
মো:কামরুল হোসেন সুমন,মনপুরা:
ভোলা জেলার মনপুরা উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে আজ ১২ আগস্ট-২০২৫ রোজ মঙ্গলবার সকাল ১০ঃ০০ ঘটিকার সময় উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠান হয়েছে।এ সভা শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ মিজানুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলাম ৪নং ওয়ার্ড সভাপতি।
সভায় উপস্থাপনা করেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃরফিকুল ইসলাম
আজকের অনুষ্ঠানের সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ ফজলুল হক
আরো উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা এলজিডি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান,মনপুরা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন,
এছারাও মনপুরা উপজেলা বিএনপির সাবেক ছাত্রদল নেতা মোঃ আবুল কালাম আজাদ,ছাত্রদল বর্তমান সভাপতি ইকরামুল কবির
আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অফিসের কর্মচারীগণ ও যুব প্রশিক্ষণ প্রশিক্ষার্থী।
আজ জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতনে বক্তব্য রাখেন । মোঃ মোস্তাফিজুর রহমান এলজিডি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,
মোঃ গিয়াস উদ্দিন নির্বাচন কর্মকর্তা নির্বাচন
মনপুরা,মোহাম্মদ সিরাজুল ইসলাম
পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা, মোঃ আবুল কালাম আজাদ সাবেক বিএনপি ছাত্রনেতা
মনপুরা উপজেলা, মোঃ আব্দুল গফুর শিকদার মনপুরা যুব সংগঠনের সভাপতি।
আজকের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনপুরা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফজলুল হক।
তিনি বলেন আজ জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে যুবসমজ এর কর্মসংস্থানের ধারাবাহিকতার আজ ১২ আগস্ট যুব দিবসকে অনুসরন করে তোমরা নিজেরাই আগামী সোনার বাংলাদেশ গড়বে। বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় যুবকরা কর্মসংস্থানের ব্যবস্থা করবে। এবং যুব প্রশিক্ষণ নিয়ে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করবে। মনপুরা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে যে ঋণ কার্যক্রম করে তা নিয়ে তোমরা তোমাদের নিজেদের কর্মস্থানে ব্যবস্থা সঠিকভাবে করবে।অনুষ্ঠান শেষে যুব প্রশিক্ষণ প্রশিক্ষার্থীদের হাতে ফল ও ঔষুধের গাছের চারা বিতরণ করেন।





























