
মো কামরুল হোসেন সুমন,মনপুরাঃভোলা জেলার মনপুরা উপজেলার ৫ নং কলাতলী ইউনিয়নে অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন ও আসন্ন গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত মনপুরা গড়ার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড ও পুলিশের যৌথ উদ্যোগে বিশেষ ফুট পেট্রোলিং অভিযান পরিচালনা করা হয়েছে।আজ শনিবার ১- ফেব্রুয়ারি -২০২৬।সারা দিন ব্যাপী এই ফুট পেট্রোলিং পরিচালিত হয় ৫ নং কলাতলী ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানসমূহে।অভিযানের আওতায় আবাসন বাজার, মনির বাজার, হিন্দু আবাসন, জাহাঙ্গীরের খাল, মাওলানা বাজার, রিপন বাজার, কবির চৌধুরী বাজার, এলাকায় নৌবাহিনী, কোস্ট গার্ড ও পুলিশ সদস্যরা টহল দেন।পেট্রোলিংকালে নৌবাহিনী,কোস্ট গার্ড ও পুলিশ সদস্যরা স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন এবং নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। একই সঙ্গে অবৈধ কার্যক্রম, মাদক কারবার ও যে কোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে কঠোর অবস্থানের কথা জানান তারা। নৌবাহিনীর টিম জানায়, সুস্থ ও শান্তিপূর্ন নির্বাচন গণভোটে ভোটারদের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। স্থানীয় বাসিন্দারা নৌবাহিনী,কোস্টগার্ড ও পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ফুট পেট্রোলিংয়ের ফলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ বেড়েছে এবং অপরাধ দমনে এটি কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।




























