শিরোনাম
বাঙ্গরায় ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঙ্গরায় ক্লুলেস অটোচালক হত্যা মামলার মুল ২ হত্যাকারী ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার বৈলতলী ও সাতবাড়ীয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সন্মেলন শেরপুরে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগ শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা লাকসামে সরকারি খাল ভরাট করে বাঁধ নির্মাণের অভিযোগ টাঙ্গাইল জেলা টাইলস্ ব্যবসায়ী সমিতির সভাপতি শাহীন মোল্লা,সম্পাদক আলাউদ্দিন লিটু লালমোহনে ৩ লাখ ৬০ হাজার টাকার পলিথিন জব্দ, মালিককে অর্থদন্ড পোরশায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
সোমবার ২২ জুন ২০২৬
সোমবার ২২ জুন ২০২৬

কালিগঞ্জে সার্জনই করেন অজ্ঞান করার কাজ: এনেসথেসিয়ালজিস্ট ছাড়াই চলছে সিজার

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ০১ ফেব্রুয়ারী ২০২৬ | হালনাগাদ:রবিবার ০১ ফেব্রুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


আরাফাত আলী,স্টাফ রিপোর্টার :

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বেসরকারি ক্লিনিকগুলোতে চিকিৎসা নীতিমালা উপেক্ষা করে এনেসথেসিয়ালজিস্ট (অজ্ঞান করার চিকিৎসক) ছাড়াই সিজার অপারেশন চালানোর উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। সরেজমিন অনুসন্ধানে লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে সিজার অপারেশনের সময় সার্জন নিজেই এনেসথেসিয়ার কাজ সম্পন্ন করার প্রমাণ মিলেছে, যা রোগীর জীবনের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পাওখালি মোড়ে অবস্থিত লাইফ কেয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে দেখা যায়, কৃষ্ণনগর ইউনিয়নের ইমরান হোসেনের স্ত্রী সাদিয়া পারভীনের সিজার অপারেশনের প্রস্তুতি চলছে। রোগীকে অপারেশন থিয়েটারে নেওয়ার কিছুক্ষণ পরই অপারেশনকারী চিকিৎসক আব্দুল লতিফকে ওটি রুমে প্রবেশ করতে দেখা যায়।

তবে অনুসন্ধানে দেখা যায়, ওই সময় অপারেশন থিয়েটারে কোনো প্রশিক্ষিত এনেসথেসিয়ালজিস্ট উপস্থিত ছিলেন না।অপারেশনকারী সার্জন নিজেই রোগীকে অজ্ঞান করার ইনজেকশন দিয়ে অস্ত্রোপচার সম্পন্ন করেন।

চিকিৎসা বিশেষজ্ঞরা জানান, এনেসথেসিয়া একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর চিকিৎসা প্রক্রিয়া। প্রশিক্ষিত এনেসথেসিয়ালজিস্ট ছাড়া এ ধরনের ওষুধ প্রয়োগ রোগীর শ্বাসপ্রশ্বাস বন্ধ হওয়া, হৃদযন্ত্রের জটিলতা এমনকি মৃত্যুর ঝুঁকি তৈরি করতে পারে। আন্তর্জাতিক ও জাতীয় চিকিৎসা নীতিমালায় এনেসথেসিয়ালজিস্ট ছাড়া সিজার অপারেশন সম্পূর্ণ নিষিদ্ধ।

অপারেশন শেষে ওটি রুম থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের ক্যামেরার সামনে পড়েন লাইফ কেয়ার হাসপাতালের স্টাফ হাবিব হোসেন। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে অপারেশনকারী চিকিৎসক আব্দুল লতিফ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

পরে স্টাফ হাবিব হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন,অপারেশনের সময় এনেসথেসিয়ালজিস্ট পাওয়া যায়নি। রোগীর অবস্থা খারাপ ছিল, এজন্য ডাক্তার সাহেব নিজেই রোগীকে অজ্ঞান করে অপারেশন সম্পন্ন করেছেন।তিনি আরও স্বীকার করেন, তাদের হাসপাতালে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে থাকে।এবিষয়ে জানতে চাইলে চিকিৎসক আব্দুল লতিফ বলেন,আমি সাধারণত এনেসথেসিয়ালজিস্ট ছাড়া কোনো অপারেশন করি না। তবে ওই রোগীর অবস্থা জরুরি হওয়ায় নিজেই এনেসথেসিয়ার কাজ করেছি।তিনি নিয়মবহির্ভূত কাজ করার বিষয়টি স্বীকার করেন।লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের পরিচালক জাহাঙ্গীর আলম বলেন,উপজেলার অন্যান্য অনেক ক্লিনিকেও এনেসথেসিয়ালজিস্ট ছাড়াই অপারেশন করা হয়। তবে আমাদের হাসপাতালে অধিকাংশ রোগীর ক্ষেত্রে এনেসথেসিয়ালজিস্ট রাখা হয়। ওই রোগীর অবস্থা জরুরি ছিল বলেই চিকিৎসক নিজেই এনেসথেসিয়ার কাজ করেছেন। ভবিষ্যতে এনেসথেসিয়ালজিস্ট ছাড়া কোনো অপারেশন করানো হবে না।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানিয়া আক্তার সাথী জানান,

“আপনাদের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। বিষয়টি সাতক্ষীরা সিভিল সার্জনকে অবহিত করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়দের অভিযোগ, কালিগঞ্জ উপজেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিকে দীর্ঘদিন ধরেই এনেসথেসিয়ালজিস্ট ছাড়াই সিজার অপারেশন করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকির অভাবে এসব অনিয়ম বন্ধ হচ্ছে না বলে দাবি তাদের।

এ বিষয়ে স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।



আরও খবর




বাঙ্গরায় ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে ই'য়াবাসহ মা'দক কারবারি গ্রেপ্তার

মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ফের চালু ইলিশিয়া অবৈধ গরুর হাট,রাজস্ব হারাচ্ছে সরকার

বাঙ্গরায় ক্লুলেস অটোচালক হত্যা মামলার মুল ২ হত্যাকারী ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

বৈলতলী ও সাতবাড়ীয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সন্মেলন

শেরপুরে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগ

উপজেলা স্থাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, স্পষ্ট বার্তা দিয়ে প্রতিবাদ করেন আক্তারুজ্জামান বাচ্চু এমপি ময়মনসিংহ -১০

সুপ্তি বনাঞ্চলে ট্রলারভর্তি হরিণ ধরার ফাঁদ উদ্ধার, বনরক্ষীদের অভিযানে শিকারিদের পরিকল্পনা নস্যাৎ

সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয় করলে বছরে বাঁচবে ৩০৪ কোটি টাকা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা

লাকসামে সরকারি খাল ভরাট করে বাঁধ নির্মাণের অভিযোগ

টাঙ্গাইল জেলা টাইলস্ ব্যবসায়ী সমিতির সভাপতি শাহীন মোল্লা,সম্পাদক আলাউদ্দিন লিটু

লালমোহনে ৩ লাখ ৬০ হাজার টাকার পলিথিন জব্দ, মালিককে অর্থদন্ড

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ


এই সম্পর্কিত আরও খবর

বাঙ্গরায় ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে ই'য়াবাসহ মা'দক কারবারি গ্রেপ্তার

মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ফের চালু ইলিশিয়া অবৈধ গরুর হাট,রাজস্ব হারাচ্ছে সরকার

বাঙ্গরায় ক্লুলেস অটোচালক হত্যা মামলার মুল ২ হত্যাকারী ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

বৈলতলী ও সাতবাড়ীয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সন্মেলন

শেরপুরে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগ

উপজেলা স্থাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, স্পষ্ট বার্তা দিয়ে প্রতিবাদ করেন আক্তারুজ্জামান বাচ্চু এমপি ময়মনসিংহ -১০

সুপ্তি বনাঞ্চলে ট্রলারভর্তি হরিণ ধরার ফাঁদ উদ্ধার, বনরক্ষীদের অভিযানে শিকারিদের পরিকল্পনা নস্যাৎ

সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয় করলে বছরে বাঁচবে ৩০৪ কোটি টাকা