শিরোনাম
ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপিকে সংবর্ধনা ও মতবিনিময় সভা মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা দক্ষিণ আইচা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হলেন বিএনপি নেতা বাচ্চু লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ফুলবাড়ীয়া সরকারি মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মানসম্মত ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে- দিপু ভূইয়া রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলা,ভাংচুর ও স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম কালমা ইউনিয়ন জিয়া পরিষদের আহবায়ক কমিটি গঠন লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম
শুক্রবার ২৬ জুন ২০২৬
শুক্রবার ২৬ জুন ২০২৬

অশ্রুসিক্ত নয়নে নিজ গ্রামে শিশু আছিয়ার দাফন সম্পন্ন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ১৪ মার্চ ২০২৫ | হালনাগাদ:শুক্রবার ১৪ মার্চ ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


আব্দুর রশিদ মোল্লা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:

মাগুরায় ধর্ষণ ও নির্যাতনে মারা যাওয়া আট বছরের শিশুটির মরদেহ দাফন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বাদ এশা শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের পার্শ্ববর্তী গ্রাম সোনাইকুন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর রাত সাড়ে ৮টার দিকে সোনাকুন্ডী সম্মিলিত ঈদগা ও গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।


জানাজায় মানুষের ঢল নামে। চোখের জলে শিশুটিকে চিরবিদায় জানায় এলাকাবাসী। জানাজায় অংশ নেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, মাগুরার জেলা প্রশাসক অহিদুল ইসলাম প্রমুখ।


এর আগে দুপুরে শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়। সন্ধ্যার আগে তার মরদেহ নিয়ে সিএমএইচ থেকে হেলিকপ্টারে মাগুরার উদ্দেশ্যে রওনা দেয় সেনাবাহিনী। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেনাবাহিনীর হেলিকপ্টারটি মাগুরা স্টেডিয়ামে অবতরণ করে। এরপর অ্যাম্বুলেন্সে মেয়েটির মরদেহ শহরের নোমানী ময়দানে নিয়ে যাওয়া হয়। সেখানে সন্ধ্যা ৭টার দিকে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর রাত ৯ টায় শিশুটির নিজ গ্রাম জারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে দ্বিতীয় জানাজার নামাজ শেষ করে জারিয়া কবরস্থানে তাকে দাফন করা হয়। 


এদিকে শিশুটির মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কাঁদছেন শিশুটির স্বজন ও প্রতিবেশীরা। দুপুরে তার মৃত্যুর খবর তার বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের জারিয়া গ্রামে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন আতীয়-স্বজন, প্রতিবেশীসহ এলাকাবাসী।


মাগুরার বিভিন্ন স্থান থেকে শত শত মানুষ ছুটে আসে তাদের বাড়িতে। পুরো এলাকায় চলছে শোকের মাতম। শিশু, কিশোর-কিশোর, নারী-পুরুষসহ নানা বয়সী মানুষের একটাই দাবি- ধর্ষকের ফাঁসি চাই, ফাঁসি। এ ঘটনার শাস্তি দাবি করেন তারা। 


শিশুটির খালা ধোলায় বেগম রোকেয়া আহাজারি করে বলেন, আমাদের মনি আর নেই। আমরা মনিরে আর জীবিত দেখতে পারব না। আমরা সঠিক বিচার চাই।

প্রসঙ্গত, গত বুধবার (৫ মার্চ) আট বছরের শিশুটি মাগুরার নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে  ধর্ষণের শিকার হয়। শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে স্থানান্তর করা হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তার অবস্থার কোনো উন্নতি হয়নি। পরে বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে অচেতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


অবস্থার অবনতি হলে শুক্রবার (৭ মার্চ) রাতে শিশুটিকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। অবস্থার আরও অবনতি হলে শনিবার (৮ মার্চ) বিকেলে শিশুটিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। সেখানে তার চিকিৎসা চলছিল।


ধর্ষণের ঘটনায় শিশুটির মা বাদী হয়ে চারজনের নামে মামলা করেন। ধর্ষণের অভিযোগে শিশুটির ভগ্নিপতি সজিব (১৮), সজীবের ভাই রাতুল (১৭), তাদের বাবা হিটু মিয়া (৪২) ও মা জাবেদা বেগমকে (৪০) গ্রেপ্তার করে পুলিশ।


নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় ধর্ষণের ঘটনায় আসামিদের রোববার (৯ মার্চ) দিনের বেলা আদালতে হাজির করতে পারেনি পুলিশ। পরিস্থিতি বিবেচনায় গভীর রাতে রিমান্ড আবেদনের শুনানি করে আদালত।


এ সময় আদালত মামলার প্রধান আসামি হিটু শেখকে সাত দিন এবং অন্য তিন আসামিকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। পাঁচ দিন করে রিমান্ড প্রাপ্তরা হলেন— হিটু শেখের স্ত্রী জাহেদা বেগম, বড় ছেলে সজীব শেখ ও ছোট ছেলে রাতুল শেখ।


শিশুটির মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।


আরও খবর




ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপিকে সংবর্ধনা ও মতবিনিময় সভা

হাওরের উন্নয়নের সঙ্গে জাতির স্বার্থ জড়িত : ড. বদিউল আলম মজুমদার

কাউনিয়ায় কিশোরীদের মাঝে হাঁস-মুরগি ও নগদ টাকা প্রদান

মেয়ের সামনে মাকে হত্যা, আহত আরও দুই নারী

পঞ্চগড়ের বোদায় তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন বিদেশি ফলের আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় ফল উৎপাদন বৃদ্ধির আহ্বান

চুনারুঘাটে রাহেলা-দেলোয়ার হোসেন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ‘রোমান চৌধুরী শিক্ষাবৃত্তি’ বিতরণ

গোয়াইনঘাটে ৪৮ বিজিবির ব্যতিক্রমী আয়োজন: সীমান্ত সচেতনতা, শিক্ষার্থী প্রতিযোগিতা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মুরাদনগরের চাপিতলায় কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রার্থীর ইয়াবা সেবনের ছবি ভাইরাল

মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা

দক্ষিণ আইচা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হলেন বিএনপি নেতা বাচ্চু

নন্দীগ্রামে বৃক্ষরোপণ, গাছের চারা, সার ও খুঁটি বিতরণ

ডাসারে জোর পূর্বক প্রবাসীর জমি দখলের চেষ্টা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাণীনগরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপিকে সংবর্ধনা ও মতবিনিময় সভা

হাওরের উন্নয়নের সঙ্গে জাতির স্বার্থ জড়িত : ড. বদিউল আলম মজুমদার

কাউনিয়ায় কিশোরীদের মাঝে হাঁস-মুরগি ও নগদ টাকা প্রদান

মেয়ের সামনে মাকে হত্যা, আহত আরও দুই নারী

পঞ্চগড়ের বোদায় তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন বিদেশি ফলের আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় ফল উৎপাদন বৃদ্ধির আহ্বান

চুনারুঘাটে রাহেলা-দেলোয়ার হোসেন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ‘রোমান চৌধুরী শিক্ষাবৃত্তি’ বিতরণ

গোয়াইনঘাটে ৪৮ বিজিবির ব্যতিক্রমী আয়োজন: সীমান্ত সচেতনতা, শিক্ষার্থী প্রতিযোগিতা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মুরাদনগরের চাপিতলায় কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রার্থীর ইয়াবা সেবনের ছবি ভাইরাল

মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা

দক্ষিণ আইচা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা