
ইসমাইল হোসেন পোরশা নওগাঁ :
দোজাহানের কামিয়াবি হাসিলের উদ্দেশ্যে বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ গাঙ্গুরিয়া শাখা আয়োজিত এ মাহফিলের আয়োজন।
আজ রবিবার উপজেলার গাংগুরিয়া বাজারে পলাশ বাড়ি চাচাই বাড়ি কামিল মাদ্রাসা অধ্যক্ষ মুফতি মাওলানা মোঃ আজিজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা নারায়ণগঞ্জ থেকে আগত আল্লামা হযরত মাওলানা মুফতী মোঃ আলাউদ্দিন জিহাদী।
গুনাহ থেকে মাফ পেতে আল্লাহর কাছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া দ্বীনি কাজ করা সহজ আল্লাহর জিকির করতে বিভিন্ন দোয়া আমল করার পরামর্শ দেন উপস্থিত সকল মুসলমান ভাইদের।
বেলা তিনটা থেকে রাত এগারোটা পর্যন্ত এই মাহফিলে আরো উপস্থিত ছিলেন অতিথি ও পরিচালনা কমিটির পলাশবাড়ী চাচাই বাড়ি কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুস্তাফিজুর রহমান, পরিচালনা কমিটির সভাপতি মোদাচ্ছের রহমান মাস্টার, মনসুর আলী, হাফেজ মাওলানা মাহমুদুল হাসান ও গাংগুরিয়া দরগা মসজিদের ইমাম হাফেজ খলিলুর রহমান।
মাগরিবের পর থেকে রাত এগারোটা পর্যন্ত ধর্মপ্রাণ কয়েক হাজার মুসলমান মাহফিলে উপস্থিত ছিলেন ও মনোযোগ সহকারে ওয়াজ শ্রবণ করেন।





























