
নারায়ণগঞ্জের সদর উপজেলায় শব্দ দূষণকারী ৭টি যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় এবং ৭টি হর্ণ জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার খন্দকার শমিত রাজা এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ফারাহ ফাতেহা তাকমিলার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে নারায়ণগঞ্জ থানার পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) বিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) ধারা অনুযায়ী শাস্তি প্রদান করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, শব্দ দূষণকারী যানবাহনসহ দূষণ সৃষ্টিকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





























