
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ডের তল্লা বড় মসজিদ এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ এর গণসংযোগ ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাদ আসরের পর আয়োজিত এ অনুষ্ঠানে মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন, “দেশে যদি কুরআনের আইন বাস্তবায়ন করা হয়, তাহলে কোনো ধরনের দখলদারিত্ব, চাঁদাবাজি ও লুণ্ঠন থাকবে না। স্বৈরাচারীরা পালিয়ে গেলেও তাদের দোসররা এখনো বিভিন্ন স্থানে সক্রিয়। তাদেরকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন ১১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি খোরশেদ আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি আব্দুর রহিম, সহকারী সেক্রেটারি রুহুল আমীন, ৯নং ওয়ার্ড সভাপতি ইব্রাহিম মিয়া, এম সার্কাস পানিরকল ইউনিটের মো. শফিকুল ইসলাম, শ্রমিক কল্যাণ বিভাগের গাজী আবু সাঈদসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে গণসংযোগ ও সভাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।





























