
মাওঃ মোঃ ইউসুফ আলী
স্টাফ রিপোর্টার
নাঙ্গলকোটে গত ৬ এপ্রিল রবিবার সকালে নাঙ্গলকোট দাওয়া সার্কেলের আয়োজনে মাদ্রাসাতুল বুখারী মিলনায়তনে "ফিলিস্তিন ও আমাদের ভাবনা" শীর্ষক উন্নত উন্মুক্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
নাওগোদা ইসলামিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা সোলাইমান মীরের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমেদ্বীন জোবায়ের বিন আব্দুস সাত্তার, বাম মোবারকপুর মাদ্রাসার পরিচালক মাওলানা মোসলে উদ্দিন মোবারকপুরী, নারান্দিয়া মাদ্রাসার পরিচালক মুফতি মামুনুর রশিদ, নাঙ্গলকোট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আলমগীর হোসেন, বেনিফিসট পর উম্মার পরিচালক মস্তি সাজ্জাদ হোসেন রাহাত, অধ্যক্ষ মাওলানা নেছার উদ্দিন, মাওলানা আবু ইউসুফ, মাওলানা জসিম উদ্দিন সহ প্রমুখ।
উপস্থিত ছিলেন মোহাম্মদ মাহফুজ, হায়াতুন্নবী বিজয়, সাখাওয়াত হোসেন, ইমাম হোসেন, আফরান সহ অনেকে।





























