
এম এম ইউসুফ আলী
স্টাফ রিপোর্টার
কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার জাতীয়তাবাদী বিএনপি'র যুগ্ন আহবায়ক ডাক্তার মাইন উদ্দিন বাহারের স্ত্রীর দুইটি কিডনি ড্যামেজ হয়ে যায় ফলে সপ্তাহে দুই তিনবার ডায়ালিসিস করতে হতো।
ডাক্তাররা পরামর্শ দেন অন্তত একটি কিডনি প্রতিস্থাপনের জন্য। তারই প্রেক্ষিতে তার বড় ছেলে ছাত্রনেতা সিয়াম হাসান তার মাকে একটি কিডনি উপহার দেওয়ার জন্য সম্মত হন। ফলে অপারেশনের মাধ্যমে তার একটি কিডনি তার মায়ের কিডনিতে স্থানান্তরিত করা হয়। বর্তমানে দুজনেই সুস্থ রয়েছে।
তাদের পূর্ণ সুস্থতা কামনায় গত একুশে এপ্রিল সোমবার রাতে জাতীয়তাবাদী ওলামা দল নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার যৌথ উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা ওলামা দলের আহবায়ক প্রত্যাশী মাওলানা মোঃ নাজমুল ইসলাম।
নাঙ্গলকোট পৌরসভা ওলামা দলের আহবায়ক প্রত্যাশী মাওলানা এ কে এম ইউসুফ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ওলামা দলের মাওলানা আফজাল হোসেন, মাওলানা মুস্তাকিম বিল্লাহ, হাফেজ নূর মোহাম্মদ,
পৌরসভা ওলামা দলের মাওলানা মোতালেব হোসাইন, মোহাম্মদ নেছার উদ্দিন, মোহাম্মদ আব্দুস সামাদ সহ প্রমুখ।
সিয়াম তার মাকে কিডনি উপহার দেওয়ায় ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সে প্রশংসিত হচ্ছে এবং সকলে তার ও তার মায়ের জন্য দোয়া করছে।
দোয়া মোনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ দেশবাসীর জন্য দোয়া করা হয়।





























