শিরোনাম
মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন গোল্ড কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রূপগঞ্জে জামায়াতের র‍্যালি ও সমাবেশ মুরাদনগরে জামায়াতের মাদকবিরোধী র‍্যালি ও পথসভা লালমোহনে ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত সন্তানের চিকিৎসার জন্য বাবার আকুতি চন্দনাইশে ভিটামিন "এ" ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা,জনসচেতনতায় মাঠে মুরাদনগর থানার ‘ওসি’ লাকসামে যুব বিভাগের মাদক বিরোধী সাইকেল র‍্যালী মাগুরা শ্রীপুরে রড নিয়ে হামলার হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ চন্দনাইশ বৈলতলী উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
শনিবার ২৭ জুন ২০২৬
শনিবার ২৭ জুন ২০২৬

প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সংবর্ধনার নামে চাঁদা আদায়ের অভিযোগ; ক্ষুব্ধ শিক্ষকরা

প্রকাশিত:রবিবার ১৩ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:রবিবার ১৩ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image





আলমগীর হোসেন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, খানসামা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সহকারী শিক্ষা কর্মকর্তাদের সংবর্ধনার নামে বাধ্যতামূলকভাবে শিক্ষকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে।


ইতিপূর্বেও ক্লাস্টার পর্যায়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সহকারী শিক্ষা কর্মকর্তাদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করার পরেও পুনরায় সংবর্ধনা নামে চাঁদা আদায়কে করে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে সরকারি চাকুরীর ভয়ে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করতে পারছে না বলে একাধিক শিক্ষক এমন জানিয়েছেন।


জানা যায়, আগামী ১৫ এপ্রিল খানসামা উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সভায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সহকারী শিক্ষা কর্মকর্তাদের সংবর্ধনা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আয়োজন সংশ্লিষ্টরা।


এরই প্রস্তুতির অংশ হিসেবে গত সপ্তাহে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও কিছু শিক্ষক নেতার সিদ্ধান্ত অনুযায়ী

উপজেলার ১৪৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ৬০০ টাকা করে বাধ্যতামূলক চাঁদা নির্ধারণ করা হয়। এরপরই এটা নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়। পরবর্তী সময়ে চাঁদার টাকা দিতে অনেক প্রধান শিক্ষক অস্বীকৃতি জানালেও কর্মকর্তাদের ভয়ে বাধ্য হয়েই ৬০০ করে টাকা দিচ্ছেন।


নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রধান শিক্ষক জানান, ক্লাস্টার পর্যায়ে টিও (উপজেলা শিক্ষা অফিসার) এবং এটিও (সহকারী শিক্ষা কর্মকর্তা) স্যারেরা যোগদানের পরেই সংবর্ধনা দেওয়া হয়েছে। পুনরায় জেলার স্যারদেরসহ উপজেলা স্যারদের সংবর্ধনা প্রদানের জন্য ১৪৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৬০০ টাকা করে বাধ্যতামূলক চাঁদা দেওয়ার জন্য মৌখিক ভাবে বলা হয়েছে। ক্লাস্টারের দায়িত্বরত এটিও স্যার ও কিছু শিক্ষক নেতা এই চাঁদা প্রদানের জন্য প্রতিনিয়ত যোগাযোগ করতেছে। তাই নিরুপায় হয়ে সেই চাঁদা দিতে হচ্ছে। আর সংবর্ধনা দিলেও এত টাকার প্রয়োজন হয় না।


তবে কয়েকজন শিক্ষক ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, প্রাথমিক শিক্ষা বিভাগের মাসিক সমন্বয় সভায় কর্মকর্তারা আসবেন এটা ওনাদের দায়িত্ব। সেখানে চাঁদা তুলে এত টাকা খরচ করে সংবর্ধনার যৌক্তিকতা কথায়? আমাদের মত নিরীহ শিক্ষকদের টাকা তুলে অফিসারদের তোষামোদি ছাড়া অন্য কোন উদ্দেশ্য দেখতেছি না।


চাঁদা সংগ্রহের বিষয়ে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত হোসেন, কাজল চন্দ্র রায় ও হোসনে মোবারকের মুঠোফোনে জানতে চাইলে তাঁরা বলেন, এমনটা আমরাও জেনেছি। তাঁরা আরো বলেন, সংবর্ধনার আয়োজক শিক্ষকরা। সংবর্ধনায় কাকে কি দিবে, কত করে চাঁদা ধরেছে এটা আমরা জানি না। কোন জানার থাকলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে কথা বলতে বলেন এক কর্মকর্তা।


সম্প্রতি যোগদান করা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির তালুকদার চাঁদা সংগ্রহ করে সংবর্ধনার বিষয়টি অস্বীকার করে বলেন, এ বিষয়ে এখনো কেউ কোন কিছু জানায়নি। চাঁদা সংগ্রহের ঘটনা ঘটলে সেটার বিষয়ে খোঁজ নিয়ে আমি ব্যবস্থা নিচ্ছি।


উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)

ও উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের সভাপতি মোঃ কামরুজ্জামান সরকার বলেন, সরকারি কর্মকর্তাদের সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষকদের চাপ প্রয়োগ করে চাঁদা নেওয়ার কোন সুযোগ নেই। এই ঘটনার সত্যতা পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এবিষয়ে দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ এম শাহজাহান সিদ্দিক বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারী দায়িত্ব হিসেবে মাসিক সমন্বয় সভায় খানসামা যাওয়ার কথা রয়েছে। সংবর্ধনার বিষয়ে আমাকে জানানো হয়নি। এর আগে নিয়মিত পরিদর্শনে জেলার ১২ টি উপজেলায় গিয়েছি। কোন উপজেলায় সংবর্ধনা গ্রহণ করেনি। সেখানে চাঁদা তুলে

সংবর্ধনা আয়োজন করলে সেই সভায় যাব না। তিনি আরো বলেন, চাঁদা আদায়ের বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।


আরও খবর




হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৩ জনের এক বছরের কারাদণ্ড

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে ‘অরাইজা টাওয়ার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুরে কাজ শেষ হতেই ধসে গেল ৯ কোটি টাকার সড়ক: নদীগর্ভে ১ কিলোমিটার, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নগদ ৩২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, লালপুর থানায় মামলা

ডুয়েটে শুরু দুই দিনব্যাপী সিএসই কার্নিভাল, অংশ নিচ্ছেন শতাধিক বিশ্ববিদ্যালয়ের ১,২০০ শিক্ষার্থী

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা তালুকদার খসরু

কুমিল্লার মুরাদনগরে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরের উন্নয়নে প্রতিমন্ত্রী ও প্রশাসকের যৌথ তদারকি, কাজের মান নিয়ে কড়া বার্তা

ভরা মৌসুমে ও মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ!দুশ্চিন্তায় মনপুরার স্হানীয় জেলেরা

মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন গোল্ড কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রূপগঞ্জে জামায়াতের র‍্যালি ও সমাবেশ

মুরাদনগরে জামায়াতের মাদকবিরোধী র‍্যালি ও পথসভা

লালমোহনে ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত সন্তানের চিকিৎসার জন্য বাবার আকুতি

শেকড়ে ঐতিহ্যের রং: রঙ্গালয়ের সাদাকালো পথচলা

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৩ জনের এক বছরের কারাদণ্ড

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে ‘অরাইজা টাওয়ার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুরে কাজ শেষ হতেই ধসে গেল ৯ কোটি টাকার সড়ক: নদীগর্ভে ১ কিলোমিটার, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নগদ ৩২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, লালপুর থানায় মামলা

ডুয়েটে শুরু দুই দিনব্যাপী সিএসই কার্নিভাল, অংশ নিচ্ছেন শতাধিক বিশ্ববিদ্যালয়ের ১,২০০ শিক্ষার্থী

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা তালুকদার খসরু

কুমিল্লার মুরাদনগরে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরের উন্নয়নে প্রতিমন্ত্রী ও প্রশাসকের যৌথ তদারকি, কাজের মান নিয়ে কড়া বার্তা

ভরা মৌসুমে ও মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ!দুশ্চিন্তায় মনপুরার স্হানীয় জেলেরা

মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার