শিরোনাম
কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে গ্রো আপ এগ্রোটেকের পরিকল্পনা প্রশাসন ও গ্রামবাসীর সামনে মাদক ব্যবসা না করার অঙ্গীকার,একতারপুরে আলোচনায় অভিযুক্তরা ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে সংবর্ধনা মাগুরায় ছাত্রী হয়রানির অভিযোগ তুলে শিক্ষকের শাস্তি দাবিতে বিক্ষোভ নাঙ্গলকোটে সরকারি সড়ক পুনরুদ্ধারে এসিল্যান্ডের উচ্ছেদ অভিযান মুরাদনগরে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কুকুর ধরলো চোর! শ্যামলীতে পিএমকের ফ্রি চিকিৎসাসেবা পেলেন ৫ শতাধিক মানুষ পোরশায় গাঙ্গুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি পালন শিক্ষার মানোন্নয়নে পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
শুক্রবার ১৯ জুন ২০২৬
শুক্রবার ১৯ জুন ২০২৬

ফুলছড়ির মরিচের হাটে কোটি টাকার বাণিজ্য,নেই নিজস্ব জায়গা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ২৬ এপ্রিল ২০২৬ | হালনাগাদ:রবিবার ২৬ এপ্রিল ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

‎মোঃ কাওছার আহম্মেদ, গাইবান্ধা ঃ 

‎সাদা বস্তায় ভরা টকটকে লাল মরিচ—এই দৃশ্যই এখন গাইবান্ধার ফুলছড়ি হাটের পরিচিত চিত্র। উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ মরিচের পাইকারি এই হাটে প্রতি সপ্তাহে কোটি টাকার বেচাকেনা হলেও এখনো গড়ে ওঠেনি কোনো স্থায়ী  নিজস্ব জায়গা। ব্যক্তি মালিকানাধীন ভাড়া করা জমিতেই চলছে দীর্ঘদিনের এই ঐতিহ্যবাহী বাণিজ্যকেন্দ্র।

‎জেলা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের পুরাতন হেডকোয়ার্টার এলাকায় সপ্তাহে দু’দিন—শনিবার ও মঙ্গলবার—সকাল থেকে দুপুর পর্যন্ত বসে এই হাট। সংশ্লিষ্ট সূত্র জানায়, গাইবান্ধার সদর, সাঘাটা, সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলার প্রায় ১৬৫টি চরের উৎপাদিত শুকনা মরিচ এখানে কেনাবেচা হয়।

‎দেশের বিভিন্ন অঞ্চল—জামালপুর, নওগাঁ, রাজশাহী, দিনাজপুর, বগুড়া, রংপুর ও রাজধানী ঢাকাসহ—থেকে পাইকাররা ছুটে আসেন এই হাটে। পাশাপাশি নামকরা খাদ্যপ্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও নিয়মিত এখান থেকে মরিচ সংগ্রহ করেন।

‎হাটের দিন ভোর হতেই ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদের ঘাটে শুরু হয় ব্যস্ততা। সারি সারি নৌকায় ভেসে আসে সাদা বস্তাভর্তি লাল মরিচ। ঘাটজুড়ে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ। নৌকা থেকে নেমে কৃষকরা প্রায় আধা কিলোমিটার বালুময় পথ পাড়ি দিয়ে হাটে পৌঁছান—কেউ মাথায় বোঝা নিয়ে, কেউ বা ঘোড়ার গাড়িতে। এই কষ্টসাধ্য যাত্রায় নারী ও শিশুর অংশগ্রহণও চোখে পড়ে।

‎বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জমে ওঠে কেনাবেচা। মরিচের মান অনুযায়ী উত্তম, মধ্যম ও নিম্ন—এই তিন শ্রেণিতে ভাগ করে দাম নির্ধারণ করা হয়। মৌসুমভেদে দামের তারতম্য থাকলেও চলতি মৌসুমে বাজারদর নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন কৃষকরা। তাদের অভিযোগ, উৎপাদন খরচ বাড়লেও সে অনুপাতে দাম না পাওয়ায় তারা প্রত্যাশিত লাভ থেকে বঞ্চিত হচ্ছেন।

‎খোলাবাড়ি গ্রামের কৃষক রিপন বলেন, “চার বিঘা জমিতে মরিচ চাষ করেছি। ফলন ভালো হয়েছে, কিন্তু দাম কম। এই হাটই আমাদের প্রধান ভরসা।

‎ফুলছড়ি হাটের ইজারাদার শওকত মির্জা রুস্তম জানান, “প্রতি হাটে সোয়া কোটি থেকে প্রায় ২ কোটি টাকার মরিচ বেচাকেনা হয়। এটি উত্তরাঞ্চলের সবচেয়ে বড় মরিচের হাটগুলোর একটি। তবে নিজস্ব জায়গা না থাকা, হাটসেডের অভাব এবং দূর থেকে আসা ব্যবসায়ীদের জন্য থাকার ব্যবস্থা না থাকায় নানা সমস্যা তৈরি হচ্ছে।

‎তিনি আরও বলেন, “নিকটবর্তী সরকারি খাস জমি উন্নয়ন করে স্থায়ী অবকাঠামো গড়ে তোলা গেলে হাটের পরিবেশ উন্নত হবে, ব্যবসা-বাণিজ্য আরও সম্প্রসারিত হবে এবং সরকারের রাজস্ব আয়ও বাড়বে।

‎সংশ্লিষ্টদের মতে, দ্রুত পরিকল্পিত উন্নয়ন উদ্যোগ নেওয়া হলে ফুলছড়ির এই ঐতিহ্যবাহী মরিচের হাট জাতীয় অর্থনীতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।



আরও খবর




রাজবাড়ীতে ২জন মাদক ব্যবসায়িক গ্রেপ্তার

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

মুরাদনগরে চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগ, ১ কোটি ৬১ লাখ টাকার ক্ষতি: গ্রেপ্তার ২

রুকু থেকেই না ফেরার দেশে’, মুরাদনগরে মসজিদে মুসল্লির মৃত্যু

ভেড়ামারায় প্রয়াত সাংবাদিকদের স্মরণে দোয়া মাহফিল ও নবীন-প্রবীণ সাংবাদিকদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে গ্রো আপ এগ্রোটেকের পরিকল্পনা

প্রশাসন ও গ্রামবাসীর সামনে মাদক ব্যবসা না করার অঙ্গীকার,একতারপুরে আলোচনায় অভিযুক্তরা

ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে সংবর্ধনা

চিরিরবন্দরে মাদকসেবীর ৬ মাস বিনাশ্রম কারাদন্ড

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি চকরিয়া'র সভাপতি মনসুর মহসিন ও ইউসুফ সম্পাদক মনোনীত

মুকুটনাইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুরেন্দ্র-স্নেহলতা ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ

মালয়েশিয়া থেকে ফেরা হলো না বাড়ি, বগুড়ায় পৌঁছেই প্রবাসীর মৃত্যু

কুমিল্লার আলোচিত শিবির নেতা জিসানের পক্ষে আইনি কার্যক্রমে যুক্ত দুই এপিপির নিয়োগ বাতিল

কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পানে শতাধিক শ্রমিক অসুস্থ

কুমিল্লায় পণ্যবাহী ভ্যানে ইয়াবার বড় চালান, কয়েক কোটি টাকার ইয়াবা উদ্ধার করে পুলিশ

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই


এই সম্পর্কিত আরও খবর

রাজবাড়ীতে ২জন মাদক ব্যবসায়িক গ্রেপ্তার

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

মুরাদনগরে চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগ, ১ কোটি ৬১ লাখ টাকার ক্ষতি: গ্রেপ্তার ২

রুকু থেকেই না ফেরার দেশে’, মুরাদনগরে মসজিদে মুসল্লির মৃত্যু

ভেড়ামারায় প্রয়াত সাংবাদিকদের স্মরণে দোয়া মাহফিল ও নবীন-প্রবীণ সাংবাদিকদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে গ্রো আপ এগ্রোটেকের পরিকল্পনা

প্রশাসন ও গ্রামবাসীর সামনে মাদক ব্যবসা না করার অঙ্গীকার,একতারপুরে আলোচনায় অভিযুক্তরা

ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে সংবর্ধনা

চিরিরবন্দরে মাদকসেবীর ৬ মাস বিনাশ্রম কারাদন্ড

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি চকরিয়া'র সভাপতি মনসুর মহসিন ও ইউসুফ সম্পাদক মনোনীত