
আনোয়ারা প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারার ওষখাইন গ্রামজুড়ে চলছে জশনে জুলুছের সাজ সাজ রব। উৎসবের আমেজে ভরে উঠেছে গ্রাম।
রাত পেরোলেই শুরু হবে ওষখাইন আলী নগর দরবার শরীফের সাজ্জাদানশীন পীরজাদা হযরত শাহ্ ছুফি ইলিয়াছ রজা (মাঃজিঃআঃ)-এর ছদারতে আয়োজিত জুলুছ। পবিত্র জশনে জুলুছ শুরু হবে হযরত শাহ্ ছুফি আলী রজা (রহঃ)-এর মাজার জিয়ারতের মাধ্যমে।
শোভাযাত্রাটি আনোয়ারা, পটিয়া, বোয়ালখালী, চান্দগাঁও, মোহরা সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হবে ওষখাইন শাহ্ আলী রজা (রহঃ) আলিম মাদ্রাসা ময়দানে। সেখানে অনুষ্ঠিত হবে মিলাদ, বিশেষ মোনাজাত ও তাবারুক বিতরণ।
আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে আঞ্জুমানে পাক পঞ্জতন শাহ্ আলী রজা (রহঃ) ট্রাস্ট এবং সহযোগিতায় আহলে সুন্নাত ওয়াল জামায়াত ৯নং পরৈকোড়া ইউনিয়ন শাখা।
সার্বিক দিকনির্দেশনা দিচ্ছেন শাহজাদা মাওলানা আব্দুল কাদের চাঁদ মিয়া ও শাহজাদা মাওলানা নেছার মিয়া।





























