শিরোনাম
বৈরী আবহাওয়ায় উত্তাল সাগর: সুন্দরবন ও উপকূলে জেলেদের নিরাপদ আশ্রয় হালুয়াঘাট প্রেসক্লাবের নতুন ভবনের শুভ উদ্বোধন মধ্যনগরে প্রাথমিক শিক্ষা পরিবারের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জনগণের কল্যাণে আমাদের কাজ করতে হবে এবং উন্নয়ন করতে হবে: এমপি ফজলুল হক মিলন পোরশায় এমপি মোস্তাফিজুর রহমানের গোরখাই দাখিল মাদ্রাসা পরিদর্শন, উন্নয়নের আশ্বাস লালমোহন কৃষ্ণ কালী মন্দিরে দুর্ধর্ষ চুরি সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নের নতুন আরসিসি রাস্তা উদ্বোধন গজারিয়ায় কুখ্যাত মাদক বিক্রেতা ইব্রাহিমকে গ্রেফতার করেছে পুলিশ নাঙ্গলকোটে সংবাদপত্র কার্যালয়ে কিশোর গ্যাংয়ের হামলা চাটখিলে মোহাম্মদ আলী তরফদারের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত
শুক্রবার ০৩ জুলাই ২০২৬
শুক্রবার ০৩ জুলাই ২০২৬

নাব্যতা সংকটে তুরাগ,আশুলিয়া-কড্ডা নৌরুটে স্বাভাবিক চলাচল ব্যাহত

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

মোঃ সোহরাব উদ্দিন মন্ডল 


মৃতপ্রায় রাজধানীর সঙ্গে নদীপথে যোগাযোগ ও ব্যবসার অন্যতম মাধ্যম তুরাগ নদী।


নাব্যতা সংকট, কল-কারখানা, কয়লা, ট্যানারির দুষিত বর্জ্য, অবৈধ দখল, ময়লা-আবর্জনা নদীতে ফেলায় প্রতিনিয়ত তুরাগ হারাচ্ছে তার নাব্যতা।


গাজীপুরের কাশিমপুর এলাকার তুরাগ তীরে বসবাস করা স্থানীয় বাসিন্দা আবেদ আলী বলেন, “এই নদীর অবস্থা আগে এমন ছিল না। কিছু মানুষের অবহেলায় আর প্রভাবশালী ব্যক্তিদের খেয়ালিপনায় এই নদীর আজ এই অবস্থা।”


মারুফ নামের একজন বলেন, “অপরিকল্পিত নগরায়ন এবং বাছ-বিচার না করেই কলকারখানা স্থাপন করা তুরাগ নদী ধ্বংসের অন্যতম কারণ। কারখানার বর্জ্য নদীতে মিশে নদীকে বিষাক্ত করে তুলেছে।

নাব্যতা সংকটে ঢাকার আশুলিয়া থেকে গাজীপুরের কড্ডার তুরাগ নদীর অবস্থা ভয়াবহ।মাঝেমধ্যেই শোনা যায়,জায়গায় জায়গায় ডুবো চরে বাল্কহেড ও বিভিন্ন মালবাহী নৌযান আটকে আছে দিনের পর দিন।


এভাবে নাব্যতা সংকট বাড়তে থাকলে এ পথে নৌযান ও বাল্কহেড চলাচল একসময় অসম্ভব হয়ে পরবে।


 এ ব্যাপারে বারবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও কোন উপায়ন্তর না পেয়ে দিনের পর দিন ক্ষতির সম্মুখীন হচ্ছেন এ পথ ব্যবহার করা নৌযানসমূহ।


এ ব্যাপারে চরম উদ্বিগ্ন এ পথ ব্যবহার করে তুরাগ নদীর আশুলিয়া-কড্ডা নৌরুটে চলাচল করা নবীন সোয়াত বাল্কহেডের গ্রিজার মোঃ বায়েজিদ বলেন,'শুষ্ক মৌসুম শুরু হতে না হতেই নাব্যতা সংকটে চরম দুশ্চিন্তায় এ পথে বাল্কহেড নিয়ে চলাচল করতে হচ্ছে।মাঝেমধ্যে আশুলিয়া ব্রিজ,নর্থ টাউন,তৈয়বপুর,ধনঞ্জয়খালী,জেলেপাড়া,মাইমুন টেক্সটাইল এলাকাগুলোতে ডুবো চরে দিনের পর দিন আটতে থাকতে হয়।এতে আর্থিকভাবে আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি।'


সরেজমিনে এসব তুরাগ নদীর আশুলিয়া-কড্ডা এলাকা ঘুরে  জানা যায়,নবীন সোয়াতের পাশাপাশি ইতোমধ্যে বেশ কয়েকবার তুরাগের এসব ডুবো চরে আটকে ক্ষতিগ্রস্ত হয়েছে হামীম-১,আয়েশা-১,নাভাস-৫,আমিরাত-২,ইত্তেহাত-২ সহ বেশ কিছু বাল্কহেড ও মাল এবং যাত্রী বাহী নৌযান সমূহ।


নাব্যতা সংকটে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আশুলিয়া-কড্ডা ব্রীজ নৌরুটের ইজারাদার মৃধা মোঃ জুয়েল রানা।তিনি বলেন,' সরকারের কাছ থেকে ইজারা নিয়ে নাব্যতা সংকটে নৌযান ও বাল্কহেড স্বাভাবিকভাবে চলাচল করতে না পারায় লাখ লাখ টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছি।ড্রেজিং এর মাধ্যমে নদীর নাব্যতা ফেরানোর চেষ্টা করার জন্য বিআইডব্লিউটিএ কে বারবার জানানোর পরও কাংখিত সেই ড্রেজিংয়ের কোন বাস্তবায়ন দেখতে পাচ্ছি না।এমনভাবে চলতে থাকলে ইজারায় বিনিয়োগকৃত অর্থ তুলতেই অনেক বছর লেগে যাবে।তাই এ পথে ড্রেজিং এর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাই।'


আরও খবর




বৈরী আবহাওয়ায় উত্তাল সাগর: সুন্দরবন ও উপকূলে জেলেদের নিরাপদ আশ্রয়

হালুয়াঘাট প্রেসক্লাবের নতুন ভবনের শুভ উদ্বোধন

মধ্যনগরে প্রাথমিক শিক্ষা পরিবারের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ল’ রিপোর্টার্স ফোরামের নতুন সভাপতি ইয়াছিন, সাধারণ সম্পাদক মুন্না

মুন্সিগঞ্জে ‘ধর্ষণ প্রতিরোধ মঞ্চ’-এর নতুন আহ্বায়ক কমিটি গঠন

জনগণের কল্যাণে আমাদের কাজ করতে হবে এবং উন্নয়ন করতে হবে: এমপি ফজলুল হক মিলন

বিদেশি পিস্তল ও ৪৩ রাউন্ড গুলিসহ পিরোজপুরে আটক ৩

পোরশায় এমপি মোস্তাফিজুর রহমানের গোরখাই দাখিল মাদ্রাসা পরিদর্শন, উন্নয়নের আশ্বাস

লালমোহন কৃষ্ণ কালী মন্দিরে দুর্ধর্ষ চুরি

সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নের নতুন আরসিসি রাস্তা উদ্বোধন

গজারিয়ায় কুখ্যাত মাদক বিক্রেতা ইব্রাহিমকে গ্রেফতার করেছে পুলিশ

নাঙ্গলকোটে সংবাদপত্র কার্যালয়ে কিশোর গ্যাংয়ের হামলা

মসজিদ থেকেই প্রতিনিয়ত মাদকবিরোধী বার্তা দিয়ে যাচ্ছেন মুরাদনগর থানার ওসি

ফতুল্লায় বিকাশের ৮৬ হাজার টাকার লোভে ব্যবসায়ীকে হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

২৪ নং ওয়ার্ডে লাইসেন্সবিহীন বেকারি ও আইসক্রিম কারখানা: হুমকিতে জনস্বাস্থ্য

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু


এই সম্পর্কিত আরও খবর

বৈরী আবহাওয়ায় উত্তাল সাগর: সুন্দরবন ও উপকূলে জেলেদের নিরাপদ আশ্রয়

মধ্যনগরে প্রাথমিক শিক্ষা পরিবারের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুন্সিগঞ্জে ‘ধর্ষণ প্রতিরোধ মঞ্চ’-এর নতুন আহ্বায়ক কমিটি গঠন

জনগণের কল্যাণে আমাদের কাজ করতে হবে এবং উন্নয়ন করতে হবে: এমপি ফজলুল হক মিলন

বিদেশি পিস্তল ও ৪৩ রাউন্ড গুলিসহ পিরোজপুরে আটক ৩

পোরশায় এমপি মোস্তাফিজুর রহমানের গোরখাই দাখিল মাদ্রাসা পরিদর্শন, উন্নয়নের আশ্বাস

লালমোহন কৃষ্ণ কালী মন্দিরে দুর্ধর্ষ চুরি

সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নের নতুন আরসিসি রাস্তা উদ্বোধন

গজারিয়ায় কুখ্যাত মাদক বিক্রেতা ইব্রাহিমকে গ্রেফতার করেছে পুলিশ

নাঙ্গলকোটে সংবাদপত্র কার্যালয়ে কিশোর গ্যাংয়ের হামলা