শিরোনাম
ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপিকে সংবর্ধনা ও মতবিনিময় সভা মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা দক্ষিণ আইচা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হলেন বিএনপি নেতা বাচ্চু লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ফুলবাড়ীয়া সরকারি মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মানসম্মত ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে- দিপু ভূইয়া রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলা,ভাংচুর ও স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম কালমা ইউনিয়ন জিয়া পরিষদের আহবায়ক কমিটি গঠন লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম
শুক্রবার ২৬ জুন ২০২৬
শুক্রবার ২৬ জুন ২০২৬

মুক্তারপুর হাটে প্রতিদিন আড়াই কোটি টাকার তরমুজ বিক্রি

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:সোমবার ২৪ মার্চ ২০২৫ | হালনাগাদ:সোমবার ২৪ মার্চ ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

জমে উঠেছে ধলেশ্বরী নদীর তীরে মুন্সীগঞ্জের মুক্তারপুর এলাকায় তরমুজের হাট। দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার তরমুজের পসরা বসে এখানকার আড়তগুলোতে। নদী ও সড়কপথে তরমুজ আসে এই হাটে। ব্যবসায়ীরা বলছেন, প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত এখানে আড়াই কোটি টাকার তরমুজ বিক্রি হয়।


সরেজমিনে দেখা গেছে, ট্রলার ও ট্রাকে দেশের দক্ষিণাঞ্চলের পটুয়াখালী, বরিশালসহ বিভিন্ন জেলা থেকে তরমুজ আসছে মুক্তারপুরের আড়তে। তরমুজে সয়লাব ধলেশ্বরীর তীরের এই পাইকারি হাট। বিক্রেতাদের হাঁকডাকে সকাল থেকে জমে উঠছে বেচাকেনা। গরম ও রমজান কেন্দ্র করে বেড়েছে মৌসুমি এই ফলের চাহিদা। বিভিন্ন আকার অনুযায়ী প্রতি পিস বিক্রি হচ্ছে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত।




খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ, এবার তরমুজের দাম বেড়েছে। গতবারে যে তরমুজ কিনেছেন ৩০০ টাকায় এবার তা ৪০০ টাকায় কিনতে হচ্ছে। 


চাষিরা বলছেন, এ বছর তরমুজের ফলন ভালো হলেও সার, কীটনাশক, শ্রমিকমজুরি ও পরিবহন খরচ বেশি পড়ায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তবে তা ক্রেতাদের নাগালের মধ্যেই আছে।



দিঘীরপাড় ইউনিয়ন থেকে তরমুজ কিনতে আসা খুচরা ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম  বলেন, ‌‘দাম যেমন বেশি, চাহিদাও বেশ। কৃষকরা ভালো দাম পাচ্ছেন। আড়তদার ও পাইকাররাও বেশি দামে বিক্রি করছেন। প্রতি বছর ঝড়বৃষ্টিতে অনেক তরমুজ নষ্ট হয়। এবার তা হয়নি। তবে আমাদের মতো যারা এখান থেকে কিনে নিয়ে খুচরা বাজারে বিক্রি করেন, তাদের সীমিত লাভ হচ্ছে।’



এবার তরমুজের দাম বেশি উল্লেখ করে গজারিয়া উপজেলার হোসেন্দী এলাকার খুচরা ব্যবসায়ী মো. জামাল শেখ  বলেন, ‘গত বছর যেটি কিনেছিলাম ৮০-৯০ টাকায়, এবার সেটি ১২০-১৫০ টাকায় কিনতে হচ্ছে। যেটি ৩৫০ টাকায় কিনেছিলাম এবার ৪০০ টাকায় কিনতে হচ্ছে। যেমন কেনা তেমন আমাদের বিক্রি। গাড়ি ভাড়া দিয়ে ৫০০-৫৫০ টাকায় বিক্রি করতে হয়। তবে এবার তরমুজের মান ভালো।’ 


একই কথা বলেছেন টঙ্গীবাড়ীর খুচরা ব্যবসায়ী মো. সেলিম। তিনি বলেন, ‘গত বছর কম দাম হওয়ায় মানুষ স্বস্তিতে কিনতে পেরেছিল। এবার হিমশিম খেতে হচ্ছে। কারণ দাম একটু বেশি। কৃষকরা বেশি লাভ পাচ্ছেন। আমাদেরও ৮০-১০০ টাকা বেশি দামে কিনে একইভাবে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তবে রমজানের কারণে বিক্রি ভালো।’ 


পটুয়াখালীর গলাচিপা থেকে এই হাটে তরমুজ বিক্রি করতে এসেছেন কৃষক মো. কামরুল ইসলাম। তিনি  বলেন, ‘এবার মোটামুটি দাম ভালো। কিন্তু সার ও কীটনাশকের দাম গতবারের চেয়ে বেশি হওয়ায় উৎপাদন খরচ বেশি হয়েছে। পরিবহন খরচও বেড়েছে। তাই একটু বেশি দামে বিক্রি করত হচ্ছে।’



ভোলা থেকে ট্রাকে করে তরমুজ নিয়ে এই হাটে এসেছেন মাসুদ রানা। তিনি বলেন, ‘এবার ফলন ভালো হয়েছে। কিন্তু চাষাবাদে খরচ বেশি হয়েছে। এক কানি জমিতে সাড়ে তিন লাখ টাকা খরচ হয়েছে। গড়ে চার হাজার পিস তরমুজ পেয়েছি। গত বছর ভোলা থেকে ট্রাকে করে তরমুজ আনতে ৩০ হাজার টাকায় লেগেছিল, এবার ৪৫ হাজার টাকা লেগেছে। এজন্য বেশি দামে বিক্রি করতে হয়। ৯-১০ কেজির তরমুজের শ ২১ থেকে ২৩ হাজার টাকায় আর ছোটগুলোর শ ছয়-সাত হাজার টাকায় বিক্রি করতে পেরেছি।’


মুক্তারপুরের আড়তদার মায়ের দোয়া ফল ভান্ডারের মালিক মো. মিনহাজ গাজী বলেন, ‘এখন পটুয়াখালী ও ভোলা থেকে আসছে তরমুজ। তবে পটুয়াখালীর তরমুজ প্রায় শেষের দিকে। ভোলারগুলোর আসতে শুরু করেছে। অন্যান্য বছরের চেয়ে এবার মান ভালো। খুব সুস্বাদু। কৃষকদের কাছ থেকে কিনে আমরা বড় তরমুজের পিস ৩৫০-৪০০, মাঝারি ২০০-২৫০ এবং ছোট ৬০-৭০ টাকায় বিক্রি করছি। প্রতিদিন মুক্তারপুর হাটে প্রায় আড়াই কোটি টাকার বিক্রি হয়। বিভিন্ন জেলার পাইকারি ব্যবসায়ীরা এসে নিয়ে যান।’



বাবুল ফল ভান্ডারের মালিক মো. বাবু দেওয়ান  বলেন, ‘মুক্তাপুর পুরাতন ফেরিঘাট হাটটি ঐতিহ্যবাহী। মৌসুমি ফলের দাম ভালো পাওয়া যায়। বিভিন্ন স্থানের পাইকারি ব্যবসায়ীরা আসেন। তবে গত বছরের তুলনায় এবার তরমুজ বেশি আসছে। আট-নয় কেজির ১০০ তরমুজ বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩০ হাজার টাকা। প্রতিদিন ১০-১২ ট্রলার তরমুজ আসে। একেকটিতে ১০-১২ হাজার থাকে। ট্রাক আসে অন্তত ৫০টি। প্রতিদিন সকাল থেকে দুপুর ১টার মধ্যে পাইকারিতে তরমুজ বিক্রি শেষ হয়ে যায়। সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে খুচরা বেচাকেনা। একটি ট্রাকের তরমুজের দাম হয় আট থেকে ১০ লাখ টাকা এবং একটি ট্রলারে থাকে প্রায় ২০-২৫ লাখ টাকার তরমুজ। সবমিলিয়ে এবার বেচাকেনা জমে উঠেছে। প্রতিদিন দুই থেকে আড়াই কোটি টাকার বেচাকেনা হচ্ছে। সপ্তাহখানেক পর আরও বাড়বে বেচাকেনা।’


আরও খবর




ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপিকে সংবর্ধনা ও মতবিনিময় সভা

হাওরের উন্নয়নের সঙ্গে জাতির স্বার্থ জড়িত : ড. বদিউল আলম মজুমদার

কাউনিয়ায় কিশোরীদের মাঝে হাঁস-মুরগি ও নগদ টাকা প্রদান

মেয়ের সামনে মাকে হত্যা, আহত আরও দুই নারী

পঞ্চগড়ের বোদায় তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন বিদেশি ফলের আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় ফল উৎপাদন বৃদ্ধির আহ্বান

চুনারুঘাটে রাহেলা-দেলোয়ার হোসেন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ‘রোমান চৌধুরী শিক্ষাবৃত্তি’ বিতরণ

গোয়াইনঘাটে ৪৮ বিজিবির ব্যতিক্রমী আয়োজন: সীমান্ত সচেতনতা, শিক্ষার্থী প্রতিযোগিতা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মুরাদনগরের চাপিতলায় কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রার্থীর ইয়াবা সেবনের ছবি ভাইরাল

মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা

দক্ষিণ আইচা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হলেন বিএনপি নেতা বাচ্চু

নন্দীগ্রামে বৃক্ষরোপণ, গাছের চারা, সার ও খুঁটি বিতরণ

ডাসারে জোর পূর্বক প্রবাসীর জমি দখলের চেষ্টা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাণীনগরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপিকে সংবর্ধনা ও মতবিনিময় সভা

হাওরের উন্নয়নের সঙ্গে জাতির স্বার্থ জড়িত : ড. বদিউল আলম মজুমদার

কাউনিয়ায় কিশোরীদের মাঝে হাঁস-মুরগি ও নগদ টাকা প্রদান

মেয়ের সামনে মাকে হত্যা, আহত আরও দুই নারী

পঞ্চগড়ের বোদায় তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন বিদেশি ফলের আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় ফল উৎপাদন বৃদ্ধির আহ্বান

চুনারুঘাটে রাহেলা-দেলোয়ার হোসেন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ‘রোমান চৌধুরী শিক্ষাবৃত্তি’ বিতরণ

গোয়াইনঘাটে ৪৮ বিজিবির ব্যতিক্রমী আয়োজন: সীমান্ত সচেতনতা, শিক্ষার্থী প্রতিযোগিতা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মুরাদনগরের চাপিতলায় কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রার্থীর ইয়াবা সেবনের ছবি ভাইরাল

মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা

দক্ষিণ আইচা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা