
নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: রাজশাহীতে বিআরটিএর সেবা কার্যক্রম আরও উন্নত ও দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
গত (২৮ মে) বিকেল ৩টায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) রাজশাহী সার্কেল কার্যালয়ে বিভাগের পরিচালক (ইঞ্জি:) শফিকুজ্জামান ভুঞায়ার তত্ত্বাবধানে গণশুনানি অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে বক্তারা বলেন, বিআরটিএতে সেবা গ্রহণকারীদের অভিযোগের দ্রুত সমাধান ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে বিআরটিএ কাজ করে যাচ্ছেন। এছাড়াও লাইসেন্স প্রদান, যানবাহনের ফিটনেস, রেজিস্ট্রেশন-সহ বিভিন্ন বিষয়ে স্বচ্ছতা বজায় রাখতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।
সেবা প্রক্রিয়া আরও সহজ করার প্রতিশ্রুতি দিয়ে কর্মকর্তারা জানান, সেবাগ্রহীতারা যেন কোনো দালালের খপ্পরে না পড়েন, সে জন্য বিশেষ মনিটরিং ব্যবস্থা চালু করা হয়েছে। জনগণের প্রতিক্রিয়া ও পরামর্শ গ্রহণের মাধ্যমে সেবার মান বাড়ানোর জন্য বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে।
এসময় পরিবহন মালিক, চালক ও সাধারণ জনগণ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন ‘বিআরটিএ’ কর্মকর্তাদের কাছে।
এসময় উপস্থিত ছিলেন,সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো: আবুল কালাম আজাদ,সহকারী রাজস্ব কর্মকর্তা মো: আতাউর রহমান, সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: এস এম বায়েজিদ উল ইসলাম, পুলিশ পরিদর্শক (ট্রাফিক) মোঃ আনোয়ার হোসেনসহ বিভিন্ন মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধিসহ, বিভিন্ন সাংবাদিক প্রতিনিধিবৃন্দ।





























