শিরোনাম
আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার লালমোহনে মা-ছেলে ক্যান্সারে আক্রান্ত ! ছেলেকে বাঁচাতে মায়ের আকুতি পত্নীতলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন রূপগঞ্জে ৪ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে সাজা জামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন: নির্বাচনী প্রচারণা শুরু করলেন যুবদল নেতা জাকির হোসেন বাবু পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ দক্ষিণ আইচা বাজার মুদি ব্যবসায়ী সমিতির নির্বাচন,সভাপতি জাকির ও সম্পাদক জাহের চন্দনাইশে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত টাঙ্গাইলে ৫ লাখ ২৪ হাজার ১৮৮ শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল সুষ্ঠু ও সুশৃঙ্খল পরীক্ষা চান রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সোমবার ২৯ জুন ২০২৬
সোমবার ২৯ জুন ২০২৬

লালমোহনে বিএনপির সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা

প্রকাশিত:মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

জাহিদ দুলাল, জেলা প্রতিনিধি (ভোলা):

ভোলার লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। দীর্ঘ ১৬ বছর পর জমকালো আয়োজনের মধ্যদিয়ে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে শনিবার (২৬ শে) জুলাই উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন সফল করতে বিগত কয়েকদিন ধরে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদলসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ পৃথক পৃথকভাবে আনন্দ মিছিল করেছেন। এতে উপজেলা থেকে ইউনিয়ন, সবখানেই নেতাকর্মীদের পদচারণায় সরগরম হয়ে উঠেছে। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ।

উপজেলা বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, ২৬ শে জুলাই বিএনপির সম্মেলন উপলক্ষে নির্ধারিতস্থানে অন্তত ৩০ হাজার নেতাকর্মীর সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। এ জন্য ব্যাপক প্রস্তুতিও নিয়েছে বিএনপি। এই সম্মেলনে কাউন্সিলর হিসেবে উপস্থিত থাকবেন ৮৫২জন এবং ডেলিগেট হিসেবে উপস্থিত থাকবেন ৫ হাজার। অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম)। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান এবং উদ্বোধক হিসেবে থাকবেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা জেলার সমন্বয়ক আবু নাসের রহমত উল্যাহ। লালমোহন উপজেলা বিএনপির আহ্বায়ক তাহারাত হাফিজ অর্কের সভাপতিত্বে এ ছাড়াও সম্মেলনে জেলা-উপজেলার নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

সম্মেলন নিয়ে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বলছেন, আমরা চাই এই সম্মেলনের মাধ্যমে লালমোহনের আগামীর বিএনপির নেতৃত্বে ত্যাগী, স্বচ্ছ ও মেধাবীরা স্থান পাবেন। যার মাধ্যমে উপজেলা ও পৌরসভার বিএনপি এবং অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা সুশৃঙ্খল থাকবেন। এর ফলে আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত কর্মসূচী সুন্দরভাবে পালন করা যাবে। একইসঙ্গে জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনিত প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করা সম্ভব হবে।

লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত জানান, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এই উপজেলার বিএনপির নেতাকর্মীদের ওপর নানাভাবে হামলা-মামলা ও দমন-নিপীড়ন চালানো হয়। যার কারণে ২০০৯ সালের পর এই উপজেলায় সুন্দরভাবে সম্মেলন করা সম্ভব হয়নি। তবে এখন স্বৈরাচারী সেই আওয়ামী ক্ষমতার অবসান ঘটেছে। যার জন্য আমরা এবার অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে এবং উৎসবমুখর পরিবেশে সম্মেলনের প্রস্তুতি নিয়েছি। এই সম্মেলনে কাউন্সিলররা যাদের যোগ্য মনে করেন তাদেরকেই আগামী দিনের লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপির নেতৃত্বের জন্য নির্ধারণ করবেন। নতুন এসব নেতৃত্বদানকারীরা দলকে আরও সুসংগঠিত করবেন। একইসঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতিও নেবেন।

তিনি আরো জানান, আমি নিজেও সাধারণ সম্পাদক পদপ্রার্থী। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের (বীরবিক্রম) নির্দেশে আমি ৫ আগস্টের পর থেকে লালমোহন উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সুশৃঙ্খল ও সুসংগঠিত রাখতে নিরলসভাবে কাজ করেছি। যার ফলে এই উপজেলার সকল জাতীয়তাবাদী মতাদর্শের নেতাকর্মীরা বর্তমানে ঐক্যবদ্ধ। আমি বর্তমানে উপজেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছি। সম্মেলনের মাধ্যমে কাউন্সিলররা আমাকে আবার  সাধারণ সম্পাদক নির্বাচিত করলে এই উপজেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আরো শক্তিশালী করতে নানামুখী উদ্যোগ নেবো। একইসঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসন থেকে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে বিপুল ভোটে জয়ী করতে নেতাকর্মীদের নিয়ে আমার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।


আরও খবর




আত্রাইয়ে জাতীয় ভিটামিন"এ"প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত

পূর্ব সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার সময় ট্রলারসহ তিন জেলে আটক।

কক্সবাজারের চকরিয়ায় নোহা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ১

লালপুরে জমি দখলের অভিযোগ ভিত্তিহীন দাবি আবুল কাশেমের

হালুয়াঘাটে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার, নিহত পরিবারের পাশে এমপি সালমান ওমর রুবেল

মনপুরায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে সার, বীজসহ বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠিত

গাজীপুর জেলার নবনিযুক্ত জেলা প্রশাসককে গাজীপুর সিটি কর্পোরেশনের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আদর্শনগর" উপজেলা বাস্তবায়ন: প্রধানমন্ত্রী ও এলজিআরডি মন্ত্রীসহ নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে আদর্শনগরে বিশাল আনন্দ মিছিল

রাজবাড়ীর গোয়ালন্দে এসিলেন্ডের ওপর হামলায় প্রধান আসামী গ্রেপ্তার

বক্তাবলী‌তে বসত বা‌ড়ি‌তে দুর্ধর্ষ ডাকা‌তি, গুলিতে আহত প্রতিবেশী

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

লালমোহনে মা-ছেলে ক্যান্সারে আক্রান্ত ! ছেলেকে বাঁচাতে মায়ের আকুতি

পত্নীতলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

রূপগঞ্জে ৪ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে সাজা

জামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন: নির্বাচনী প্রচারণা শুরু করলেন যুবদল নেতা জাকির হোসেন বাবু

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর


এই সম্পর্কিত আরও খবর

আত্রাইয়ে জাতীয় ভিটামিন"এ"প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত

পূর্ব সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার সময় ট্রলারসহ তিন জেলে আটক।

কক্সবাজারের চকরিয়ায় নোহা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ১

লালপুরে জমি দখলের অভিযোগ ভিত্তিহীন দাবি আবুল কাশেমের

হালুয়াঘাটে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার, নিহত পরিবারের পাশে এমপি সালমান ওমর রুবেল

মনপুরায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে সার, বীজসহ বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠিত

গাজীপুর জেলার নবনিযুক্ত জেলা প্রশাসককে গাজীপুর সিটি কর্পোরেশনের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আদর্শনগর" উপজেলা বাস্তবায়ন: প্রধানমন্ত্রী ও এলজিআরডি মন্ত্রীসহ নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে আদর্শনগরে বিশাল আনন্দ মিছিল

রাজবাড়ীর গোয়ালন্দে এসিলেন্ডের ওপর হামলায় প্রধান আসামী গ্রেপ্তার

বক্তাবলী‌তে বসত বা‌ড়ি‌তে দুর্ধর্ষ ডাকা‌তি, গুলিতে আহত প্রতিবেশী