
মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কমিটিতে সংবিধান অনুসারে নারী কাউন্সিলর অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন করা হয়েছে।
আজ (২৫ আগস্ট) রোজ সোমবার দুপুরে মোহনগঞ্জ রেল স্টেশন এলাকায় এ মানববন্ধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল বিএনপির মোহনগঞ্জ উপজেলা শাখার নারী নেতৃবৃন্দরা।
মানববন্ধনে নব-গঠিত উপজেলা কমিটিতে বিএনপির দলীয় সংবিধান অনুসারে ২০% নারী কাউন্সিলর থাকার কথা,কিন্তু তাদেরকে রাখা হয়নি। তারই প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল মোহনগঞ্জ উপজেলা নারী নেতৃবৃন্দ ব্যানারে এ মানববন্ধন করা হয়।
জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সভানেত্রী রেবেকা আক্তার রুবি বলেন, বিএনপি’র সংবিধান অনুসারে ১১ নাম্বার লাইনে আছে ২০% নারী কাউন্সিলর থাকার কথা কিন্তু আমাদের মোহনগঞ্জ উপজেলা কমিটিতে নিয়ম অনুযায়ী কাউন্সিলর রাখা হয়নি, মাত্র একজনকে রাখা হয়েছে তিনি আবার ঢাকায় অবস্থান করেন, এছাড়াও অনেক ত্যাগী মহিলা নেত্রী রয়েছে কাউকেই অর্ন্তভুক্ত করা হয়নি, আমরা দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি।
তানিয়া লাইজু রিংকি বলেন, জুলাই আন্দোলনে নারীদের সক্রিয় ভূমিকা ছিল। কিন্তু মোহনগঞ্জ উপজেলা বিএনপি’র কমিটিতে নারীদেরকে কোন পদ-পদবী দেওয়া হয়নি।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,রোজিনা আক্তার,স্বপ্না আক্তার, হেলেনা আক্তার,তাসলিমা আক্তার প্রীতি, নুরনাহার, নাজমা ইসলাম,লায়লা আক্তার, নিশাদ, শিল্পী আক্তার, বিলকিছ আক্তার খান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আগামী (৩০ আগস্ট) রোজ শনিবার নেত্রকোণা জেলা বিএনপি’র সম্মেলনের আগেই সংবিধান অনুসারে ২০% নারী কাউন্সিলর মোহনগঞ্জ উপজেলা বিএনপির কমিটিতে অন্তর্ভূক্ত করার দাবী জানায়।





























