
নারায়ণগঞ্জ সদর উপজেলায় শব্দদূষণ রোধে পরিচালিত অভিযানে ৫টি যানবাহনকে ৪ হাজার টাকা জরিমানা ও ৫টি হর্ন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২২ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা ও সেগুফতা মেহনাজের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এতে নারায়ণগঞ্জ থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন দেন। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী শাস্তি দেওয়া হয়।
অভিযান শেষে জানানো হয়, নারায়ণগঞ্জে শব্দদূষণ ও পরিবেশ দূষণকারী কারখানা ও যানবাহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।





























