
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুরে অসুস্থ ছাত্রদল নেতা শরিফুল ইসলামের বাড়িতে গিয়ে চিকিৎসার খোঁজ খবর নেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা। শরিফুল ইসলাম কাজিপুর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক। তাকে দেখতে দলীয় নেতাকর্মিদের নিয়ে শনিবার দুপুরে উপজেলার পাটাগ্রামে তার নিজ বাড়িতে যান সেলিম রেজা।
এসময় তার সাথে ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলু, কাজিপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক রাশেদুল হাসান রিপন, গান্ধাইল ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি জনাব রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সোনামুখী ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি দোলা সরকার, কাজিপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সোলায়মান মেম্বার, গান্ধাইল ইউনিয়ন পরিষদের প্যালেন চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, সাবেক মেম্বার রকিবুল আজম রকিসহ কাজিপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।





























