
আতিক ফারুকী, নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার হোমিওপ্যাথিক ডাক্তার অরুণ কুমার সামন্ত (৯৫) পরলোক গমন করেছেন।
তিনি উপজেলার মধ্যনগর সদর ইউনিয়নের বৈঠাখালী (গুচ্ছ গ্রামের) বাসিন্দা।
বৃহস্পতিবার (১ জুলাই)বেলা সাড়ে এগারটার দিকে বার্ধক্যের জনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি ২ ছেলে ৫ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন সামাজিক,রাজনৈতিক ও সংস্কৃতি সংগঠন।





























