শিরোনাম
আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার ধুনটে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও তথ্য গোপনের অভিযোগ চাটখিলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন অষ্টগ্রামে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
রবিবার ০৮ নভেম্বর ২০২৬
রবিবার ০৮ নভেম্বর ২০২৬

খানসামায় ইপিজেড কর্মীকে ভুট্টা ক্ষেতে ধর্ষণের চেষ্টা

প্রকাশিত:রবিবার ২০ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:রবিবার ২০ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

আলমগীর হোসেন খানসামা দিনাজপুর প্রতিনিধি :ধর্ষণের চেষ্টা, নাকি ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি। এ নিয়ে এলাকায় চলছে, নানান গুঞ্জন।দিনাজপুরের খানসামায় দুই সন্তানের জননী এক ইপিজেড কর্মীকে ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণচেষ্টায় শাহিন ইসলাম (৩০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে।ঘটনাটি ঘটেছে খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের আরজী জাহাঙ্গীরপুর গ্রামের ডাঙ্গারহাট এলাকায়।অভিযুক্ত শাহিন ইসলাম (৩০) উপজেলার খামারপাড়া ইউনিয়নের উত্তর ডাঙ্গাপাড়া এলাকার নাজির ইসলামের ছেলে।।এ ঘটনায় ভুক্তভোগীে ওই নারী  নিজেই বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেন।ভুক্তভোগীর এজাহার সূত্রে জানা যায়, আমি নীলফামারী জেলা উত্তরা ইপিজেড এ চাকুরী করি। অভিযুক্ত শাহিন ইসলাম পেশায় একজন মোবাইল মেকার, অত্র উপজেলার পাকেরহাট বাজারে তার মোবাইল সার্ভিসিং এর দোকান আছে। আরেক অভিযুক্ত ফরহাদ হোসেন অভিযুক্ত শাহীনের চাচাতো ভাই। আনুমানিক ০৩ মাস পূর্বে আমি আমার ব্যবহৃত ১টি স্মার্ট মোবাইল ফোন সার্ভিসিং করার জন্য অভিযুক্ত শাহীনের দোকানে যাই। সেখানে যাওয়ার পর আমার ব্যবহৃত মোবাইল ফোন নাম্বার নেয় এবং বলে যে, মোবাইল ঠিক হলে জানাবো। আনুমানিক ১৫/২০ দিন পর আমার নষ্ট মোবাইল ফোন ঠিক হয়েছে মর্মে শাহিন আমাকে মোবাইল ফোন করে সংবাদ প্রদান করেন। তারপর আমি শাহীনের দোকান থেকে আমার মোবাইল ফোনটি সংগ্রহ করে ব্যবহার করতে থাকি। আমার ব্যবহৃত মোবাইল নম্বরটি তার কাছে থাকায় সে আমাকে প্রতিদিন বিভিন্ন প্রকারের এসএমএস পাঠাতো এবং কল করে কথা বলতো। এছাড়াও অভিযুক্ত শাহিন ইসলাম গুগলের মাধ্যমে ব্যবহৃত নম্বর দিয়ে আমাকে কল করে কথা বলতো। একপর্যায়ে অভিযুক্ত শাহীন আমাকে মোবাইল ফোনের মাধ্যমে প্রেম-ভালোবাসার কু-প্রস্তাবসহ তার সাথে একাকী দেখা করার জন্য আমাকে বিভিন্ন ভাবে অনুরোধ জানাতো। আমি বিবাহিত, আমার স্বামী, সন্তান ও সংসার রয়েছে মর্মে অভিযুক্ত শাহিন ইসলামকে বোঝানোর চেষ্টা করতাম এবং আমাকে প্রতিনিয়ত মোবাইল ফোনে এসএমএস ও কল দিয়ে বিরোক্ত না করার জন্য অনুরোধ জানাতাম। কিন্তু অভিযুক্ত শাহিন ইসলাম আমার কোন কথা শুনতে রাজি হয় না। বরং আমাকে বিয়ে করার জন্য বিভিন্ন ভাবে প্রলোভন দেখাত। এরইধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ৯টায় ইপিজেড ছুটি শেষে আমি আমার বাবার বাড়ীতে চলে আসি। আমার বাবার বাড়ীতে আসার সময় শাহীন ও ফরহাদ আমাকে রাস্তায় দেখতে পায় এবং আমার পিছে পিছে মোটরসাইকেল যোগে আমার বাড়ীর সামনে রাস্তায় চলে আসে। অভিযুক্ত শাহিন ফোন করে জরুরী কথা আছে মর্মে আমাকে আমার বাবার বাসা থেকে বের হতে বলে। আমি অভিযুক্ত শাহীনের কথায় সরল বিশ্বাসে বাড়ীর বাইরে আসি এবং তারা আমাকে জানায় যে, "তোমার সাথে জরুরী কথা আছে চলো একটু নিরিবিলি জায়গায় যাই, তা না হলে কেউ দেখে ফেলবে" এই কথা বলে তাদের সহায়তায় আমাকে আমাদের বাড়ী হতে অনুমান ১০ গজ পূর্বে জনৈক আব্দুল হামিদের ভুট্টা ক্ষেতের মধ্যে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর অভিযুক্ত শাহিন ইসলাম আমাকে জড়িয়ে ধরে এবং আমাকে ভূট্টা ক্ষেতের মধ্যে ধস্তাধস্তিসহ আমার পরিহিত জামা কাপড় খুলে ধর্ষনের চেষ্টা করে। উক্ত সময় আমি চিৎকার করলে অনেকেই এগিয়ে আসে। ঘটনাস্থলে তারা আসলে তাদের ব্যবহৃত একটি রেজিঃ বিহীন লাল রংয়ের হিরো স্পেলেন্ডার প্লাস রেখে যে যার মত দ্রুত ঘটনাস্থল হতে পালিয়ে যায়।এ ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত শাহীন আলমও থানায় একটি অভিযোগ করেন।তারঁ অভিযোগ সূত্রে জানা যায়, আমি পেশায় একজন মোবাইল মেকানিক। পাকেরহাটে বাদশা প্লাজায় শাহিন টেলিকম নামে আমার একটি দোকান আছে। সেই সুবাদে শারমিন আক্তার দোকানে মাঝে মধ্যে আসে এবং নষ্ট মোবাইল ঠিক করে নিয়ে যায়। তিনি নীলফামারীর উত্তরা ইপিজিডে চাকরী করে। গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত  সাড়ে ইপিজিড ছুটি হলে চার্জার অটো করে পাকেরহাটে এসে নামে এবং আমাকে তার বাড়িতে মোটরসাইকেলে করে পৌঁছে দেওয়ার জন্য বললে আমি সরল বিশ্বাসে তাকে তার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য যাই। তার বাড়ির কাছাকাছি যাওয়া মাত্র উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের ছমির উদ্দিন খোচার ছেলে সাইদুল ইসলাম সাধু ও আবু সুফিয়ান, জহির উদ্দিনের ছেলে মো. মোস্তাকিন, মো. নাদেরের মো. মমিনখাঁ, ছয়ফুদ্দিনের মো. জামিয়ার (৩৫)। তারা পূর্ব পরিকল্পিত ভাবে আমার মোটসাইকেলের সামনে এসে আমার মোটরসাইকেলের চাবি কেড়ে নেয়। চাবি কেড়ে নেওয়ার বিষয়ে জানতে চাইলে অভিযুক্তগন ক্ষিপ্ত হয়ে আমাকে অকথ্য ও অশ্লীল ভাষায় গালিগালাজ করে। আমি অভিযুক্তদের গালিগালাজ করতে বাধা নিষেধ করায় সকল অভিযুক্তগন আমাকে এলোপাথারীভাবে কিলঘুষি লাঠি গুড়ি মারিয়া শরীরের বিভিন্ন জায়গায় ফুলা কালশিরা জখম করে সেই সাথে প্রাননাশের হুমকী প্রদান করেএ বিষয়ে ভুক্তভোগী ওই নারী বলেন, আমি এই ঘটনায় থানায় এজাহার দায়ের করেছি। এ বিষয়ে শাহীন আলম বলেন, আমাকে নিয়ে যে অভিযোগ দিয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। বরং আমি যে অভিযোগটি দিয়েছি এটি সত্য।এ ঘটনায় খানসামা থানার অফিসার ইনচার্জ নজমূল হক বলেন, আমি দুটো অভিযোগ পেয়েছি। অভিযোগ দুটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরও খবর
মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

রবিবার ০৮ নভেম্বর ২০২৬





মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা-সমাবেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ ব্যবসায়ীর পাশে সাঘাটা উপজেলা প্রশাসন, দিল শুকনো খাবার

ব্যবসায়ীদের আস্থার প্রতীক হতে সাধারণ সম্পাদক পদে শ্রেষ্ঠ করদাতা মোস্তাক আহমেদ

নড়াইল প্রেসক্লাবের উন্নয়নে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা

লালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ

আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট

গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী

সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী

মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার

ধুনটে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে


এই সম্পর্কিত আরও খবর

মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা-সমাবেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ ব্যবসায়ীর পাশে সাঘাটা উপজেলা প্রশাসন, দিল শুকনো খাবার

ব্যবসায়ীদের আস্থার প্রতীক হতে সাধারণ সম্পাদক পদে শ্রেষ্ঠ করদাতা মোস্তাক আহমেদ

নড়াইল প্রেসক্লাবের উন্নয়নে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা

লালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ

আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট