
আলোকিত সকাল প্রতিবেদক
নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের খিলগাঁও মডেল কলেজ ছাত্রলীগের সদস্য মেহেদী হাসান (২০) কে গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ।
শনিবার ২৬ জুলাই রাত আনুমানিক ১০টার দিকে খিলগাঁও থানা দিন নন্দীপাড়া বড় বটতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়। খিলগাঁও থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একটি হত্যা মামলার ১৮৩ জন আসামির মধ্যে ৯৬ নাম্বার আাসামি মেহেদী হাসান। মেরাদিয়ায় ১৯ জুলাই২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা করে মেহেদী হাসান।
এ বিষয়ে জানতে চাইলে খিলগাঁও থানার অফিসার ইনচার্জ মো: দাউদ মিয়া বলেন খিলগাঁও মডেল কলেজ ছাত্রলীগের সদস্য মেহেদী হাসান কে আমরা গ্রেফতার করেছি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।





























