শিরোনাম
আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার লালমোহনে মা-ছেলে ক্যান্সারে আক্রান্ত ! ছেলেকে বাঁচাতে মায়ের আকুতি পত্নীতলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন রূপগঞ্জে ৪ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে সাজা জামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন: নির্বাচনী প্রচারণা শুরু করলেন যুবদল নেতা জাকির হোসেন বাবু পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ দক্ষিণ আইচা বাজার মুদি ব্যবসায়ী সমিতির নির্বাচন,সভাপতি জাকির ও সম্পাদক জাহের চন্দনাইশে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত টাঙ্গাইলে ৫ লাখ ২৪ হাজার ১৮৮ শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল সুষ্ঠু ও সুশৃঙ্খল পরীক্ষা চান রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
রবিবার ২৮ জুন ২০২৬
রবিবার ২৮ জুন ২০২৬

নাটোরের বাগাতিপাড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ২০ সেপ্টেম্বর ২০২৫ | হালনাগাদ:শনিবার ২০ সেপ্টেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


মোঃ জমশেদ আলী

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :


নাটোরের বাগাতিপাড়ায় কালিকাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান আলী মোল্লার বিরুদ্ধে নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। এ বিষয়ে বিদ্যালয়ের অভিভাবক ও এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।


অভিযোগ সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের পুকুর নিয়ম বহির্ভূতভাবে তার ছোট ভাই ও সাবেক সভাপতি মোঃ আব্দুস সালাম মোল্লাকে লিজ দিয়েছেন। এছাড়া বিদ্যালয়ের পুরাতন ভবনের পরিত্যক্ত ইট-খোয়া ব্যক্তিগত কাজে ব্যবহার করারও অভিযোগ রয়েছে।


এছাড়াও বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে নিয়মিত কোনো কমিটি নেই। প্রধান শিক্ষক তার ভাই ও ভাগ্নেকে এডহক কমিটির সভাপতি বানিয়ে ইচ্ছেমতো বিদ্যালয় পরিচালনা করে আসছেন। এতে নিয়োগ কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।


অভিযোগে আরও উল্লেখ করা হয়, ২০২২ সালের ১৬ নভেম্বর বিদ্যালয়ের আয়া মারা যাওয়ার পরও নতুন কাউকে নিয়োগ দেওয়া হয়নি। বরং প্রধান শিক্ষক নিজ উদ্যোগে একজনকে অস্থায়ীভাবে রেখেছেন এবং শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে তার বেতন দেওয়া হচ্ছিল। পরে অভিভাবকদের ক্ষোভের কারণে গত কয়েক মাস ধরে ওই বেতন বিদ্যালয়ের তহবিল থেকে পরিশোধ করা হচ্ছে।


অভিভাবকরা আরও অভিযোগ করেন, প্রধান শিক্ষক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের জন্য আলাদা কমন রুমের ব্যবস্থা না করে একই শ্রেণিকক্ষে পাঠদান চালিয়ে যাচ্ছেন। একাধিকবার বিষয়টি জানালেও তিনি কোনো পদক্ষেপ নেননি, যা সরকারি বিধিমালার পরিপন্থী।


এ বিষয়ে স্থানীয় দোকানদার হেলাল উদ্দিন বলেন, তারা খুবই ক্ষমতাশালী লোক। তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না। এক ভাই মাস্টার, ছোট ভাইও মাস্টার—ওরাই সব কিছু নিয়ন্ত্রণ করে। বিদ্যালয়ের পুকুর কীভাবে খাচ্ছে কেউ জানে না। প্রতিষ্ঠানের ইট ভাঙতে দেখেছি, পরে শুনেছি প্রধান শিক্ষকের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। কেউ কিছু বলতে সাহস পায় না।”


স্থানীয় যুবক সোহানুর রহমান বলেন, গত ১৭ বছর ধরে তারা স্কুলটিকে পারিবারিকভাবে চালাচ্ছে। পুকুর লিজ থেকে শুরু করে শিক্ষক নিয়োগ সবকিছু নিজেদের মধ্যে করছে। প্রতিষ্ঠানের পুকুর লিজ দিতে হলে সবাইকে জানানো উচিত, কিন্তু তারা গোপনে নিজেদের ভাইকে লিজ দিয়েছে।


বিদ্যালয়ের কয়েকজন সহকারী শিক্ষক জানান, প্রধান শিক্ষক তাদের কিছু না জানিয়েই এসব কাজ করেন। জিজ্ঞেস করলে তিনি বলেন,

“তোমাদের জানতে হবে না, আমার বলার জায়গা আছে।”


এ ব্যাপারে সরেজমিনে গেলে আত্মীয়-স্বজনকে নিয়োগ দেওয়ার ব্যাপারে প্রশ্ন করলে প্রধান শিক্ষক শাহজাহান আলী বলেন,“কালিকাপুরের সবাই আমার আত্মীয়। আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন।”তবে তিনি পুকুর লিজ ও অন্যান্য অনিয়ম-দুর্নীতির অভিযোগ অস্বীকার করেন।


অভিযোগের সত্যতা নিশ্চিত করে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন বলেন, বিষয়টি আমলে নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।


আরও খবর




আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

লালমোহনে মা-ছেলে ক্যান্সারে আক্রান্ত ! ছেলেকে বাঁচাতে মায়ের আকুতি

পত্নীতলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

রূপগঞ্জে ৪ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে সাজা

জামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন: নির্বাচনী প্রচারণা শুরু করলেন যুবদল নেতা জাকির হোসেন বাবু

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

দক্ষিণ আইচা বাজার মুদি ব্যবসায়ী সমিতির নির্বাচন,সভাপতি জাকির ও সম্পাদক জাহের

চন্দনাইশে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

টাঙ্গাইলে ৫ লাখ ২৪ হাজার ১৮৮ শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল

শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক: রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ

বোদায় বজ্রপাতে নিহত- ১

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত২

সাতক্ষীরায় ১৬ মাসে জব্দ ১২৬ কোটি টাকার চোরাচালানি পণ্য, ধ্বংস করা হলো ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

কটিয়াদী হাসপাতালের গেটের পাশে চিকিৎসা বর্জ্য; জনস্বাস্থ্য হুমকির মুখে

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


এই সম্পর্কিত আরও খবর

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

লালমোহনে মা-ছেলে ক্যান্সারে আক্রান্ত ! ছেলেকে বাঁচাতে মায়ের আকুতি

পত্নীতলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

রূপগঞ্জে ৪ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে সাজা

জামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন: নির্বাচনী প্রচারণা শুরু করলেন যুবদল নেতা জাকির হোসেন বাবু

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

দক্ষিণ আইচা বাজার মুদি ব্যবসায়ী সমিতির নির্বাচন,সভাপতি জাকির ও সম্পাদক জাহের

চন্দনাইশে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

টাঙ্গাইলে ৫ লাখ ২৪ হাজার ১৮৮ শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল

শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক: রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ