শিরোনাম
আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার লালমোহনে মা-ছেলে ক্যান্সারে আক্রান্ত ! ছেলেকে বাঁচাতে মায়ের আকুতি পত্নীতলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন রূপগঞ্জে ৪ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে সাজা জামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন: নির্বাচনী প্রচারণা শুরু করলেন যুবদল নেতা জাকির হোসেন বাবু পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ দক্ষিণ আইচা বাজার মুদি ব্যবসায়ী সমিতির নির্বাচন,সভাপতি জাকির ও সম্পাদক জাহের চন্দনাইশে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত টাঙ্গাইলে ৫ লাখ ২৪ হাজার ১৮৮ শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল সুষ্ঠু ও সুশৃঙ্খল পরীক্ষা চান রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সোমবার ২৯ জুন ২০২৬
সোমবার ২৯ জুন ২০২৬
ঠিকাদারের লিগ্যাল নোটিশ

লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন ভবন অপসারণের টেন্ডার নিয়ে অনিয়মের অভিযোগ

প্রকাশিত:মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

 জেলা প্রতিনিধি (ভোলা):

ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন বিল্ডিং অপসারণের টেন্ডার নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। সিডিউল ক্রয় করতে গেলে এক ঠিকাদারকে সিডিউল না দেওয়ায় ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ভোলার একজন ঠিকাদার। তিনি নির্ধারিত সময়ে ব্যাংক থেকে সিডিউলের ফি ও পে-অর্ডার ক্রয় করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ দিন ঘুরলেও তাকে সিডিউল না দেওয়ায় টেন্ডারে অংশ গ্রহণ করতে পারেনি। মেসার্স মামুন এনটারপ্রাইজ নামক ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী সোলাইমান এর পক্ষে ভোলা জজ কোর্টের আইনজীবী মোঃ জাকির হোসেন লিগ্যাল নোটিশ ইস্যু করেন। রবিবার ডাকযোগে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে ওই নোটিশ। এছাড়া লিগ্যাল নোটিশ জেলা সিভিল সার্জনসহ স্বাস্থ্য সচিবের দপ্তরেও পাঠানো হয়েছে।

ঠিকাদার সোলাইমান অভিযোগ করেন, লালমোহন ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরীন পুরাতন ৪টি জরাজীর্ন ভবন অপসারণের জন্য দরপত্র আহবান করা হয়। দরপত্র নোটিশের আলোকে ভোলার মেসার্স মামুন এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের নামে সিডিউল ক্রয় করার জন্য ২৪ জুলাই বৃহস্পতিবার সোনালী ব্যাংক লিঃ, লালমোহন শাখার কোড নং-১-২৭১১-০০০০-২৩৬৬ নাম্বারে ৪টি সিডিউলের জন্য-৪০০০/-(চাঁর হাজার) টাকা জমা দেন। এছাড়া উক্ত টেন্ডারে অংশগ্রহণ করার জন্য এনআরবিসি ব্যাংক লিঃ এর ভোলার উপ শাখায় ০৪ টি কাজের বিপরিতে-১০ ভাগ জামানত বাবদ চার লক্ষ টাকার পে-অর্ডার গ্রহণ করেন, যার পে-অর্ডার নং-৫৮২২১৮৫, ৫৮২২১৮৬, ৫৮২২১৮৭, ৫৮২২১৮৮। 

জমা স্লিপ নিয়ে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাব শাখায় সিডিউল ক্রয়ের জন্য গেলে সিডিউল ওইদিন না দিয়ে শনিবার যেতে বলে। শনিবার গেলে ওইদিনও সিডিউল সরবারহ না করে সময়ক্ষেপন করতে থাকেন। ঠিকাদার সোলায়মান জানান, সিডিউল চাইতে গেলে তারা তালবাহানা শুরু করে। এক পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৈয়বুর রহমানকে জানালেও তিনি কোন ব্যবস্থা নেননি। পরবর্তীতে জেলা সিভিল সার্জনকে জানালে তিনি দেখতেছি বলেন। এভাবে সময় ক্ষেপন করে তার কাছে সিডিউল বিক্রি না করায় শনিবার সিডিউল ক্রয়ের নির্দিস্ট সময় শেষ হয়ে যায়। যার কারণে ভবন অপসারণের টেন্ডারে অংশ গ্রহন করতে পারেননি তিনি। ঠিকাদার আরো অভিযোগ করেন, নির্দিস্ট কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে এই তালবাহানা করা হয়। এতে সরকার অনেক রাজস্ব হারিযেছে। উন্মুক্ত দরপত্র থাকলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব পেতো বলে তিনি মনে করেন। সিডিউল না দেওয়ায় এই ঠিকাদারী প্রতিষ্ঠানের আনুমানিক ১০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। উক্ত টেন্ডার বাতিল করে ক্ষতিপূরনের টাকা দেওয়ার ব্যাপারে কি উদ্যোগ গ্রহণ করেছেন তা নোটিশ প্রাপ্তির ০৩ (তিন) কার্যদিবসের মধ্যে জানতে চাওয়া হয়েছে। 

এ বিষয়ে লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৈয়বুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, শনিবার দুপুর আড়াইটা পর্যন্ত আমি অফিসে বসে ছিলাম। তখন পর্যন্ত উক্ত ঠিকাদারকে দেখিনি। তিনি সময়ের পরে এসে সিডিউল চাওয়ায় তাকে দেয়া হয়নি। 

জেলা সিভিল সার্জন ডাঃ মুহ: মনিরুল ইসলাম লিগ্যাল নোটিশ পেয়ে ৩দিনের মধ্যে জবাব দিবেন বলে জানান।


আরও খবর




আত্রাইয়ে জাতীয় ভিটামিন"এ"প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত

পূর্ব সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার সময় ট্রলারসহ তিন জেলে আটক।

কক্সবাজারের চকরিয়ায় নোহা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ১

লালপুরে জমি দখলের অভিযোগ ভিত্তিহীন দাবি আবুল কাশেমের

হালুয়াঘাটে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার, নিহত পরিবারের পাশে এমপি সালমান ওমর রুবেল

মনপুরায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে সার, বীজসহ বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠিত

গাজীপুর জেলার নবনিযুক্ত জেলা প্রশাসককে গাজীপুর সিটি কর্পোরেশনের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আদর্শনগর" উপজেলা বাস্তবায়ন: প্রধানমন্ত্রী ও এলজিআরডি মন্ত্রীসহ নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে আদর্শনগরে বিশাল আনন্দ মিছিল

রাজবাড়ীর গোয়ালন্দে এসিলেন্ডের ওপর হামলায় প্রধান আসামী গ্রেপ্তার

বক্তাবলী‌তে বসত বা‌ড়ি‌তে দুর্ধর্ষ ডাকা‌তি, গুলিতে আহত প্রতিবেশী

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

লালমোহনে মা-ছেলে ক্যান্সারে আক্রান্ত ! ছেলেকে বাঁচাতে মায়ের আকুতি

পত্নীতলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

রূপগঞ্জে ৪ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে সাজা

জামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন: নির্বাচনী প্রচারণা শুরু করলেন যুবদল নেতা জাকির হোসেন বাবু

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর


এই সম্পর্কিত আরও খবর

আত্রাইয়ে জাতীয় ভিটামিন"এ"প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত

পূর্ব সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার সময় ট্রলারসহ তিন জেলে আটক।

কক্সবাজারের চকরিয়ায় নোহা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ১

লালপুরে জমি দখলের অভিযোগ ভিত্তিহীন দাবি আবুল কাশেমের

হালুয়াঘাটে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার, নিহত পরিবারের পাশে এমপি সালমান ওমর রুবেল

মনপুরায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে সার, বীজসহ বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠিত

গাজীপুর জেলার নবনিযুক্ত জেলা প্রশাসককে গাজীপুর সিটি কর্পোরেশনের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আদর্শনগর" উপজেলা বাস্তবায়ন: প্রধানমন্ত্রী ও এলজিআরডি মন্ত্রীসহ নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে আদর্শনগরে বিশাল আনন্দ মিছিল

রাজবাড়ীর গোয়ালন্দে এসিলেন্ডের ওপর হামলায় প্রধান আসামী গ্রেপ্তার

বক্তাবলী‌তে বসত বা‌ড়ি‌তে দুর্ধর্ষ ডাকা‌তি, গুলিতে আহত প্রতিবেশী