শিরোনাম
জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার ধুনটে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও তথ্য গোপনের অভিযোগ চাটখিলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
সোমবার ০৯ নভেম্বর ২০২৬
সোমবার ০৯ নভেম্বর ২০২৬

পেঁয়াজের দাম রকেটের মতো, ক্রেতার স্বপ্ন ধুলোয়!

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ০৫ নভেম্বর ২০২৫ | হালনাগাদ:বুধবার ০৫ নভেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: রাজশাহীর বাজারে গত এক সপ্তাহের ব্যবধানে সবচেয়ে বেশি দাম বেড়েছে পেঁয়াজের। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম ৪০ থেকে ৪৫ টাকা বৃদ্ধি পেয়েছে। এছাড়া আলু ও ডিমের দামও সামান্য বেড়েছে। তবে ক্রেতাদের স্বস্তি দিয়েছে সবজির দামের স্থিতিশীলতা।

বুধবার (৫ নভেম্বর) সকালে রাজশাহীর সাহেববাজার, ভদ্রা ও লক্ষ্মীপুর বাজার ঘুরে এই চিত্র দেখা যায়।

বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহে পেঁয়াজের দাম ছিল ৬০-৬৫ টাকা। যা বর্তমানে বিক্রি হচ্ছে ১০৫-১১০ টাকা। এছাড়া আলুর দাম কেজিপ্রতি ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২০ টাকায়। ডিমের হালি প্রতি ৩ টাকা বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৪৮ টাকা। যা পূর্বে ছিল ৪২ থেকে ৪৫ টাকা।

এদিকে বেশিরভাগ সবজিতেই আগের তুলনায় দাম অপরিবর্তিত রয়েছে। গত দুই থেকে তিন সপ্তাহ আগে যেখানে অধিকাংশ সবজি ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছিল, সেখানে বর্তমানে দাম নেমে এসেছে ৪০-৬০ টাকার মধ্যে।

বিক্রেতারা বলছেন, মাঠে নতুন সবজি উঠতে শুরু করেছে, শীত পুরোপুরি নামলে দাম আরও কমবে বলে আশা করা হচ্ছে। এছাড়া বাজারে গত সপ্তাহের মতোই প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা, ঢ্যাঁড়স ৫০ টাকা, বরবটি ৪০ টাকা, চিচিঙ্গা ৩০ টাকা, ঝিঙে ৪০ টাকা, গোল বেগুন ৬০ টাকা, পটল ৩০ টাকা, শিম ৬০ টাকা, পেঁপে ২০ টাকা, লাউ ৩০ টাকা (প্রতি পিস), ফুলকপি ৫০ টাকা (ছোট), বাঁধাকপি ৪০ টাকা (ছোট), মূলা ৩০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, কচু ৩০ টাকা, কাঁচামরিচ ৮০ টাকা, টমেটো ১২০ টাকা, গাজর ৪০ টাকা।

সাহেববাজারে সবজি কিনতে আসা সাইফুল ইসলাম  বলেন, সবজির দাম কমায় কিছুটা স্বস্তি মিলছে। তবে মশলার বাজার এখনও অসহনীয়। কাঁচাবাজারের সবজি বিক্রেতা মামুন বলেন, আমদানি কম থাকায় পেঁয়াজের দাম বাড়ছে। প্রতিদিনই প্রায় ৫ থেকে ১০ টাকা করে বাড়ছে। সামনে আরও বাড়তে পারে।

সাহেব বাজারের আরেকজন বিক্রেতা বলেন, ট্রাকভাড়া বেড়েছে। এক জেলা থেকে অন্য জেলায় সবজি আনতে গেলে এখন অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে। এতে খরচ বেড়ে গেছে। আমরা তো লোকসান দিয়ে পণ্য বিক্রি করতে পারি না।

এ দিকে অপরিবর্তিত রয়েছে মাছের মাংসের বাজারও। বাজারে রুই মাছ বিক্রি হচ্ছে ৩৬০-৩৮০ টাকা, পোয়া মাছ ৬০০ টাকা, মৃগেল মাছ ২৮০ টাকা, তেলাপিয়া ২৫০ টাকা, এক কেজি থেকে কিছুটা বেশি পাঙাশের দাম ১৮০ থেকে ২০০ টাকা, দেড় কেজির বেশি পাঙাশের দাম ২৫০ টাকা। এছাড়া শিং মাছ সাড়ে ৫০০ টাকা থেকে ৬০০ টাকা। চিংড়ি মাছ ৯০০ থেকে ১ হাজার ৪০০ টাকা। বোয়াল ৮০০-১০০০ টাকা, কোরাল ৮৫০-৯০০ টাকা, আইড় ৭০০-৮০০ টাকা, কাতল ৪৫০ টাকা।

অন্যদিকে, প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০-১৮০ টাকায়, আর সোনালি মুরগির কেজির জন্য গুনতে হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকা। এছাড়া লাল লেয়ার কেজিপ্রতি ৩২০ টাকা ও দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫৫০-৬০০ টাকায়। এক ডজন ব্রয়লার মুরগির ডিমের দাম এখন ১৪০-১৪৫ টাকা। সাদা ডিম ১৩০ থেকে ১৩৫ টাকা।

বাজারে মিনিকেট চাল প্রকারভেদে ৮২ থেকে ৯২ টাকা এবং নাজিরশাইল ৮৪ থেকে ৯০ টাকা, স্বর্ণা ৬২ থেকে ৬৫ টাকা এবং ব্রি২৮ বিক্রি হচ্ছে ৭২ থেকে ৭৫ টাকা দরে বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ ২০ থেকে ২৫ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে। বাজারগুলোতে আদা ১০০ টাকা, রসুন দেশি ১০০ টাকা, দেশি মশুর ডাল ১২৫ টাকা, ছোলা ১০০ টাকা, খেসারির ডাল ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে। চিনি ১২০ টাকা কেজি, সয়াবিন তেল খোলা ১৬৫, বোতলজাত ১৭৫ টাকা লিটার বিক্রি হচ্ছে।


আরও খবর
মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

রবিবার ০৮ নভেম্বর ২০২৬





জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার

মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা-সমাবেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ ব্যবসায়ীর পাশে সাঘাটা উপজেলা প্রশাসন, দিল শুকনো খাবার

ব্যবসায়ীদের আস্থার প্রতীক হতে সাধারণ সম্পাদক পদে শ্রেষ্ঠ করদাতা মোস্তাক আহমেদ

নড়াইল প্রেসক্লাবের উন্নয়নে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা

লালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ

আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট

গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী

সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী

মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে


এই সম্পর্কিত আরও খবর

জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার

মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা-সমাবেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ ব্যবসায়ীর পাশে সাঘাটা উপজেলা প্রশাসন, দিল শুকনো খাবার

ব্যবসায়ীদের আস্থার প্রতীক হতে সাধারণ সম্পাদক পদে শ্রেষ্ঠ করদাতা মোস্তাক আহমেদ

নড়াইল প্রেসক্লাবের উন্নয়নে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা

লালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ