
এম এম ইউসুফ আলী
স্টাফ রিপোর্টার
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য, ছাত্রনেতা মোঃ জুবায়েদ হোসেন-এর হত্যার প্রতিবাদে ২০ অক্টোবর নাঙ্গলকোটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
নাঙ্গলকোট হাছান মেমরিয়ল সরকারি ডিগ্রি কলেজে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে কলেজ ছাত্রদল।
কলেজ ছাত্রদলের সভাপতি প্রত্যাশী মোঃ ওমর ফারুকের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রনেতা আবু ফয়সাল মনির, শাহরিয়ার, খুরশিদ আলম, আবু বক্কর সিদ্দিক, আশরাফুল ইসলাম দয়াল, ইয়াছিন আরাফাত (ছায়েম),জাহিদুল ইসলাম, আরাফাত, ও ইসমাইল হোসেন সহ কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
এ সময় তারা অনতবিলম্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা জুবায়েদ হোসেনের হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।





























