শিরোনাম
গরিবের বন্ধু ‘মানবতার ফেরিওয়ালা’ উপজেলা চেয়ারম্যান প্রার্থী আল মুজাহিদ মল্লিকের নাম জনগণের মুখে মুখে চন্দনাইশে সম্পত্তি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন,মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ খোকসায় ৮ মৎস্যচাষীর মাঝে প্রযুক্তি ও উৎপাদন সহায়ক উপকরণ বিতরণ শেরপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অনুপ্রবেশের চেষ্টা,২ জনকে ফেরত পাঠাল বিজিবি সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা দেওয়ার আহ্বান ভারতীয় ভিসা আবেদন জমা শুরু, প্রথম দিনেই দীর্ঘ লাইন খাগড়াছড়িতে জালে আটকা পড়ল বার্মিজ অজগর, বন বিভাগে হস্তান্তর বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই জুলাই-জুন নয়, জানুয়ারি-ডিসেম্বর অর্থবছর করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার মেট্রো স্টেশন ঘিরে অব্যবস্থাপনা, ভোগান্তিতে যাত্রীরা
সোমবার ২৯ জুন ২০২৬
সোমবার ২৯ জুন ২০২৬

পিয়নের মাধ্যমে চলছে কুশুলিয়া ইউনিয়ন ভূমি অফিসের ঘুষ বাণিজ্য

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ১১ আগস্ট ২০২৫ | হালনাগাদ:সোমবার ১১ আগস্ট ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


 আরাফাত আলী, স্টাফ রিপোর্টার :

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়ন ভূমি অফিসের পিয়নের মাধ্যমে গড়ে উঠেছে অনিয়ম-দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের পাহাড়। পদে পদে ঘুষ-দুর্নীতির কারণে এখানে অনিয়মই যেন নিয়মে পরিণত হয়েছে। এতে করে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন সেবাপ্রার্থীরা।

ভুক্তভোগীরা  অভিযোগ করেন, অফিসের তহশিলদার, অফিস সহকারী, পিয়ন সবাই ‘ঘুষ বাণিজ্যের’ সঙ্গে কম বেশি জড়িত। অবৈধ লেনদেনকে ঘিরে এই অফিসকেন্দ্রিক শক্তিশালী দালালচক্রও গড়ে উঠেছে।

গত কয়েক দিন কুশুলিয়া ইউনিয়ন ভূমি অফিস ঘুরে জমির মালিক ও সেবাপ্রার্থীদের কাছ থেকে ঘুষ, দুর্নীতি ও অনিয়মের বিভিন্ন ধরনের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীদের অভিযোগ, নাম প্রস্তাব (নামজারি), মিস মামলা, খাজনা দাখিল থেকে শুরু করে সব কিছুতেই এখানে ঘুষ লেনদেন হয়।  বিভিন্ন সমস্যা নিয়ে আসা সেবাপ্রার্থীদের অনেকটা প্রকাশ্যেই ঘুষের অঙ্ক নির্ধারণ করে দিচ্ছেন অফিসের পিয়ন। ঘুষ ছাড়া প্রায় কোনো কাজই হচ্ছে না সেখানে। দৈনিক  আলোকিত সকাল পত্রিকার প্রতিনিধি'র গত  কয়েক দিনের  অনুসন্ধানে উঠে আসে ওই  অফিসের ঘুষ বাণিজ্যের চিত্র। ভূমি অফিসের বারান্দায় চেয়ার ও টেবিল নিয়ে বসে থাকতে দেখা যায় পিয়ন আলমগীর হোসেনকে। এসময় ৩৫ শতক জমি মিটিশন করতে আসেন কুশুলিয়া ইউনিয়নের কলিযোগা গ্রামের মোতালেব হোসেন। তার কাছে মিটিশন খরচ বাবদ ৭ হাজার টাকা দাবি করেন আলমগীর হোসেন। এসময় মোতালেব ইসলাম বলেন টাকা অনেক বেশি হয়ে যাচ্ছে।  পিয়ন আলমগীর হোসেন বলেন এর চেয়ে কম খরচে আপনার মিটিশন করা কোন ভাবেই সম্ভব হবে না।  টাকা জোগাড় করে   পরে মিটিশন করবেন জানিয়ে ভূমি অফিস থেকে চলে যান মোতালেব হোসেন।

পরবর্তীতে দেখা যায় কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম এলাকার শেখ ইব্রাহিম হোসেন  জমির মিটিশন করার জন্য কথা বলেন ওই পিয়নের সাথে। ৪৫ শতক জমি মিটিশন খরচ বাবদ  সাড়ে ৬ হাজার টাকা চান পিয়ন আলমগীর হোসেন। এসময় সেবা গ্রহীতা জানতে চান এত টাকা লাগে নাকি মিটিশন করতে। উত্তরে পিয়ন বলেন অতিরিক্ত টাকা ছাড়া ভূমি অফিসের কোন কাজ করা সম্ভব হয়না।

গভীর  চিন্তিত হয়ে পিয়নের সামনে দাঁড়িয়ে ছিলেন সেবা গ্রহীতা ইব্রাহিম। এসময় সাংবাদিক পরিচয় গোপন রেখে  আলোকিত সকাল পত্রিকার  প্রতিনিধি পিয়নের কাছে জানতে চান মিটিশন করার জন্য বিঘা প্রতি কত টাকা খরচ হয়। সহজে তিনি উত্তর দেন ৩ বিঘা জমির জন্য তাদের অফিস খরচ ৭ হাজার টাকা। এছাড়া ৩ বিঘা জমির বেশি হলে ১২ হাজার টাকা। এসময় সরকারি খরচ কত জানতে চাইলে ১১৭০ টাকা বলেন তিনি। কৌতূহল বশত প্রতিবেদক বলেন তাহলে এত  কেন নিচ্ছেন বাকি টাকা কোথায় যায় ।  তিনি বলেন আপনি বুঝবেন না এই  টাকার বড় অংশ নায়েব সাহেব, উপজেলা ভূমি অফিসের পোস্ট সার্ভেয়ার ও বড় বাবুকে  দিতে হয়। প্রতিবেদক জানতে চান তাহলে আপনার কত টাকা থাকে প্রতি  মিটিশনের জন্য। স্বাচ্ছন্দ্যে তিনি বলেন ৫'শ টাকা। এসময় তিনি আরো বলেন আজ পাঁচটা জমির মিটিশন করেছি কারো কাছ থেকে ৭ হাজার কারো কাছ থেকে ১২ হাজার টাকা করে নিয়েছি। কথাপোকথন শেষে  সাংবাদিক পরিচয় পেয়ে আলমগীর হোসেন হাতজোড় করে বলেন তার ভুল হয়ে গেছে আর কখনো সরকারি নির্ধারিত ফি ছাড়া  কারো কাছ থেকে  অতিরিক্ত কোন টাকা আদায় করবেননা।

বিষয়টি সম্পর্কে তাৎক্ষণিক জানতে চাইলে কুশুলিয়া ইউনিয়ন (ভূমি) কর্মকর্তা মোকাররম হোসেন বলেন, মিটিশনের জন্য ১১৭০ টাকা জমা দিতে হয় এর বেশি একটি টাকা কারো কাছ থেকে গ্রহণ করা হয়না। এছাড়া তার অফিসের পিয়নের কাছ থেকে তিনি অবৈধ কোন টাকা গ্রহণ করেননা। দেওয়ালের বাইরে পিয়ন সেবা গ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছেন  সেটা তিনি জানেন না।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস বলেন, কুশুলিয়া ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ বাণিজ্য চলছে সে বিষয়ে তিনি অবগতনন। ওই অফিসে কোন ব্যক্তি অথবা দালাল  চক্র যদি  ঘুষ বাণিজ্যে  সাথে জড়িয়ে থাকেন। তাহলে তদন্ত পূর্বক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবেন বলে তিনি জানান।


আরও খবর




ফতুল্লায় ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্ত্রী গ্রেপ্তার

গরিবের বন্ধু ‘মানবতার ফেরিওয়ালা’ উপজেলা চেয়ারম্যান প্রার্থী আল মুজাহিদ মল্লিকের নাম জনগণের মুখে মুখে

নড়াইলে চোর সন্দেহে মানসিক প্রতিবন্ধী যুবককে গাছে বেঁধে সারারাত নির্যাতন

বোদায় ৪ হাজার কৃষকের মাঝে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ

বাকির টাকা চাওয়ায় মারধর, স্থানীয় সালিশের পর ভুক্তভোগীর আত্মহত্যার চেষ্টা

ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সাউথখালী মাধ্যমিক বালিকা বিদ্যালয় র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি

চন্দনাইশে সম্পত্তি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন,মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ

খোকসায় ৮ মৎস্যচাষীর মাঝে প্রযুক্তি ও উৎপাদন সহায়ক উপকরণ বিতরণ

শেরপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অনুপ্রবেশের চেষ্টা,২ জনকে ফেরত পাঠাল বিজিবি

সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা দেওয়ার আহ্বান

ভারতীয় ভিসা আবেদন জমা শুরু, প্রথম দিনেই দীর্ঘ লাইন

খাগড়াছড়িতে জালে আটকা পড়ল বার্মিজ অজগর, বন বিভাগে হস্তান্তর

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

জুলাই-জুন নয়, জানুয়ারি-ডিসেম্বর অর্থবছর করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি


এই সম্পর্কিত আরও খবর

ফতুল্লায় ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্ত্রী গ্রেপ্তার

গরিবের বন্ধু ‘মানবতার ফেরিওয়ালা’ উপজেলা চেয়ারম্যান প্রার্থী আল মুজাহিদ মল্লিকের নাম জনগণের মুখে মুখে

নড়াইলে চোর সন্দেহে মানসিক প্রতিবন্ধী যুবককে গাছে বেঁধে সারারাত নির্যাতন

বোদায় ৪ হাজার কৃষকের মাঝে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ

বাকির টাকা চাওয়ায় মারধর, স্থানীয় সালিশের পর ভুক্তভোগীর আত্মহত্যার চেষ্টা

ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সাউথখালী মাধ্যমিক বালিকা বিদ্যালয় র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি

চন্দনাইশে সম্পত্তি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন,মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ

খোকসায় ৮ মৎস্যচাষীর মাঝে প্রযুক্তি ও উৎপাদন সহায়ক উপকরণ বিতরণ

শেরপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অনুপ্রবেশের চেষ্টা,২ জনকে ফেরত পাঠাল বিজিবি