
মোহনগঞ্জে এসইডিপি'র পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে
মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার মোহনগঞ্জে শিক্ষা মন্ত্রণালয় কতৃক পারফরমেন্স বেজড গ্র্যান্ডস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম (এসইডিপি) এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বরিবার (২৭.০৭.২০২৫ ইং) দুপুরে উপজেলা অডিটোরিয়াম কাম-মাল্টিপারপাস হল রুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলার শ্রেষ্ঠ ৩০ জন শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ( অতিরিক্ত দায়িত্ব) স্বপ্না রানী সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) এম এ কাদের, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর হোসেন। এছাড়াও বিভিন্ন স্কুল,কলেজ ও মাদ্রাসার ছাত্র-শিক্ষকসহ সাংবাদিকবৃন্দ।





























