শিরোনাম
পত্নীতলায় শিক্ষক সম্মাননা ও ছাত্র শিক্ষক সম্মিলন অনুষ্ঠিত লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী ঘোড়াশাল প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলো ৪ শতাধিক রোগী মুরাদনগরে অসহায় মানুষদের সাথে জামায়াতের ঈদ আনন্দ ভাগাভাগি চাঁদপুরে আগ্রহীদের মাঝে জি এম বাংলা ও খাদিজা ফাউন্ডেশনের কোরবানি মাংস বিতারণ আজমিরীগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হলো পবিত্র ঈদুল আযহা ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে:‎চেয়ারম্যান প্রার্থী জাফর ইকবাল বিশ্বাস গঙ্গাচড়ায় খেলতে গিয়ে খোড়া গর্তে পড়ে দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু ধুনট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আনোয়ার হোসেন
শনিবার ৩০ মে ২০২৬
শনিবার ৩০ মে ২০২৬

‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’ সংগঠনের আড়ালে সক্রিয় ফরওয়ার্ড পার্টি, নেপথ্যে কী

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

বিনা সুদে লাখ টাকা করে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে সারা দেশ থেকে রাজধানীর শাহবাগে লক্ষাধিক মানুষের সমাবেশের চেষ্টা করে পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগ ওঠে ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’ নামের একটি সংগঠনের বিরুদ্ধে। এর পরেই সামনে আসে সংগঠনটির উদ্দেশ্যমূলকভাবে প্রতারণার ফাঁদের বিষয়। জানা গেছে, সংগঠনটির আড়ালে বিভিন্ন অপতৎপরতায় সক্রিয়ভাবে কাজ করছে ফরওয়ার্ড পার্টি। 


জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে ফেলতে রাজধানীর শাহবাগ মোড়ে হাজারও মানুষ জড়ো করে বসে পড়ার পরিকল্পনা করে ‘ভুঁইফোঁড়’ এই সংগঠন ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’। 



দেশকে অস্থিতিশীল করার এ ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে আছেন মূল পরিকল্পনাকারী ‘অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশ’-এর আহ্বায়ক আবম মোস্তফা আমীন ও অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরী। এছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসার পথে জেলা শহরগুলোতে গ্রেফতার হয়েছেন অনেকে।



অনুসন্ধানে জানা গেছে, এই পার্টির পক্ষ থেকে প্রতিটি জেলায় ৭ থকে ৮ জন করে প্রতিনিধি নিয়োগ দিয়ে গড়ে তুলেছে বিশাল এক সিন্ডিকেট। এই সিন্ডিকেটই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারের বেশি বাস ভরে লোক নিয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা দেয়। 


এর আগে ‘অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশ’-এর ৫ টাকার ফরম পূরণ করে সদস্য করে গ্রামের সহজ-সরল মানুষকে। যারা বিনাসুদে ঋণের আশায় ঢাকা এসেছেন তাদের কাছ থেকে জনপ্রতি এক হাজার করে টাকা নেয় প্রতিনিধিরা। এক প্রকার প্রতারণার ফাঁদ পেতে বসেছে চক্রটি। রাজধানীর ধানমন্ডি ২ নম্বর রোডে ১ নম্বর বাড়ির দ্বিতীয়তলায় অফিসও খুলে বসেছে তারা।


ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, রাজধানীর শাহবাগ দখল করে সেখানে বসে পড়ার পরিকল্পনা ছিল তাদের। রাজধানীতে বড় ধরনের নৈরাজ্য সৃষ্টির নীলনকশা করেছিল। তবে আমাদের গোয়েন্দা সূত্র আগে থেকেই বিষয়টি জেনে যায়। রোববার রাতেই এদের মূল হোতা মোস্তফা আমীনকে হেফাজতে নিয়ে পুরো পরিকল্পনা ভেস্তে দেওয়া হয়েছে।


চক্রটির বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানায় হওয়া মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. মাহফুজুর রহমান গণমাধ্যমকে বলেন, যাদের গ্রেফতার করা হয়েছে তারা বেশির ভাগই এ চক্রের জেলা পর্যায়ের সক্রিয় প্রতিনিধি। একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে বর্তমান সরকারকে চাপে ফেলার জন্য তারা ঢাকায় জড়ো হওয়ার চেষ্টা করেছিল।




তবে মোস্তফা আমীনকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে তিনি সবকিছু অস্বীকার করেছেন বলেও জানান এসআই মাহফুজুর রহমান।


রোববার রাত ১টার পর সারা দেশ থেকে বাস, পিকআপ ভ্যান ও মাইক্রোবাসে সাধারণ মানুষ ঢাকায় আসতে শুরু করেন। পরে পুলিশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসা লোকজনকে বুঝিয়ে ফেরত পাঠানোর চেষ্টা করেন। সোমবার সকাল ৭টার দিকে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রচণ্ড যানজট দেখা যায়। পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুপুর ১২টার পরও আট থেকে ১০টি বাসভর্তি মানুষ শাহবাগে আসে। তাদেরও সরিয়ে দেওয়া হয়। আটক করা হয় বেশ কয়েকজনকে।



মামলার এজাহার সূত্রে জানা গেছে, পুলিশের কাজে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মামলা করা হয়েছে। মামলায় ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১২০০ জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার গ্রেফতারদের মধ্যে ১৮ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 


আহ্বায়ক মোস্তফা আমীন পুলিশ হেফাজতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। গ্রেফতার অন্যরা হলেন- অ্যাডভোকেট জিয়াউর রহমান, ইসতিয়াক আহমেদ, মাহবুব আলম চৌধুরী, মেহেদী হাসান, রাহাত ইমাম নোমান, মাসুদ, ইব্রাহীম, আলেক ফরাজী, সাইফুল ইসলাম, আবু বক্কর, রিংকু, নিজাম উদ্দিন, হারুন, আফজাল মন্ডল, রহিম, নুরনবী, শহিদ ও কহিনুর আক্তার।


তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, মোস্তফা আমীনের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার নোয়াপুরে। এর আগেও তিনি ২০২৩ সালে জাতীয় প্রেসক্লাবের সামনে এমন একটি প্রোগ্রাম করেছিলেন। মানুষের সঙ্গে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়া তার পেশা। এর আগেও তিনি আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হন।


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা গণমাধ্যমকে বলেন, জনতুষ্টি মতোবাদের ওপর ভিত্তি করে তারা বিনাসুদে ঋণের কথা বলে শাহবাগে লোক জড়ো করার চেষ্টা করে। তাদের পেছনে আর কারা আছে তার তদন্ত চলছে।


আরও খবর




মনপুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

পত্নীতলায় শিক্ষক সম্মাননা ও ছাত্র শিক্ষক সম্মিলন অনুষ্ঠিত

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

টাঙ্গুয়ার হাওরে নীতিমালা লঙ্ঘন: ডিজে গান ও অশ্লীল নাচে বিপর্যস্ত পরিবেশ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ

বন্ধ থাকা শিল্প কারখানা চালুর উদ্যোগ নিয়েছেন সরকার প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

ঈদের দ্বিতীয় দিনেও গাজীপুরে বর্জ্য অপসারণে মাঠে প্রশাসক শওকত হোসেন

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ঘোড়াশাল প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলো ৪ শতাধিক রোগী

মুরাদনগরে অসহায় মানুষদের সাথে জামায়াতের ঈদ আনন্দ ভাগাভাগি

চাঁদপুরে আগ্রহীদের মাঝে জি এম বাংলা ও খাদিজা ফাউন্ডেশনের কোরবানি মাংস বিতারণ

ফতুল্লায় ঘুমের ওষুধ খাইয়ে হোসিয়ারি ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার ২

আজমিরীগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হলো পবিত্র ঈদুল আযহা

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬