
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
চুরি ডাকাতি সহ ব্যাবসায়ীদের সার্বিক নিরাপত্তায় কুমিল্লার মুরাদনগর উপজেলা সদর বাজারের কয়েকটি প্রবেশ মুখ সহ বিভিন্ন পয়েন্টে ১৬টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
বাজারে বনিক সমিতির অর্থায়নে ও হিসাবরক্ষক মো: খলিলের তত্ত্বাবধানে এই সিসি ক্যামেরা গুলো স্থাপন করা হয়। এর ফলে বাজারের ব্যাবসায়ীদের মাঝে কিছুটা স্বস্তি বিরাজ করছে বলে জানান ব্যবসায়ীরা।
বাজার ব্যবসায়ীরা জানান, ইদানিং বাজারে চুরির পরিমাণ বেড়ে গেছে। রাতে দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার পরও দুশ্চিন্তায় থাকতে হয়। সিসি ক্যামেরা স্থাপনের ফলে দোকানদারদের অনেকটাই স্বস্তি মিলবে। তবে বাজার অনেক বড় হওয়ায় আরো কিছু সিসি ক্যামেরা স্থাপনের কোথাও বলেন ব্যবসায়ীরা।
সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে মো: খলিল বলেন, বাজার ব্যবসায়ীদের নিরাপত্তার স্বার্থে বণিক সমিতির অর্থায়নে এই সিসি ক্যামেরা গুলো স্থাপন করা হয়েছে। প্রয়োজনে ভবিষ্যতে আরো কিছু সিসি ক্যামেরা স্থাপন করা হতে পারে।
বাজারের হোমিওপ্যাথিক চিকিৎসক মু. নাজমুস সাকিব তন্ময় বলেন, মুরাদনগর বাজারটি দীর্ঘদিন যাবত অবহেলিত। বিভিন্ন সময় চুরি ডাকাতি হলেও আমরা সেটার কোন প্রতিকার পেতাম না। সিসিটিভি ক্যামেরা স্থাপনের ফলে বাজারের ব্যাবসায়ীদের নিরাপত্তা বাড়বে বলে মনে করি। তবে সরকারি ভাবে বাজার উন্নয়নে বরাদ্দ পেলেই কেবল সার্বিকভাবে বাজারের উন্নয়ন সম্ভব।





























