শিরোনাম
চাটখিলে সাবেক পৌর মেয়র মোস্তফা কামালের আয়োজনে ঈদ পুনর্মিলনী চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী নিহত পুত্র সন্তানের বাবা হলেন সাংবাদিক কেএম আনোয়ার হোসেন মেম্বর লালমোহনে এসএসসি ৯৩ বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত সেনবাগে সবুজ বাংলা সংঘের উদ্যোগে মেধা বৃত্তি প্রদান,কৃতি সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠিত ঈদের তৃতীয় দিনেও বান্দরবানে পর্যটকের ঢল ​তাহেরপুরে যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের বাড়িতে হামলা-লুটপাট শেরপুরে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি মুরাদনগরে মুগসাইর গ্রামের উন্নয়ন ও মাদক বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহাঙ্গীর চৌধুরী,সাধারণ সম্পাদক সৈকত দাশ
মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬

নাজিমকে চাকরির কথা বলে রাশিয়ায় যুদ্ধে পাঠিয়েছে

প্রকাশিত:বুধবার ৩০ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:বুধবার ৩০ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

মোঃ হেলাল তালুকদার,ঘাটাইল (টাঙ্গাইল )প্রতিনিধি ঃটাঙ্গাইলের ঘাটাইলের নাজির উদ্দিনকে  প্যাকেজিং কোম্পানিতে চাকরির কথা বলে নেয়া হয় রাশিয়ায়। কিন্তু সেখানে যাওয়ার পর পাঠানো হয় সামরিক প্রশিক্ষণে। ১৪ দিন প্রশিক্ষণ দেয়ার পর পাঠানো হয় রণাঙ্গনে। ইউক্রেনের বিরুদ্ধে সম্মুখ সমরে যাওয়ার পর থেকে বাড়ির সাথে কোন যোগাযোগ নেই নাজিরের। তার চিন্তায় অস্থির তার বাবা। নাওয়া খাওয়া বন্ধ করে দিয়েছে তার স্ত্রী। শিশু সন্তান চেয়ে আছে বাবার অপেক্ষায়।৩৭ বছর বয়সী নাজির উদ্দিনের বাড়ি উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের কুরমুশী গ্রামে। ওই গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ফয়েজ উদ্দিনের একমাত্র সন্তান তিনি। এর আগে বিগত ২০১৭ সালে নাজির ইরাক গিয়েছিলেন। তিন বছর সেখানে চাকরি করে দেশে ফিরে আসেন। নিজ এলাকায় ব্যবসা বাণিজ্য করার উদ্যোগ নেন। কিন্তু সফল হননি। তাই আবার বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেন। তার সাথে ঢাকার মিরপুর এলাকার এসপি গ্লোবাল নামক একটি জনশক্তি রপ্তানীকারক প্রতিষ্ঠানের যোগাযোগ হয়। ওই প্রতিষ্ঠানের মামুন নামের এক ব্যক্তির মাধ্যমে রাশিয়া যাওয়ার বিষয়টি চুড়ান্ত হয়। ১২ লাখ ২০ হাজার টাকা নেয় প্রতিষ্ঠানটি।গত (১৫ ডিসেম্বর) নাজির উদ্দিন রাশিয়ার উদ্দেশে রওনা হন। দুবাই হয়ে রাশিয়া পৌঁছান তিনি। তারপর একটি ক্যাম্পে কয়েকদিন রাখা হয় তাকে। কিছুদিন পর সেখান থেকে বিমানে আরেক জায়গায় নেয়া হয়। ওই জায়গায় ১৪ দিনের সামরিক প্রশিক্ষণ দিয়ে ইউক্রেন সীমান্তে নেয়া হয় তাদের। গত (১৬ এপ্রিল) সকালে নাজির উদ্দিন টেলিফোন কান্না করে বাবা ও স্ত্রীকে জানান, তাদের ইউক্রেনের সম্মুখ সমরে নিয়ে যাওয়া হচ্ছে। সেদিনের পর থেকে বাড়ির সাথে কোন যোগাযোগ নেই নাজির উদ্দিনের।ঘাটাইলের কুরমুশী গ্রামে নাজিরদের বাড়িতে গিয়ে দেখা যায়, ছেলের চিন্তায় উদ্বিগ্ন বাবা ফয়েজ উদ্দিন। ছেলের খবরের আশায় প্রতিদিন বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন। স্বামীর চিন্তায় অস্থির স্ত্রী কুলসুম।নাজিমের বাবা ফয়েজ উদ্দিন বলেন, আমার ছেলে প্যাকেজিং কোম্পানীতে চাকরির আশা নিয়ে রাশিয়া গেছে। তাকে কেন যুদ্ধে পাঠানো হলো। তাকে যারা চাকরি দেয়ার মিথ্যা কথা বলে রাশিয়া নিয়ে যুদ্ধে পাঠিয়েছে, তাদের বিচার চাই। তিনি তার ছেলেকে ফিরিয়ে আনায় ব্যবস্থা নেয়ার জন্য সরকার ও রাশিয়ান দূতাবাদের প্রতি দাবি জানান।নাজির উদ্দিনের স্ত্রী কুলসুম বেগম জানান, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নাজির। রাশিয়া যাওয়ার পর তাকে যখন যুদ্ধের প্রশিক্ষণে পাঠানোর কথা জানতে পারে, তখন থেকে প্রতিদিন টেলিফোন করে কান্নাকাটি করতেন। গত (১৬ এপ্রিলের) পর থেকে তার সাথে কোন যোগাযোগ নেই আমাদের। তিনি বেঁচে আছেন- নাকি মরে গেছেন, সে সম্পর্কেও কোন খোঁজখবর পাচ্ছেন না।স্ত্রী কুলসুম বেগম বলেন, আমার একমাত্র মেয়ের বয়স মাত্র সাড়ে তিন বছর। সেও প্রতিদিন বাবার খবরের আশায় মোবাইল ফোনের দিকে তাকিয়ে থাকে। সরকার প্রধানের কাছে আমার দাবি, আমার স্বামীকে যুদ্ধ ক্ষেত্র থেকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক।


আরও খবর




চাটখিলে সাবেক পৌর মেয়র মোস্তফা কামালের আয়োজনে ঈদ পুনর্মিলনী

শেষ হলো সিরিয়াল কিলার সাইকো সম্রাটের অধ্যায়

ছাতকের খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন আব্দুল আলিম।

পাকুন্দিয়ায় জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে খাল খননের উদ্যোগ

সুরাজপুর-মানিকপুর উন্নয়ন ফোরামের ঈদ পূনর্মিলনী সম্পন্ন

চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী নিহত

পুত্র সন্তানের বাবা হলেন সাংবাদিক কেএম আনোয়ার হোসেন মেম্বর

লালমোহনে এসএসসি ৯৩ বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত

সেনবাগে সবুজ বাংলা সংঘের উদ্যোগে মেধা বৃত্তি প্রদান,কৃতি সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠিত

ঈদের তৃতীয় দিনেও বান্দরবানে পর্যটকের ঢল

​তাহেরপুরে যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের বাড়িতে হামলা-লুটপাট

পাকুন্দিয়ায় খাল খনন কর্মসূচি ঘিরে বিএনপির দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

সাভারে একটি বাড়িতে দুর্ধর্ষ চুরি

মনপুরায় নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শেরপুরে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

চাটখিলে সাবেক পৌর মেয়র মোস্তফা কামালের আয়োজনে ঈদ পুনর্মিলনী

শেষ হলো সিরিয়াল কিলার সাইকো সম্রাটের অধ্যায়

ছাতকের খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন আব্দুল আলিম।

পাকুন্দিয়ায় জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে খাল খননের উদ্যোগ

সুরাজপুর-মানিকপুর উন্নয়ন ফোরামের ঈদ পূনর্মিলনী সম্পন্ন

চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী নিহত

পুত্র সন্তানের বাবা হলেন সাংবাদিক কেএম আনোয়ার হোসেন মেম্বর

লালমোহনে এসএসসি ৯৩ বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত

সেনবাগে সবুজ বাংলা সংঘের উদ্যোগে মেধা বৃত্তি প্রদান,কৃতি সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠিত

ঈদের তৃতীয় দিনেও বান্দরবানে পর্যটকের ঢল