
ইয়ার রহমান আনান,কক্সবাজার
কক্সবাজারে নিজের স্ত্রীকে হত্যার দায়ে একজনের মৃত্যুদন্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার ২২ জুলাই কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল (২) এ আদেশ দেন।
জানা যায় যে, ২০১৬ সালে রামু উপজেলার ওমখালী এলাকায় নিজের স্ত্রী বুলবুল আক্তারকে হত্যা করেন তার স্বামী রাশেদ (৩৫)। ২০১৭ সালের জানুয়ারীতে আসামী রাসেদ আদালতে আত্মসমর্পণ করেন। পরে তার পক্ষে বিভিন্ন সময় জামিনের জন্য শুনানি হলেও আদালত তার জামিন না মন্জুর করেন।
আসামীর দীর্ঘ কারাভোগের পর আজ মঙ্গলবার তাকে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের (২) জজ আদালতে তুলা হলে বিচারক তাকে মৃত্যুদন্ডাদেশ দেন।





























