শিরোনাম
জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার ধুনটে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও তথ্য গোপনের অভিযোগ চাটখিলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
সোমবার ০৯ নভেম্বর ২০২৬
সোমবার ০৯ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে বায়ুদূষণ রোধে ইটভাটা মালিকদের নিয়ে মতবিনিময় সভা

প্রকাশিত:সোমবার ২০ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:সোমবার ২০ অক্টোবর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের ইটভাটা মালিকদের সঙ্গে বায়ুদূষণ রোধ ও পরিবেশবান্ধব ইট উৎপাদন নিশ্চিত করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে রোববার বিকেলে অধিদপ্তরের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় জেলার ইটভাটা মালিকদের আইন মেনে কার্যক্রম পরিচালনা, আধুনিক প্রযুক্তিতে রূপান্তর এবং বায়ুদূষণ প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এএইচ এম রাসেদ। এসময় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন ইটভাটা মালিক; সাইফুল ইসলাম, মো. নুরুজ্জামান, আনোয়ার হোসেন, মো. রিপন মিয়া, হাজী মজিবুর রহমান, সোহরাব হোসেন, আব্দুল খালেক, মো. কবির হোসেন, মো. সুমন ও মো. শাহাদাত হোসেনসহ অনেকে।

সভায় “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯” অনুযায়ী ইটভাটা পরিচালনার বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রদান করা হয়। ইটভাটা মালিকদের অবৈধভাবে ইটভাটা পরিচালনা না করার আহ্বান জানানো হয় এবং আইন অনুযায়ী নিষিদ্ধ এলাকায় অবস্থিত ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তর থেকে জানানো হয়, যেসব ইটভাটা এখনও আধুনিক প্রযুক্তির ‘জিগজ্যাগ’ পদ্ধতিতে রূপান্তরিত হয়নি, সেগুলোকে দ্রুত রূপান্তরের উদ্যোগ নিতে হবে। এছাড়া, যেসব ইটভাটার অনুকূলে পরিবেশ ছাড়পত্র রয়েছে, সেগুলোর মেয়াদ উত্তীর্ণ হওয়ার এক মাস পূর্বেই নবায়নের আবেদন করতে হবে।

সভায় আরও জানানো হয়, কোনো ইটভাটায় কাঠ বা কাঠজাতীয় পদার্থ জ্বালানি হিসেবে ব্যবহার করা যাবে না। সব ইটভাটা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, জেলা প্রশাসনের ইট পোড়ানোর লাইসেন্স এবং মাটি সংগ্রহের অনুমোদন নিয়ে পরিচালনা করতে হবে। ইটভাটায় মাটির ব্যবহারসহ অন্যান্য বিষয় সম্পূর্ণভাবে আইন অনুযায়ী সম্পন্ন করতে হবে।

সভায় সভাপতির বক্তব্যে উপপরিচালক এএইচ এম রাসেদ বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। ইটভাটা মালিকদের অবশ্যই পরিবেশ আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। অবৈধভাবে ইটভাটা পরিচালনা বা কাঠ পোড়ানোসহ আইনবহির্ভূত কোনো কর্মকাণ্ড পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সভা শেষে পরিবেশবান্ধব ইট উৎপাদন ও দূষণমুক্ত নারায়ণগঞ্জ গঠনে সবাই একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত ইটভাটা মালিকরা।



আরও খবর
মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

রবিবার ০৮ নভেম্বর ২০২৬





জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার

মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা-সমাবেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ ব্যবসায়ীর পাশে সাঘাটা উপজেলা প্রশাসন, দিল শুকনো খাবার

ব্যবসায়ীদের আস্থার প্রতীক হতে সাধারণ সম্পাদক পদে শ্রেষ্ঠ করদাতা মোস্তাক আহমেদ

নড়াইল প্রেসক্লাবের উন্নয়নে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা

লালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ

আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট

গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী

সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী

মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে


এই সম্পর্কিত আরও খবর

জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার

মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা-সমাবেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ ব্যবসায়ীর পাশে সাঘাটা উপজেলা প্রশাসন, দিল শুকনো খাবার

ব্যবসায়ীদের আস্থার প্রতীক হতে সাধারণ সম্পাদক পদে শ্রেষ্ঠ করদাতা মোস্তাক আহমেদ

নড়াইল প্রেসক্লাবের উন্নয়নে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা

লালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ