
আরাফাত আলী,স্টাফ রিপোর্টার:
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জে রোকেয়া মনসুর মহিলা কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২৫ আগষ্ট) সকাল ১০ টার সময় কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালিত হয়। ছাত্রদলের আহবায়ক মনিরা সুলতানা বৈশাখী ও সদস্য সচিব তৈয়বা সুলতানা তোহার নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন রোকেয়া মুনসুর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায় । এসময় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মাহামুদুল রহমান, আছাফুর রহমান। বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন রোকেয়া মনসুর কলেজ ছাত্রদলের নেত্রী মহিমা ইসলাম, হালিমা পারভীন, ফাতেমা পারভীন, সিনথিয়া ইসলাম ও মৌসুমী প্রমূখ।





























