
জাহিদ হাসান মুক্তার, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ "তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি"এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। ৩১ মে (শনিবার) সকাল ১১টায় উপজেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার মোঃ বিল্লাল হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূর-এ-আলম খান, পাকুন্দিয়া পল্লী বিদ্যুৎ এর ডিজি এম নিতাই রায়, শিক্ষক নয়ন মিয়া, স্বাস্থ্যকর্মী নীলা আক্তার ও সাংবাদিকবৃন্দ।উক্ত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বিল্লাল হোসেন বলেন- তামাক সামাজিক পরিবেশ যেমন নষ্ট করে তেমনি প্রাকৃতিক পরিবেশেরও মারাত্মক ক্ষতি করছে। প্রতি বছর দেশে তামাকজনিত রোগের ফলে অনেক মানুষ মারা যায়। সুষ্ঠুভাবে জীবনযাপন করতে হলে তামাকজাত দ্রব্য পরিহার করতে হবে। আরো বলেন, সমাজকে মাদকমুক্ত করতে হলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বর্তমান সরকার তামাক নিয়ন্ত্রণে সার্বিকভাবে কাজ করে যাচ্ছে।এর আগে দিবসটি উপলক্ষে উপজেলায় এক বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।





























