্লার মুরাদনগরে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরের উন্নয়নে প্রতিমন্ত্রী ও প্রশাসকের যৌথ তদারকি, কাজের মান নিয়ে কড়া বার্তা

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

আজমিরীগঞ্জের হাওরে নিষিদ্ধ রিং জালের দৌরাত্ম্য,হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

ইতালিতে ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজনকে হত্যা

ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত

দৌলতপুরে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ১

তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু,শোকে স্তব্ধ তরং গ্রাম

নন্দীগ্রামে সীমানা বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে গুরুতর জখম

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৩ জনের এক বছরের কারাদণ্ড

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে ‘অরাইজা টাওয়ার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুরে কাজ শেষ হতেই ধসে গেল ৯ কোটি টাকার সড়ক: নদীগর্ভে ১ কিলোমিটার, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী