শিরোনাম
চাঁদপুর জেলা ছাত্রদলের আহবায়ক ইসমাইল, সদস্য সচিব সোহাগ নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে জিয়া স্মৃতি ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ১৬ মে চাঁদপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পবায় দলিল রেজিস্ট্রিতে 'চাঁদা' আদায় ও হয়রানির : প্রতিকার চেয়ে নতুন সমিতির আত্মপ্রকাশ আখাউড়ায় ডোবায় পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু রূপগঞ্জে এনসিপির নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন মুরাদনগরে অনুমোদনহীন ক্লিনিকের কার্যক্রম বন্ধ করলেন স্বাস্থ্য কর্মকর্তা আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন ভান্ডারিয়ায় আখেরি মোনাজাত এর মাধ্যমে শেষ হলো ১০ দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল গঙ্গাচড়ায় ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে অনিয়মের অভিযোগ
রবিবার ০৩ মে ২০২৬
রবিবার ০৩ মে ২০২৬

মাঠের কর্মসূচিতে সরব থাকতে চায় বিএনপির মিত্ররা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ২১ মে ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ২১ মে ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

বিগত কয়েক বছরের মধ্যে ২০২৩ সালে রাজপথে বেশ সক্রিয় ছিল বিএনপি। সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে সারাবছরই সমাবেশ, র‌্যালি, গণসংযোগের মতো কর্মসূচি পালন করে দলটি। তবে ২৮ অক্টোবর সমাবেশ ঘিরে সংঘর্ষের পর কোনো আন্দোলনই সে অর্থে বেগবান হয়নি। নির্বাচন বর্জনের দাবিতে লিফলেট বিতরণের মতো ‘নমনীয়’ কর্মসূচিতেই সীমাবদ্ধ ছিল বিএনপি ও মিত্রদের আন্দোলন।


৭ জানুয়ারির নির্বাচন পরবর্তী সময়ে আন্দোলনের নির্দিষ্ট কোনো রূপরেখা জনগণের সামনে তুলে ধরতে পারেননি দলটির নেতারা। বিএনপির কোনো কোনো নেতা মধ্যবর্তী নির্বাচনের দাবি জানালেও এ দাবি আদায়ে কোনো কর্মসূচি এখনো দৃশ্যমান নয়। এর সঙ্গে আবার যুক্ত হয়েছে ভারতীয় পণ্য বর্জন ইস্যু। দলগতভাবে ভারতীয় পণ্য বর্জনের ঘোষণা না দিলেও বিএনপির অনেক নেতা এর পক্ষে বক্তব্য-বিবৃতি দিচ্ছেন। ফলে ভারতীয় পণ্য বর্জনের ইস্যুতে বিএনপির অবস্থান মিত্রদের কাছে স্পষ্ট নয়।



পাশাপাশি দীর্ঘদিনের মিত্র জামায়াতে ইসলামীর সঙ্গে বেশ কয়েকবছর ধরে দূরত্ব তৈরি হয়েছে। দূরত্ব কমিয়ে আন্দোলনে জামায়াতকে পাশে টানার আবদারও আছে কোনো কোনো মিত্র দলের। নির্বাচন বর্জনকারী সবাইকে নিয়েই জাতীয় ঐক্য গড়ে ঈদুল আজহার পর মাঠের কর্মসূচিতে ফিরতে বিএনপির কাছে প্রস্তাব রেখেছেন মিত্র দলগুলোর শীর্ষ নেতারা।



বিএনপির মিত্র দলগুলোর নেতারা বলছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জাতীয় ঐক্য গড়ে রাজপথের কর্মসূচির মাধ্যমে নতুন নির্বাচনের দাবি আদায়ের বিকল্প নেই। তবে বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন, মিত্রদের প্রস্তাবনা নিয়ে দলের সর্বোচ্চ ফোরামে আলোচনা হবে। এরপর ফের শরিকদের সঙ্গে বৈঠক করে আন্দোলন কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হবে।



কথা হয় বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের সঙ্গে। তিনি বলেন, ‘সবাইকে নিয়ে মাঠের কর্মসূচিতে নামার জন্য বিএনপির কাছে আমরা প্রস্তাব রেখেছি, যাতে মধ্যবর্তী নির্বাচনের দাবি আদায় করা যায়।’


সূত্র জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মিত্র দলগুলোর সঙ্গে কিছুটা দূরত্ব তৈরি হয় বিএনপির। এ দূরত্ব ঘোচাতে গত ১২ মে থেকে মিত্র দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন বিএনপি নেতারা। গণতন্ত্র মঞ্চ, জাতীয়তাবাদী সমমনা জোট, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), গণফোরাম, পিপলস পার্টি, গণঅধিকার পরিষদ (নুর), গণঅধিকার পরিষদ (রেজা), বাংলাদেশ লেবার পার্টি (ইরান), এনডিএম এবং বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তারা। এসব বৈঠকে ঈদুল আজহার পর আন্দোলনের বিষয়ে আলোচনা হয়েছে।


মিত্রদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে ভারতীয় পণ্য বর্জন এবং জামায়াতে ইসলামীকে নিয়ে যুগপৎ আন্দোলন ইস্যুতে পক্ষে-বিপক্ষে মতামত উঠে এসেছে। এছাড়া কর্মসূচি এবং লিয়াজোঁ কমিটি শক্তিশালী করার প্রস্তাব উঠেছে।


শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘ভারতীয় পণ্য বর্জন ইস্যুতে আমরা বিএনপির সাপোর্ট চাই না, আমরা জনগণের সাপোর্ট চেয়েছি। ভারতীয় পণ্য বর্জন আন্দোলনে বিএনপির সঙ্গে আমাদের কোনো বোঝাপড়া নেই।’


তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ যেসব দল আন্দোলনে ছিল সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে রাজপথের কর্মসূচির কথা বলেছি।’


ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘আমরা ভারতীয় পণ্য বর্জনের পক্ষে নই। তবে ভারতীয় আগ্রাসনের বিপক্ষে। সীমান্ত হত্যাকাণ্ড, অভিন্ন নদীর ন্যায্য পানির হিস্যা ইস্যুতে বিএনপির অবস্থান পরিষ্কার করতে হবে।’



বৈঠকে ডান-বাম সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার কথা বলা হয়েছে বলেও জানান ফরিদুজ্জামান ফরহাদ।


গণ অধিকার পরিষদের একাংশের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান বলেন, ‘ঐক্যবদ্ধ আন্দোলন হওয়া দরকার। বিচ্ছিন্ন আন্দোলন করার কারণে জোরালো লড়াই করতে পারছি না। যে কারণে সব দলকে নিয়ে একটি প্ল্যাটফর্মে আসার কথা বলেছি।’


ভারতীয় পণ্য বর্জন ইস্যুতে বিএনপির অবস্থান সম্পর্কে রাশেদ বলেন, ‘বিএনপি মনে করে জনগণের পক্ষ থেকে ভারতীয় পণ্য বর্জন আন্দোলন গড়ে উঠেছে। এর জনপ্রিয়তা আছে এবং জনগণের এ আন্দোলনের পেছনে যৌক্তিকতা রয়েছে। বিএনপির কোনো নিষেধাজ্ঞা নেই, নেতিবাচক মন্তব্যও নেই। এ নিয়ে পজিটিভ- নেগেটিভ কোনো মন্তব্য করেনি বিএনপি, নিরপেক্ষ ভূমিকা পালন করছে।’


ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘মধ্যবর্তী নির্বাচনের দাবি আদায়ের আন্দোলনের কথা বলা হচ্ছে। জনগণকে সম্পৃক্ত করে জনগণের ইস্যু নিয়ে কর্মসূচির কথা বলেছি। বিদ্যুৎ বিল, পানির বিল বন্ধ করার কথা বলেছি। প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, আগামীতে কর্মসূচি ঠিক করা হবে।’



এ বিষয়ে রাশেদ খান বলেন, ‘মধ্যবর্তী নির্বাচনের কোনো লক্ষণ দেখছি না। নতুন নির্বাচন হতে পারে। অনেকে আলোচনায় আনছেন, তবে এটা একটা ফাঁদ হতে পারে। কারণ মধ্যবর্তী নির্বাচনের কথা বলে একটা সম্ভাবনা তৈরি করে আবার যখন এটা বাস্তবায়ন হবে না, তখন জনগণ হতাশ হবে। সরকারের পতন ঘটিয়ে আমাদের নতুন নির্বাচনের জন্য কাজ করতে হবে। সেক্ষেত্রে মাঠ পর্যায়ে আন্দোলনের বিকল্প নেই।’



তিনি আরও বলেন, ‘ধারাবাহিকভাবে সরকারবিরোধী আন্দোলন করতে হবে। নতুন আন্দোলন পরিকল্পনার প্রস্তাবনা রেখেছি। এক দফার আন্দোলন নিয়ে আমরা দ্বিধান্বিত। নিত্যপ্রয়োজনীয় ইস্যুতে রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। কারণ যুক্তরাষ্ট্রের কাছে জনগণের যে আশা ছিল সেটা পূরণ হয়নি। স্বীকার করি বা না করি আমরা বিদেশনির্ভর হয়ে গিয়েছিলাম।’


বিএনপির সঙ্গে বৈঠকের শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘দেশের অর্থনীতির বেহাল দশা, বিদ্যুতের নাজুক পরিস্থিতি। গ্যাস সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ইস্যুভিত্তিক কর্মসূচি নিয়ে মাঠে নামার কথা বলেছি আমরা।’


বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘জামায়াতকে যুগপৎ আন্দোলনে সম্পৃক্ত করার প্রস্তাব এসেছে। ভিন্নমতও আছে। এটি বিশদ আলোচনার বিষয়। এক বৈঠকেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।’


তিনি বলেন, ‘সব দল ও জোটের আদর্শ আলাদা। তাই আগামী দিনে গণতন্ত্রবিরোধী সরকার হটাতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই।’


এসব বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘মিত্র দলগুলোর সঙ্গে যুগপৎ আন্দোলনের কর্মকৌশল নিয়ে আলোচনা হচ্ছে। জোট শরিকরা নানান পরামর্শ ও প্রস্তাব দিয়েছেন। এসব প্রস্তাব ও মতামত নিয়ে বিএনপির নীতিনির্ধারণী ফোরামে আলোচনার পর শরিকদের সঙ্গে আরও বৈঠক হবে।’


আরও খবর
নাঙ্গলকোট উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬





ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন মধ্যনগরের সোহাগ

চাঁদপুর জেলা ছাত্রদলের আহবায়ক ইসমাইল, সদস্য সচিব সোহাগ

নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে জিয়া স্মৃতি ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

১৬ মে চাঁদপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চাঁদপুরে হজ্জ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

হুইপ আখতারুজ্জামান মিয়ার হরিসভা পরিদর্শন ও কুশল বিনিময়

নরসিংদী জেলা ছাত্রদলের সমাজসেবা সম্পাদক হলেন নিশাদ

বাগাতিপাড়ায় মিনি স্টেডিয়াম প্রকল্পে অনিয়মের অভিযোগ সাব-কন্ট্রাক্টরকে ছাত্রদল নেতার মারধরের ভিডিও ভাইরাল

গাংনীতে পাখিভ্যান চুরি হওয়ায় অনাহারে অর্ধহারে জীবন চলছে এক অসহায় পরিবারের

গাইবান্ধায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’র বর্ণাঢ্য উদ্বোধন

আত্মগোপনে থেকেও বেতন নিচ্ছেন সহকারী শিক্ষক

দেশজুড়ে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন আজকের একেকজন শিশু বাংলাদেশের অ্যাম্বাসেডর হবে

সিলেটে পোস্ট অফিসে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা পয়সা লুট

সখীপুরে এডিবি'র আওতায় বিভিন্ন উপকরণ বিতরণ

ধানঘড়া চারমাথায় চা দোকানের আড়ালে গাঁজা বিক্রির অভিযোগ: স্থানীয়দের উদ্বেগ ‎

কুকরী মুকরী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান ছাত্রনেতা রিমন

উত্তর ধানঘড়ায় মাদকবিরোধী আন্দোলন ও সুস্থ সমাজ গঠন কেন্দ্রের উদ্যোগে স্মারকলিপি প্রদান

ধানঘড়ায় মাদকবিরোধী সংবাদ প্রচারের পর সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ,মেসেঞ্জারে হুমকি

‎“উত্তরধানঘড়ায় যুব সমাজের উদ্যোগে ‎মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ

মনপুরায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো মিজানুর রহমান কবির

স্বল্প বেতনে বিলাসী জীবন, সাভার সাব রেজিস্ট্রার জাকিরের হাজার কোটি টাকার সম্পদের পাহাড়

প্রশাসন না থাকলেই বেপরোয়া হয়ে উঠে সিন্ডিকেট চক্র,বাধা দিলেই হামলা

‎ধানঘড়ায় মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর প্রাথমিক বিদ্যালয় মাঠে নজরদারি জোরদার

রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ

‎সংবাদ প্রচারের পর যুব সমাজের উদ্যোগে উত্তর ধানঘড়ায় মাদকবিরোধী মানববন্ধন

সাতক্ষীরার চম্পাফুল স্কুলে স্বপন ঘোষের নিয়োগের বৈধ্যতা নিয়ে নানান প্রশ্ন; ২৮ বছর যাবৎ তুলছেন বেতন-ভাতা

রূপগঞ্জে ইউপি সদস্য আব্দুল মতিন ও তার স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা

চন্দনাইশে ওয়ারেন্টভুক্ত ২জন আসামী গ্রেপ্তার

মধ্যনগরে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব


এই সম্পর্কিত আরও খবর

১৬ মে চাঁদপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নাঙ্গলকোট উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

ব্যাংক-আর্থিক খাতে রাজনৈতিক ব্যক্তিদের নিয়োগ দেওয়া হবে না: অর্থমন্ত্রী

বিরোধী দলের আপত্তি সত্ত্বেও দুই বিল পাস

বাসে আটকে মৃত্যু ঠেকাতে বিআরটিএ’র নতুন নির্দেশনা

ঈদুল আজহায় ঢাকায় ২৬ পশুর হাট, দক্ষিণে ১৩ ও উত্তরে ১৩টি

ধাপে ধাপে নিয়োগ পাবে এক লাখ স্বাস্থ্যকর্মী: ড. জিয়াউদ্দিন হায়দার

ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না : প্রধানমন্ত্রী

চট্টগ্রামে ৭০-৮০ শতাংশ জলাবদ্ধতা সমস্যার সমাধান হয়েছে

হাম-ডেঙ্গু মোকাবেলায় সরকারের যথেষ্ট সক্ষমতা রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী